১০:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
বিচারহীনতার সংস্কৃতির কারণেই অপরাধীরা বেপরোয়া; দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ইসলামী আন্দোলনের হুঁশিয়ারি।

নরসিংদীতে কিশোরীর সাথে নৃশংসতা; রাজনৈতিক প্রশ্রয়কে দায়ী করল ইসলামী আন্দোলন বাংলাদেশ

  • Reporter Name
  • Update Time : ০৪:২৩:১৮ অপরাহ্ন, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৬
  • ৩০৬২ বার পঠিত হয়েছে

রাজনৈতিক দুর্বৃত্তদের শাস্তি নিশ্চিত করতে হবে-ইসলামী আন্দোলন বাংলাদেশ

ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্মমহাসচিব ও দলীয় মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান বলেছেন, নরসিংদী মাধবদী থানার মহিষাসুর ইউনিয়নে এক কিশোরীকে একদফা সংঘবদ্ধ ধর্ষণ করা হয়েছে, বিএনপির এক রাজনৈতিক দুর্বৃত্ত বিচারের নামে উল্টো সেই কিশোরীকে এলাকা ছাড়া করেছে, সাহস পেয়ে ধর্ষকচক্র আবারো সেই কিশোরীকে তাঁর বাবার কাছ থেকে ছিনিয়ে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ করে হত্যা করেছে। পুরো ঘটনার বিবরণ লোমহর্ষক, বর্রবতার সীমা ছাড়িয়ে যাওয়া।

এই ঘটনার বিবরণে আরেকটি বিষয় স্পষ্ট। তাহলো রাজনৈতিক প্রশ্রয় ও দুর্বৃত্তায়ন। অপরাধী মহিষাসুর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতির নিজস্ব বলয়ের হওয়ার কারণেই প্রথম দফা ধর্ষণের দুঃসাহস করেছে এবং বিচারের নামে নির্যাতিতের ওপরেই খড়গহস্ত হওয়া ধর্ষকের দল বেপরোয়া হয়। এই ঘটনা রাজনৈতিক দুর্বৃত্তায়নের বিভৎস উদাহরণ। ইসলামী আন্দোলন বাংলাদেশ এই ঘটনার সাথে জড়িত অপরাধীদের সর্বোচ্চ শাস্তি দাবী করছে। যে রাজনৈতিক চক্র অপরাধীকে প্রশ্রয় দিয়েছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী করছে।

ইসলামী আন্দোলন বাংলাদেশের মুখপাত্র বলেন, কেন্দ্রীয় বিএনপিকে বলবো, সারাদেশের কমিটিগুলো ঠিক করুন। অপরাধী ও অপরাধপ্রবণ লোকগুলোকে কমিটি থেকে ছেটে ফেলুন অন্যথায় এর দায় আপনাদেরকেও নিতে হবে।

সতর্কতাঃ এই ওয়েবসাইটে নিজস্ব সংবাদের পাশাপাশি বিভিন্ন নির্ভরযোগ্য সংবাদমাধ্যম থেকে সূত্র উল্লেখপূর্বক সংবাদ প্রকাশ করা হয়। প্রকাশিত কোনো সংবাদের বিষয়ে আপত্তি বা অভিযোগ থাকলে অনুগ্রহ করে সংশ্লিষ্ট মূল সংবাদমাধ্যমের কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করুন। এ ওয়েবসাইটে প্রকাশিত সংবাদ, আলোকচিত্র, অডিও, ভিডিও ও অন্যান্য কনটেন্ট কর্তৃপক্ষের লিখিত অনুমতি ছাড়া ব্যবহার, অনুলিপি, পুনঃপ্রকাশ বা প্রচার করা কপিরাইট আইন অনুযায়ী দণ্ডনীয় অপরাধ।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

প্রায় ৫২ কোটি টাকার মাদক ধ্বংস করল বিজিবি সীমান্তে নজরদারি জোরদারে বাড়ছে ড্রোন ও সিসিটিভির ব্যবহার

বিচারহীনতার সংস্কৃতির কারণেই অপরাধীরা বেপরোয়া; দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ইসলামী আন্দোলনের হুঁশিয়ারি।

নরসিংদীতে কিশোরীর সাথে নৃশংসতা; রাজনৈতিক প্রশ্রয়কে দায়ী করল ইসলামী আন্দোলন বাংলাদেশ

Update Time : ০৪:২৩:১৮ অপরাহ্ন, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৬