০৭:৫২ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন দগ্ধ ও গুরুতর অসুস্থ রোগীদের পাশে দাঁড়িয়েছে জামায়াতে ইসলামী; সংগঠনের পক্ষ থেকে রোগীদের চিকিৎসার জন্য নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়।

চমেক হাসপাতালে চিকিৎসাধীনদের আর্থিক সহায়তা দিল জামায়াত

ছবি: দৈনিক সরেজমিন

কক্সবাজার শহরের কলাতলী এলাকায় নবনির্মিত একটি এলপিজি ফিলিং স্টেশনে ভয়াবহ বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডে অন্তত ১৬ জন দগ্ধ হয়েছেন। আহতদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

বুধবার (২৬ ফেব্রুয়ারি) রাত ১০টা ২০ মিনিটে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে ফিলিং স্টেশন সংলগ্ন অন্তত ১০টি বসতবাড়ি এবং পর্যটক পরিবহনে ব্যবহৃত ২০ থেকে ২৫ টি জিপ (চাঁদের গাড়ি) পুড়ে যায় বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

এ ঘটনায় আহতদের ২৭ ফেব্রুয়ারি জুমাবার দুপুর ২:৩০ মিনিটে চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে দেখতে যান বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ শাহজাহানের নেতৃত্বে একটি প্রতিনিধি দল। তারা আহতদের শারীরিক অবস্থার খোঁজ-খবর নেন, তাদের জন্য দোয়া ও মুনাজাত করেন এবং চিকিৎসকদের সঙ্গে কথা বলেন।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান এমপির নির্দেশনায় নেতৃবৃন্দ আহতদের আর্থিক সহায়তা দেন এবং তাদের দ্রুত সুস্থতা কামনা করেন

আমীরে জামায়াত আহতদের প্রতি সমবেদনা জানিয়ে তাদেরকে সালাম জানান এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়ানোর আশ্বাস দেন।

নেতৃবৃন্দ এ ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে দ্রুত ও সুষ্ঠু তদন্তের মাধ্যমে দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানান। ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি কার্যকর পদক্ষেপ নেয়ার আহ্বান জানান তারা।

এ সময় আরো উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও চট্টগ্রাম মহানগরীর আমীর মুহাম্মদ নজরুল, চট্টগ্রাম অঞ্চল টিম সদস্য মুহাম্মদ জাফর সাদেক, চট্টগ্রাম মহানগরী জামায়াতের সাংগঠনিক সম্পাদক ও শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি এস এম লুৎফর রহমান, চকবাজার থানার আমীর আহমদ খালেদুল আনোয়ার, থানা নায়েবে আমীর আব্দুল হান্নান, থানা এসিস্ট্যান্ট সেক্রেটারি মোহাম্মদ শহীদুল্লাহ, থানা কর্মপরিষদ সদস্য মোহাম্মদ ইলিয়াছ প্রমুখ।

সতর্কতাঃ এই ওয়েবসাইটে নিজস্ব সংবাদের পাশাপাশি বিভিন্ন নির্ভরযোগ্য সংবাদমাধ্যম থেকে সূত্র উল্লেখপূর্বক সংবাদ প্রকাশ করা হয়। প্রকাশিত কোনো সংবাদের বিষয়ে আপত্তি বা অভিযোগ থাকলে অনুগ্রহ করে সংশ্লিষ্ট মূল সংবাদমাধ্যমের কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করুন। এ ওয়েবসাইটে প্রকাশিত সংবাদ, আলোকচিত্র, অডিও, ভিডিও ও অন্যান্য কনটেন্ট কর্তৃপক্ষের লিখিত অনুমতি ছাড়া ব্যবহার, অনুলিপি, পুনঃপ্রকাশ বা প্রচার করা কপিরাইট আইন অনুযায়ী দণ্ডনীয় অপরাধ।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

প্রায় ৫২ কোটি টাকার মাদক ধ্বংস করল বিজিবি সীমান্তে নজরদারি জোরদারে বাড়ছে ড্রোন ও সিসিটিভির ব্যবহার

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন দগ্ধ ও গুরুতর অসুস্থ রোগীদের পাশে দাঁড়িয়েছে জামায়াতে ইসলামী; সংগঠনের পক্ষ থেকে রোগীদের চিকিৎসার জন্য নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়।

চমেক হাসপাতালে চিকিৎসাধীনদের আর্থিক সহায়তা দিল জামায়াত

Update Time : ০১:১৯:১৮ পূর্বাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারি ২০২৬