০১:১৮ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

নেত্রকোনার পূর্বধলায় আর্তমানবতার সেবায় ‘স্বর্ণ সুধা যুব উন্নয়ন সমিতি

  • Reporter Name
  • Update Time : ১০:৪৫:৪২ অপরাহ্ন, শনিবার, ৭ মার্চ ২০২৬
  • ৩০৫১ বার পঠিত হয়েছে

সাগর আহমেদ জজ,
নেত্রকোনা প্রতিনিধিঃ

নেত্রকোনার পূর্বধলা উপজেলায় সামাজিক উন্নয়ন ও যুব সমাজকে দক্ষ জনশক্তিতে রূপান্তর করতে আশার আলো দেখাচ্ছে স্বেচ্ছাসেবী সংগঠন ‘স্বর্ণ সুধা যুব উন্নয়ন সমিতি’।

২০২০ সালে যাত্রার পর থেকে সংগঠনটি স্থানীয় বাসিন্দাদের সাথে নিয়ে বিভিন্ন উন্নয়নমূলক ও মানবিক কর্মসূচি পরিচালনা করে এলাকায় ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।প্রতিষ্ঠালগ্ন থেকেই সমাজ থেকে অন্ধকার দূর করতে সংগঠনটি নিরলসভাবে কাজ করছে। মাদক বিরোধী সচেতনতা সৃষ্টি, বাল্যবিবাহ প্রতিরোধ এবং ইভটিজিং বিরোধী প্রচারণায় সংগঠনটি নিয়মিত মাঠপর্যায়ে কাজ করে। এছাড়াও পরিবেশের ভারসাম্য রক্ষায় প্রতি বছর এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচি পালন করে আসছে তারা।

কেবল প্রচারণায় সীমাবদ্ধ না থেকে যুব সমাজকে স্বাবলম্বী করতে কার্যকর পদক্ষেপ নিয়েছে স্বর্ণ সুধা যুব উন্নয়ন সমিতি। উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের সহযোগিতায় স্থানীয় তরুণদের মৎস্য চাষে উদ্বুদ্ধকরণ, নারীদের জন্য সেলাই প্রশিক্ষণ এবং ডিজিটাল যুগে সক্ষম করে তুলতে কম্পিউটার ট্রেনিংয়ের নিয়মিত ব্যবস্থা করা হয়েছে। এর ফলে এলাকার অনেক বেকার যুবক এখন আত্মকর্মসংস্থানের পথ খুঁজে পাচ্ছেন। বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষদের মাঝে ত্রাণ ও গৃহস্থালী সামগ্রী বিতরণসহ প্রতি বছর অসহায়দের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়।

এ ছাড়া সমাজের সম্মানিত কিন্তু সংকটাপন্ন ব্যক্তি ও অতিদরিদ্রদের মাঝে সংগঠনটির পক্ষ থেকে নগদ অর্থ সহায়তাও প্রদান করা হচ্ছে। সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি হারাধন সূত্রধর প্রতিবেদকের সাথে আলাপকালে জানান, “আমাদের মূল লক্ষ্য একটি দক্ষ ও অপরাধমুক্ত যুব সমাজ গড়ে তোলা। সমাজ থেকে মাদক, বাল্যবিবাহ ও ইভটিজিং নির্মূল করতে এবং তরুণদের স্বাবলম্বী করতে আমাদের এই প্রচেষ্টা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।” এলাকাবাসীর মতে, স্বর্ণ সুধা যুব উন্নয়ন সমিতির এই ধরনের বহুমুখী ও নিঃস্বার্থ উদ্যোগ সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

সতর্কতাঃ এই ওয়েবসাইটে নিজস্ব সংবাদের পাশাপাশি বিভিন্ন নির্ভরযোগ্য সংবাদমাধ্যম থেকে সূত্র উল্লেখপূর্বক সংবাদ প্রকাশ করা হয়। প্রকাশিত কোনো সংবাদের বিষয়ে আপত্তি বা অভিযোগ থাকলে অনুগ্রহ করে সংশ্লিষ্ট মূল সংবাদমাধ্যমের কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করুন। এ ওয়েবসাইটে প্রকাশিত সংবাদ, আলোকচিত্র, অডিও, ভিডিও ও অন্যান্য কনটেন্ট কর্তৃপক্ষের লিখিত অনুমতি ছাড়া ব্যবহার, অনুলিপি, পুনঃপ্রকাশ বা প্রচার করা কপিরাইট আইন অনুযায়ী দণ্ডনীয় অপরাধ।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় পুকুর থেকে যুবকের ভাসমান মরদেহ উদ্ধার

নেত্রকোনার পূর্বধলায় আর্তমানবতার সেবায় ‘স্বর্ণ সুধা যুব উন্নয়ন সমিতি

Update Time : ১০:৪৫:৪২ অপরাহ্ন, শনিবার, ৭ মার্চ ২০২৬