০২:৫৭ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

পশুর হাট ও নগরীর নিরাপত্তা নিয়ে আরপিএমপি’র মতবিনিময় সভা অনুষ্ঠিত

  • Reporter Name
  • Update Time : ০৯:৪৪:৫৬ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬
  • ৩০৩১ বার পঠিত হয়েছে

আবুল হোসেন বাবলুঃ

ঈদুল আজহা উপলক্ষে রংপুরের বিভিন্ন পশুর হাট ও মহানগরীর নিরাপত্তা নিশ্চিতে আরপিএমপি’র মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

আসন্ন ঈদুল আজহা উপলক্ষে মহানগরীর সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, পশুর হাট ব্যবস্থাপনা ও জননিরাপত্তা নিশ্চিতে ব্যবসায়ী সংগঠন, শ্রমিক ইউনিয়ন, পরিবহন খাতের প্রতিনিধি এবং পশুর হাটের ইজারাদারদের সাথে মতবিনিময় সভা করেছে রংপুর মেট্রোপলিটন পুলিশ। সোমবার ১৮ মে রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার কার্যালয়ের কনফারেন্স রুমে এ সভা অনুষ্ঠিত হয়।

আরপিএমপি’র পুলিশ কমিশনার মোহাম্মদ আবদুল মাবুদ এর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ কমিশনার(প্রশাসন ও অর্থ) নরেশ চাকমা, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপস) তোফায়েল আহমেদ এবং উপ-পুলিশ কমিশনার (সিটিএসবি) হাবিবুর রহমান।

উপ-পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপস) লিমন রায়ের সঞ্চালনায় মতবিনিময় সভায় আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক আবদুল্লাহ আল মামুন, মহানগর দোকান মালিক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি মফিজার রহমান, মোটর শ্রমিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বাবুসহ বিভিন্ন পশুর হাটের ইজারাদার ও সংশ্লিষ্ট প্রতিনিধিগণ।

মতবিনিময়কালে পুলিশ কমিশনার বলেন, ঈদকে কেন্দ্র করে নগরীতে যাতে কোনো ধরনের আইনশৃঙ্খলার অবনতি না ঘটে সেজন্য সার্বক্ষনিক আরপিএমপি’র সদস্যরা সর্বোচ্চ সতর্ক অবস্থানে থাকবে।তিনি বলেন, পশুর হাটে ক্রেতা-বিক্রেতাদের নিরাপত্তা নিশ্চিত করতে পর্যাপ্ত পুলিশ মোতায়েনসহ বিভিন্ন পয়েন্টে সিসিটিভি নজরদারি বৃদ্ধি এবং ভ্রাম্যমাণ টহল জোরদার করা হবে। একই সঙ্গে জাল টাকার বিস্তার রোধে ব্যাংক ও সংশ্লিষ্ট সংস্থাগুলোর সঙ্গে সমন্বয় করে বিশেষ নজরদারি থাকবে।

পুলিশ কমিশনার আরও বলেন, ঈদ উপলক্ষে পশুবাহী ট্রাক ও যাত্রীবাহী বাসে চাঁদাবাজি কিংবা হয়রানির অভিযোগ পাওয়া গেলে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেয়া হবে। ঘরমুখী মানুষের নিরাপদ যাত্রা নিশ্চিত করতে মহাসড়ক ও নগরীর গুরুত্বপূর্ণ পয়েন্টে পুলিশি তৎপরতা বৃদ্ধি করা হবে।

এছাড়া ঈদের ছুটিতে ব্যাংক-বীমা, আর্থিক প্রতিষ্ঠান ও আবাসিক এলাকার নিরাপত্তা নিশ্চিতে বিশেষ নিরাপত্তা পরিকল্পনা গ্রহণ করা হয়েছে বলেও তিনি উল্লেখ করেন তিনি।

মতবিনিময় সভায় অংশগ্রহণকারীরা ঈদকে সামনে রেখে নিরাপদ ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে রংপুর মেট্রোপলিটন পুলিশের গৃহীত উদ্যোগকে স্বাগত জানান।

সতর্কতাঃ এই ওয়েবসাইটে নিজস্ব সংবাদের পাশাপাশি বিভিন্ন নির্ভরযোগ্য সংবাদমাধ্যম থেকে সূত্র উল্লেখপূর্বক সংবাদ প্রকাশ করা হয়। প্রকাশিত কোনো সংবাদের বিষয়ে আপত্তি বা অভিযোগ থাকলে অনুগ্রহ করে সংশ্লিষ্ট মূল সংবাদমাধ্যমের কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করুন। এ ওয়েবসাইটে প্রকাশিত সংবাদ, আলোকচিত্র, অডিও, ভিডিও ও অন্যান্য কনটেন্ট কর্তৃপক্ষের লিখিত অনুমতি ছাড়া ব্যবহার, অনুলিপি, পুনঃপ্রকাশ বা প্রচার করা কপিরাইট আইন অনুযায়ী দণ্ডনীয় অপরাধ।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় পুকুর থেকে যুবকের ভাসমান মরদেহ উদ্ধার

পশুর হাট ও নগরীর নিরাপত্তা নিয়ে আরপিএমপি’র মতবিনিময় সভা অনুষ্ঠিত

Update Time : ০৯:৪৪:৫৬ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬