০৮:০৮ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

শেরপুরে রবীন্দ্রসঙ্গীত প্রতিযোগিতা ও সম্মিলন পরিষদ’র কমিটি গঠন

  • Reporter Name
  • Update Time : ১০:৩৭:৩২ পূর্বাহ্ন, রোববার, ১ ফেব্রুয়ারি ২০২৬
  • ৩০৮৩ বার পঠিত হয়েছে

সেলিম রেজা,
শেরপুর প্রতিনিধি:

শেরপুরে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদের শেরপুর জেলা শাখার ১৫তম দ্বি-বার্ষিক জেলা সম্মেলন এবং রবীন্দ্রসঙ্গীত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

গতকাল জেলা শহরের নাগপাড়ার শেরপুর ডায়াবেটিক সমিতি ও জেনারেল হাসপাতালের সভাপতির বাসভবন আনন্দধাম-এ দুই ধাপে দ্বি-বার্ষিক সম্মেলন ও রবীন্দ্রসঙ্গীত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদের শেরপুর জেলা শাখার নবনির্বাচিত সভাপতি সঞ্চিতা হোড় দিপু-এঁর সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিযোগিতায় কেন্দ্রীয় প্রতিনিধি ও প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদের সম্পাদক মন্ডলীর সদস্য আবুল ফারাহ পলাশ।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, জেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক ও নবগঠিত কমিটির সহ-সভাপতি করুনা দাস কারুয়া। প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের অধ্যাপক ড. সোমা রায় ও ময়মনসিংহ জেলা শাখার সাধারণ সম্পাদক মামুনুল ইসলাম রনি। প্রতিযোগিতায় অংশ গ্রহণকারী মান প্রাপ্ত প্রতিযোগীদের মাঝে সনদপত্র ও পুরষ্কার বিতরণ করা হয়।

প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণ শেষে মৌখিক সমর্থনের মাধ্যমে সঞ্চিতা হোড় দিপু-কে সভাপতি, ডা. অনুপম বসাক তিলক-কে সাধারণ সম্পাদক এবং মমিনুল ইসলাম, বিপুল দাম হৃদয় ও করুনা দাস কারুয়া-কে সহ-সভাপতি করে ২ বছর মেয়াদী ২১ সদস্য বিশিষ্ট জেলা কমিটি ঘোষণা করা হয়।

এসময় শেরপুর ডায়াবেটিক সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ইমাম হোসেন ঠান্ডু, মো. মমিনুল ইসলাম, দেবাশীষ দাস মিলন, স্মরণ রায় ও রতন সাহাসহ রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদের শেরপুর জেলা শাখার অন্যান্য সদস্যগনসহ অনেকে উপস্থিত ছিলেন।

সতর্কতাঃ এই ওয়েবসাইটে নিজস্ব সংবাদের পাশাপাশি বিভিন্ন নির্ভরযোগ্য সংবাদমাধ্যম থেকে সূত্র উল্লেখপূর্বক সংবাদ প্রকাশ করা হয়। প্রকাশিত কোনো সংবাদের বিষয়ে আপত্তি বা অভিযোগ থাকলে অনুগ্রহ করে সংশ্লিষ্ট মূল সংবাদমাধ্যমের কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করুন। এ ওয়েবসাইটে প্রকাশিত সংবাদ, আলোকচিত্র, অডিও, ভিডিও ও অন্যান্য কনটেন্ট কর্তৃপক্ষের লিখিত অনুমতি ছাড়া ব্যবহার, অনুলিপি, পুনঃপ্রকাশ বা প্রচার করা কপিরাইট আইন অনুযায়ী দণ্ডনীয় অপরাধ।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

প্রায় ৫২ কোটি টাকার মাদক ধ্বংস করল বিজিবি সীমান্তে নজরদারি জোরদারে বাড়ছে ড্রোন ও সিসিটিভির ব্যবহার

শেরপুরে রবীন্দ্রসঙ্গীত প্রতিযোগিতা ও সম্মিলন পরিষদ’র কমিটি গঠন

Update Time : ১০:৩৭:৩২ পূর্বাহ্ন, রোববার, ১ ফেব্রুয়ারি ২০২৬