১০:৫২ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
উৎসবের আমেজ নির্বিঘ্ন করতে প্রশাসনের সমন্বিত পরিকল্পনা; বাজার নিয়ন্ত্রণ ও নিরাপত্তা জোরদারে মাঠে নামছে বিশেষ টিম।

আসছে পবিত্র ঈদুল ফিতর: ঈদগাঁওতে সামাজিক নিরাপত্তা কর্মসূচি বাস্তবায়নের ব্যাপক উদ্যোগ

  • Reporter Name
  • Update Time : ০২:২৬:০১ পূর্বাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৬
  • ৩০৭২ বার পঠিত হয়েছে

কক্সবাজার প্রতিনিধি: আসন্ন পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে কক্সবাজারের ঈদগাঁও উপজেলার ৬ হাজার ৫৫৫টি পরিবারকে ১০ কেজি করে ভিজিএফের চাল দেয়া হচ্ছে। ২০২৫-২৬ অর্থ বছরের বাংলাদেশ সরকারের সামাজিক নিরাপত্তামূলক কর্মসূচির আওতায় উৎসবকালীন সহায়তা হিসেবে এ বরাদ্দ দেয়া হয়েছে।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, জনসংখ্যার ভিত্তিতে উপজেলার পাঁচটি ইউনিয়নে চাল বরাদ্দ করা হয়েছে। এর মধ্যে ইসলামপুর ইউনিয়নে ১ হাজার ১৭৩টি, পোকখালী ইউনিয়নে ১ হাজার ৬৫টি, ইসলামাবাদ ইউনিয়নে ১ হাজার ৪৭৩টি, ঈদগাঁও ইউনিয়নে ১ হাজার ৮৬৬টি এবং জালালাবাদ ইউনিয়নে ৯৭৮টি পরিবার এ সুবিধা পাবে। সব মিলিয়ে মোট ৬ হাজার ৫৫৫টি পরিবার এ ভিজিএফ সহায়তার আওতায় আসছে।

ঈদগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর কামরুজ্জামান কবির বলেন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করে এসব চাল বিতরণ করা হবে। যাতে প্রকৃত সুবিধাভোগীরা সহায়তা পান, সে বিষয়ে প্রশাসন সতর্ক রয়েছে বলেও জানান তিনি।

তবে ভূক্তভোগীরা জানান, আগের সময়ে এ বরাদ্দের চাল বিতরণ নিয়ে নানা অনিয়ম হয়েছিল। এছাড়া দরিদ্র ও অসহায় পরিবারের পরিবর্তে জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতাকর্মীদের আত্মীয়স্বজন এবং পছন্দের স্বচ্ছল পরিবারের মধ্যে চাল বিতরণের অভিযোগ উঠে।
এতে বঞ্চিত হয়েছেন উক্ত চালের হকদার হত-দরিদ্ররা ।

সতর্কতাঃ এই ওয়েবসাইটে নিজস্ব সংবাদের পাশাপাশি বিভিন্ন নির্ভরযোগ্য সংবাদমাধ্যম থেকে সূত্র উল্লেখপূর্বক সংবাদ প্রকাশ করা হয়। প্রকাশিত কোনো সংবাদের বিষয়ে আপত্তি বা অভিযোগ থাকলে অনুগ্রহ করে সংশ্লিষ্ট মূল সংবাদমাধ্যমের কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করুন। এ ওয়েবসাইটে প্রকাশিত সংবাদ, আলোকচিত্র, অডিও, ভিডিও ও অন্যান্য কনটেন্ট কর্তৃপক্ষের লিখিত অনুমতি ছাড়া ব্যবহার, অনুলিপি, পুনঃপ্রকাশ বা প্রচার করা কপিরাইট আইন অনুযায়ী দণ্ডনীয় অপরাধ।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

প্রায় ৫২ কোটি টাকার মাদক ধ্বংস করল বিজিবি সীমান্তে নজরদারি জোরদারে বাড়ছে ড্রোন ও সিসিটিভির ব্যবহার

উৎসবের আমেজ নির্বিঘ্ন করতে প্রশাসনের সমন্বিত পরিকল্পনা; বাজার নিয়ন্ত্রণ ও নিরাপত্তা জোরদারে মাঠে নামছে বিশেষ টিম।

আসছে পবিত্র ঈদুল ফিতর: ঈদগাঁওতে সামাজিক নিরাপত্তা কর্মসূচি বাস্তবায়নের ব্যাপক উদ্যোগ

Update Time : ০২:২৬:০১ পূর্বাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৬