০৯:০৯ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

রংপুরে বিকেএস বৃত্তি পরীক্ষা-২০২৫ এর ফলাফল প্রকাশ

  • Reporter Name
  • Update Time : ০৯:৪৪:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬
  • ৩০৪৭ বার পঠিত হয়েছে

আবুল হোসেন বাবলুঃ

বাংলাদেশ কিন্ডারগার্টেন সোসাইটি এর (বিকেএস) বৃত্তি পরীক্ষা-২০২৫ এর ফলাফল প্রকাশ করা হয়েছে। বৃহস্পতিবার (১২ মার্চ) সকাল ১১ টায় নগরীর লালকুঠির মোড়স্থ সোসাইটির প্রধান কার্যালয়ে উক্ত ফলাফল প্রকাশের কার্যক্রম অনুষ্ঠিত হয়।

ফলাফল প্রকাশ অনুষ্ঠানে বিকেএস এর সভাপতি মো. আবু তালেবের সভাপতিত্বে সোসাইটির মহাসচিব অধ্যক্ষ মোহাম্মদ আলী ফলাফল প্রকাশ ও সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন।

এ সময় আলোচনা অংশ নেন যুগ্ম মহাসচিব জাহাঙ্গীর আলম, আসাদুজ্জামান বিপ্লব, আব্দুল আখের রাশেদী, সাংগঠনিক সচিব শেখ মো. আজহারুল ইসলাম, দপ্তর সচিব লুৎফুল্লাহ, অর্থ সচিব মিজানুর রহমান, শিক্ষা সচিব ও পরীক্ষা নিয়ন্ত্রক খায়রুল আলম, রংপুর মহানগর শাখার সচিব আতিকুল ইসলাম আতিক ও রংপুর মহানগর শাখার ৬টি থানার সভাপতি ও সচিব সহ প্রতিষ্ঠান প্রধানগণ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, বৃত্তি পরীক্ষায় প্রথম শ্রেণি থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত ১ হাজার ১৩০টি কিন্ডারগার্টেন এর মোট ৪৪হাজার ৩০১ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে। তন্মধ্যে ট্যালেন্টপুল ৪ হাজার ২৮২ জন ও সাধারণ গ্রেডে ৭হাজার ৬৮৩ জনসহ সর্বমোট ১১ হাজার ৯৬৫ জন শিক্ষার্থী বৃত্তি লাভ করে। প্রতিষ্ঠানের পক্ষ থেকে ট্যালেন্টপুলে বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে ১২০০ টাকা ও সাধারণ গ্রেড ৮০০ টাকা এককালীন প্রদান করা হবে।

সতর্কতাঃ এই ওয়েবসাইটে নিজস্ব সংবাদের পাশাপাশি বিভিন্ন নির্ভরযোগ্য সংবাদমাধ্যম থেকে সূত্র উল্লেখপূর্বক সংবাদ প্রকাশ করা হয়। প্রকাশিত কোনো সংবাদের বিষয়ে আপত্তি বা অভিযোগ থাকলে অনুগ্রহ করে সংশ্লিষ্ট মূল সংবাদমাধ্যমের কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করুন। এ ওয়েবসাইটে প্রকাশিত সংবাদ, আলোকচিত্র, অডিও, ভিডিও ও অন্যান্য কনটেন্ট কর্তৃপক্ষের লিখিত অনুমতি ছাড়া ব্যবহার, অনুলিপি, পুনঃপ্রকাশ বা প্রচার করা কপিরাইট আইন অনুযায়ী দণ্ডনীয় অপরাধ।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

প্রায় ৫২ কোটি টাকার মাদক ধ্বংস করল বিজিবি সীমান্তে নজরদারি জোরদারে বাড়ছে ড্রোন ও সিসিটিভির ব্যবহার

রংপুরে বিকেএস বৃত্তি পরীক্ষা-২০২৫ এর ফলাফল প্রকাশ

Update Time : ০৯:৪৪:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬