১০:৩৫ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে রংপুর জেলা পুলিশের ব্রিফিং

  • Reporter Name
  • Update Time : ০৩:৫৯:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি ২০২৬
  • ৩০৬৮ বার পঠিত হয়েছে

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষে রংপুর জেলা পুলিশের ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত।

রংপুর জেলা পুলিশের মিডিয়া সেল থেকে গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, মঙ্গলবার ১০ ফেব্রুয়ারি সকাল ০৯ টায় রংপুর জেলা পুলিশ লাইন্স মাঠে “ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট- ২০২৬” শান্তিপূর্ণ, অবাধ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে এক গুরুত্বপূর্ণ ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়েছে। ব্রিফিং প্যারেডে সভাপতিত্ব করেন, রংপুর জেলার সম্মানিত পুলিশ সুপার মারুফাত হুসাইন।

ব্রিফিংয়ে পুলিশ সুপার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট- ২০২৬ সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পাদনের লক্ষ্যে ডিউটিতে নিয়োজিত সংশ্লিষ্ট অফিসার ও ফোর্সদের দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে অবগত করেন। তিনি দায়িত্বপ্রাপ্ত সকল পুলিশ সদস্যকে সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সাথে অর্পিত দায়িত্ব পালন করার জন্য নির্দেশনা প্রদান করেন।

এছাড়াও তিনি নির্বাচনকালীন দায়িত্ব পালনে পুলিশ বাহিনীর পাশাপাশি র‍্যাব, বিজিবি, আনসার ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।

এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জয়নাল আবেদীন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) সুশান্ত চন্দ্র রায়, অতিরিক্ত পুলিশ সুপার (এ-সার্কেল) শরীফ মোহাম্মদ ফারুকুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম ম্যানেজমেন্ট) রংপুর রেঞ্জ অফিস মোছাঃ রুনা লায়লা, অতিরিক্ত পুলিশ সুপার (বি-সার্কেল) সনজয় কুমার সরকার, সহকারী পুলিশ সুপার (সি-সার্কেল) আসিফা আফরোজ আদরী, সহকারী পুলিশ সুপার (ডি-সার্কেল) নাহিদ হাসান। এছাড়াও জেলা পুলিশের বিভিন্ন ইউনিটের ইনচার্জ এবং অফিসার ফোর্সগণ উপস্থিত ছিলেন।

সতর্কতাঃ এই ওয়েবসাইটে নিজস্ব সংবাদের পাশাপাশি বিভিন্ন নির্ভরযোগ্য সংবাদমাধ্যম থেকে সূত্র উল্লেখপূর্বক সংবাদ প্রকাশ করা হয়। প্রকাশিত কোনো সংবাদের বিষয়ে আপত্তি বা অভিযোগ থাকলে অনুগ্রহ করে সংশ্লিষ্ট মূল সংবাদমাধ্যমের কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করুন। এ ওয়েবসাইটে প্রকাশিত সংবাদ, আলোকচিত্র, অডিও, ভিডিও ও অন্যান্য কনটেন্ট কর্তৃপক্ষের লিখিত অনুমতি ছাড়া ব্যবহার, অনুলিপি, পুনঃপ্রকাশ বা প্রচার করা কপিরাইট আইন অনুযায়ী দণ্ডনীয় অপরাধ।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

প্রায় ৫২ কোটি টাকার মাদক ধ্বংস করল বিজিবি সীমান্তে নজরদারি জোরদারে বাড়ছে ড্রোন ও সিসিটিভির ব্যবহার

জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে রংপুর জেলা পুলিশের ব্রিফিং

Update Time : ০৩:৫৯:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি ২০২৬