১০:৫২ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
খাবারের উপাদানে মরা ইঁদুর ও মেয়াদোত্তীর্ণ পণ্যের ছড়াছড়ি; জনস্বাস্থ্যের হুমকির দায়ে ভোক্তা অধিকারের ঝটিকা অভিযান।

ডালডায় মরা ইঁদুর ও মেয়াদোত্তীর্ণ পণ্য; চুয়াডাঙ্গায় দুই বেকারিকে বড় অংকের জরিমানা

  • Reporter Name
  • Update Time : ১২:৩৮:০০ পূর্বাহ্ন, সোমবার, ২৩ ফেব্রুয়ারি ২০২৬
  • ৩০৭১ বার পঠিত হয়েছে

মোঃ মিনারুল ইসলাম, চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধিঃ অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য উৎপাদন ও মেয়াদোত্তীর্ণ পণ্য বাজারজাত করার অভিযোগে চুয়াডাঙ্গার দুটি বেকারিকে মোট ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ।

আজ রবিবার দুপুরে এ অভিযান চালানো হয়। অভিযানে চুুয়াডাঙ্গা শহরতলীর বঙ্গজপাড়া এলাকায় মৌসুমি ফুডের কারখানায় অভিযান চালিয়ে দেখা যায়, খাদ্যপণ্য তৈরির জন্য ব্যবহৃত ডালডার ভেতরে একটি মরা ইদুর পড়ে রয়েছে। এমনকি ওই ডালডা খাদ্যপণ্য তৈরিতেও ব্যবহার করা হচ্ছিল। এর দায়ে প্রতিষ্ঠানটিকে ১ লাখ টাকা জরিমানা করা হয়।

পরে শহরের রেলবাজার এলাকার অনন্যা ফুড নামের আরেকটি প্রতিষ্ঠানে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্য পাওয়া যায়, যা বাজারে সরবরাহ করা হচ্ছিল। এ অপরাধে প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারি পরিচালক মামুনুল হাসান জানান, পবিত্র রমজান মাসজুড়ে জনস্বাস্থ্যের জন্য ঝুকিপূর্ণ ও নিম্নমানের খাদ্য উৎপাদন কিংবা বাজারজাতের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

অভিযানে উপস্থিত ছিলেন নিরাপদ খাদ্য কর্মকর্তা সজীব পালসহ জেলা পুলিশের একটি দল।

সতর্কতাঃ এই ওয়েবসাইটে নিজস্ব সংবাদের পাশাপাশি বিভিন্ন নির্ভরযোগ্য সংবাদমাধ্যম থেকে সূত্র উল্লেখপূর্বক সংবাদ প্রকাশ করা হয়। প্রকাশিত কোনো সংবাদের বিষয়ে আপত্তি বা অভিযোগ থাকলে অনুগ্রহ করে সংশ্লিষ্ট মূল সংবাদমাধ্যমের কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করুন। এ ওয়েবসাইটে প্রকাশিত সংবাদ, আলোকচিত্র, অডিও, ভিডিও ও অন্যান্য কনটেন্ট কর্তৃপক্ষের লিখিত অনুমতি ছাড়া ব্যবহার, অনুলিপি, পুনঃপ্রকাশ বা প্রচার করা কপিরাইট আইন অনুযায়ী দণ্ডনীয় অপরাধ।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

প্রায় ৫২ কোটি টাকার মাদক ধ্বংস করল বিজিবি সীমান্তে নজরদারি জোরদারে বাড়ছে ড্রোন ও সিসিটিভির ব্যবহার

খাবারের উপাদানে মরা ইঁদুর ও মেয়াদোত্তীর্ণ পণ্যের ছড়াছড়ি; জনস্বাস্থ্যের হুমকির দায়ে ভোক্তা অধিকারের ঝটিকা অভিযান।

ডালডায় মরা ইঁদুর ও মেয়াদোত্তীর্ণ পণ্য; চুয়াডাঙ্গায় দুই বেকারিকে বড় অংকের জরিমানা

Update Time : ১২:৩৮:০০ পূর্বাহ্ন, সোমবার, ২৩ ফেব্রুয়ারি ২০২৬