০৮:০৮ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে কাউনিয়ায় পরিচ্ছন্নতা অভিযান ও র‍্যালি

  • Reporter Name
  • Update Time : ১১:১৯:০৩ অপরাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬
  • ৩০৭২ বার পঠিত হয়েছে

কাউনিয়া (রংপুর) প্রতিনিধিঃ

ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে দেশব্যাপী পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান ও জনসচেতনতামূলক কর্মসূচির অংশ হিসেবে রংপুরের কাউনিয়ায় র‍্যালি ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত হয়েছে।

প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় ১৪ মার্চ ২০২৬ থেকে প্রতি শনিবার দেশব্যাপী এ কর্মসূচি পালনের ঘোষণা দেওয়া হয়। এরই ধারাবাহিকতায় কাউনিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে এডিস মশার প্রজননস্থল ধ্বংস ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ কর্মসূচি বাস্তবায়ন করা হয়।

শনিবার সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি সচেতনতামূলক র‍্যালি বের হয়ে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কাউনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে শেষ হয়। র‍্যালি শেষে স্বাস্থ্য কমপ্লেক্স এলাকা ও আশপাশের বিভিন্ন স্থানে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়।

এসময় মশার প্রজননস্থল ধ্বংস, জমে থাকা পানি অপসারণ এবং আশপাশের পরিবেশ পরিচ্ছন্ন রাখতে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করা হয়। বিশেষ করে বাড়ির ছাদ, আঙিনা ও আশপাশের জায়গা পরিষ্কার রাখার ওপর গুরুত্বারোপ করা হয়।

পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচিতে উপস্থিত ছিলেন কাউনিয়া উপজেলা নির্বাহী অফিসার পাপিয়া সুলতানা, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা এ আর আল মামুন, উপজেলা সমাজসেবা অফিসার সামিউল ইসলাম, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মোছাঃ রোকেয়া বেগম, পিআইও মেজবাহুর রহমান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রেবেকা ইয়াসমীন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে নিয়মিত পরিষ্কার- পরিচ্ছন্নতা অভিযান ও জনসচেতনতা কার্যক্রম অব্যাহত থাকবে।

সতর্কতাঃ এই ওয়েবসাইটে নিজস্ব সংবাদের পাশাপাশি বিভিন্ন নির্ভরযোগ্য সংবাদমাধ্যম থেকে সূত্র উল্লেখপূর্বক সংবাদ প্রকাশ করা হয়। প্রকাশিত কোনো সংবাদের বিষয়ে আপত্তি বা অভিযোগ থাকলে অনুগ্রহ করে সংশ্লিষ্ট মূল সংবাদমাধ্যমের কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করুন। এ ওয়েবসাইটে প্রকাশিত সংবাদ, আলোকচিত্র, অডিও, ভিডিও ও অন্যান্য কনটেন্ট কর্তৃপক্ষের লিখিত অনুমতি ছাড়া ব্যবহার, অনুলিপি, পুনঃপ্রকাশ বা প্রচার করা কপিরাইট আইন অনুযায়ী দণ্ডনীয় অপরাধ।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

প্রায় ৫২ কোটি টাকার মাদক ধ্বংস করল বিজিবি সীমান্তে নজরদারি জোরদারে বাড়ছে ড্রোন ও সিসিটিভির ব্যবহার

ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে কাউনিয়ায় পরিচ্ছন্নতা অভিযান ও র‍্যালি

Update Time : ১১:১৯:০৩ অপরাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬