০১:১৭ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

সাভারের হেমায়েতপুরে শীতার্তদের পাশে ইতিহাস ফাউন্ডেশন

  • Reporter Name
  • Update Time : ১২:৫৩:৩১ অপরাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারি ২০২৬
  • ৩১৩৪ বার পঠিত হয়েছে

শান্ত খান, সাভার উপজেলা প্রতিনিধিঃ

শীতার্ত ও অসহায় মানুষের পাশে দাঁড়াতে মানবিক সংগঠন ইতিহাস ফাউন্ডেশনের উদ্যোগে সাভারের হেমায়েতপুর এলাকায় শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে।

শনিবার (১৭ জানুয়ারি) সকালে সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের ঋষিপাড়া এলাকায় ইতিহাস ফাউন্ডেশনের অস্থায়ী কার্যালয় প্রাঙ্গণে এই কার্যক্রম অনুষ্ঠিত হয়। সকাল থেকেই আশপাশের বিভিন্ন এলাকা থেকে নারী-পুরুষ, বৃদ্ধ ও শিশুসহ শতশত শীতার্ত মানুষ সেখানে জড়ো হন।

এ কর্মসূচি বাস্তবায়নে আর্থিক সহায়তা প্রদান করেছেন, জেনিয়াল ইউনানী ল্যাবরেটরীজ, ফালাক ট্রেডিং লিমিটেড,আকাশছোঁয়া গেস্ট হাউজ এবং ইতিহাস ফাউন্ডেশনের সদস্যরা।

চলমান তীব্র শীতের কারণে নিম্ন আয়ের মানুষ, দিনমজুর ও ছিন্নমূল পরিবার চরম দুর্ভোগে পড়ায় মানবিক দায়বদ্ধতা থেকেই এ উদ্যোগ নেওয়া হয়। আয়োজকদের তত্ত্বাবধানে ও আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতিতে শান্তিপূর্ণভাবে কম্বল বিতরণ সম্পন্ন হয়।

ইতিহাস ফাউন্ডেশনের দায়িত্বশীলরা জানান, শীত মৌসুমে অসহায় মানুষের কষ্ট লাঘব করাই তাদের মূল লক্ষ্য। ভবিষ্যতেও সমাজের বিত্তবান ও সচেতন মানুষের সহযোগিতায় এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে তারা জানান।

শীতবস্ত্র পেয়ে উপকারভোগীরা ইতিহাস ফাউন্ডেশনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। উল্লেখ্য, স্থানীয় সাংবাদিক ও স্বেচ্ছাসেবীদের সমন্বয়ে গঠিত ইতিহাস ফাউন্ডেশন দীর্ঘদিন ধরে শিক্ষা, মানবসেবা ও সমাজকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে।

সতর্কতাঃ এই ওয়েবসাইটে নিজস্ব সংবাদের পাশাপাশি বিভিন্ন নির্ভরযোগ্য সংবাদমাধ্যম থেকে সূত্র উল্লেখপূর্বক সংবাদ প্রকাশ করা হয়। প্রকাশিত কোনো সংবাদের বিষয়ে আপত্তি বা অভিযোগ থাকলে অনুগ্রহ করে সংশ্লিষ্ট মূল সংবাদমাধ্যমের কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করুন। এ ওয়েবসাইটে প্রকাশিত সংবাদ, আলোকচিত্র, অডিও, ভিডিও ও অন্যান্য কনটেন্ট কর্তৃপক্ষের লিখিত অনুমতি ছাড়া ব্যবহার, অনুলিপি, পুনঃপ্রকাশ বা প্রচার করা কপিরাইট আইন অনুযায়ী দণ্ডনীয় অপরাধ।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় পুকুর থেকে যুবকের ভাসমান মরদেহ উদ্ধার

সাভারের হেমায়েতপুরে শীতার্তদের পাশে ইতিহাস ফাউন্ডেশন

Update Time : ১২:৫৩:৩১ অপরাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারি ২০২৬