১০:৩৫ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

বিএসটিআই ও উপজেলা প্রশাসনের যৌথ মোবাইল কোর্ট অভিযান

  • Reporter Name
  • Update Time : ০৯:২৩:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬
  • ৩০৪৪ বার পঠিত হয়েছে

আবুল হোসেন বাবলুঃ

বিএসটিআই রংপুর বিভাগীয় অফিস এবং উপজেলা প্রশাসন ভূরুঙ্গামারী এর যৌথ উদ্যোগে কুড়িগ্রাম জেলার ভুরুঙ্গামারী উপজেলার বিভিন্ন স্থানে মোবাইল কোর্ট অভিযান পরিচালিত হয়েছে। উক্ত অভিযানে লাচ্ছা সেমাই পণ্যের বিএসটিআই সিএম লাইসেন্স না থাকায় একটি প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

রংপুর বিএসটিআই অফিস কর্তৃক গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, কুড়িগ্রাম জেলার ভুরুঙ্গামারী থানার অন্তর্ভুক্ত সোনাহাট রোড গছিডাঙ্গা এলাকার কুমিল্লা বেকারীকে লাচ্ছা সেমাই পণ্যের বিএসটিআই’র সিএম লাইসেন্স না থাকায় প্রতিষ্ঠানটিকে
৫০ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়েছে।

উক্ত অভিযানটি পরিচালনা করেন, ভুরুঙ্গামারী উপজেলা নির্বাহী অফিসার শাহাদাৎ হোসেন। এ সময় প্রসিকিউটিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন, বিএসটিআই বিভাগীয় অফিসের ফিল্ড অফিসার (সিএম) খন্দকার মোঃ জামিনুর রহমান এবং পরিদর্শক (মেট) মোঃ আলমাস মিয়া। বিএসটিআই বিভাগীয় অফিসের উপ পরিচালক প্রকৌশলী আব্দুল হান্নান জানান, জনস্বার্থে এ ধরনের মোবাইল কোর্ট অভিযান অব্যাহত থাকবে।

সতর্কতাঃ এই ওয়েবসাইটে নিজস্ব সংবাদের পাশাপাশি বিভিন্ন নির্ভরযোগ্য সংবাদমাধ্যম থেকে সূত্র উল্লেখপূর্বক সংবাদ প্রকাশ করা হয়। প্রকাশিত কোনো সংবাদের বিষয়ে আপত্তি বা অভিযোগ থাকলে অনুগ্রহ করে সংশ্লিষ্ট মূল সংবাদমাধ্যমের কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করুন। এ ওয়েবসাইটে প্রকাশিত সংবাদ, আলোকচিত্র, অডিও, ভিডিও ও অন্যান্য কনটেন্ট কর্তৃপক্ষের লিখিত অনুমতি ছাড়া ব্যবহার, অনুলিপি, পুনঃপ্রকাশ বা প্রচার করা কপিরাইট আইন অনুযায়ী দণ্ডনীয় অপরাধ।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

প্রায় ৫২ কোটি টাকার মাদক ধ্বংস করল বিজিবি সীমান্তে নজরদারি জোরদারে বাড়ছে ড্রোন ও সিসিটিভির ব্যবহার

বিএসটিআই ও উপজেলা প্রশাসনের যৌথ মোবাইল কোর্ট অভিযান

Update Time : ০৯:২৩:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬