০৮:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

র‍্যাবের অভিযানে চাঞ্চল্যকর হত্যা মামলার ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতার-৩

  • Reporter Name
  • Update Time : ০১:২৭:১৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬
  • ১০০২০ বার পঠিত হয়েছে

আবুল হোসেন বাবলুঃ

পারিবারিক কলহের জের ধরে হত্যা কান্ডের ঘটনায় গাজীপুর মহানগরীর কাশিমপুর থানা হতে ৩ জন অভিযুক্তকে গ্রেফতার করেছে র‌্যাব।

বাদীর দায়ের করা এজাহারের বরাত দিয়ে র‍্যাব-১৩’র সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, নীলফামারী জেলার কিশোরগঞ্জ থানাধীন দক্ষিন বাহাগিলী সন্ন্যাসীপাড়া (ঘাটেরপাড়) গ্রামে পারিবারিক কলহের জের ধরে ভুক্তভোগী পরিবারের সঙ্গে অভিযুক্ত আকাশ রায় গংদের দীর্ঘদিন ধরে পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে বিরোধ চলে আসছিল।

এরই ধারাবাহিকতায় অভিযুক্তরা গত (৭ আগস্ট) রাত আনুমানিক ১১ টার দিকে পূর্বপরিকল্পিতভাবে সংঘবদ্ধ হয়ে ভুক্তভোগী পরিবারের বাড়িতে ঢুকে বাদীকে মারধর করার একপর্যায়ে বাদীর মাকে চুল ধরে টানাহেঁচড়া করে শ্লীলতাহানি ঘটায়। বাদীর পিতাকে এলোপাতাড়ি মারধর করে শরীরের বিভিন্ন স্থানে জখমসহ মাথায় আঘাত করে গুরুতর ফাটা রক্তাক্ত জখম করে এবং শ্বাসরোধ করে হত্যার চেষ্টা করে।

এ সময় তাদের ডাকচিৎকার শুনে আত্মীয়স্বজন ও আশপাশের স্থানীয় লোকজন এগিয়ে এলে অভিযুক্তরা পালিয়ে যায়। পরে স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে বাদীর পিতার শারীরিক অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। চিকিৎসাধীন অবস্থায় ১৬ আগস্ট বিকালে তিনি মৃত্যুবরণ করেন।

উক্ত ঘটনায় নিহতের ছেলে কাজল গীর (২৬) বাদী হয়ে গত ১৬ আগস্ট ২০২৬ তারিখে ৮ জনের নাম উল্লেখ করে নীলফামারীর কিশোরগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন (মামলা নং-১৩)। মামলা দায়েরের পর থেকেই এজাহারনামীয় আসামিরা এলাকা ছেড়ে পালিয়ে আত্মগোপনে চলে যায়।

মামলাটির গুরুত্ব বিবেচনায় নিয়ে আসামিদের গ্রেফতারে গোয়েন্দা নজরদারি ও ছায়া তদন্ত শুরু করে র‍্যাব-১৩। এরই ধারাবাহিকতায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‍্যাব-১ সিপিএসসি পোড়াবাড়ী গাজীপুর ক্যাম্প এবং র‍্যাব-১৩ সিপিসি-২ নীলফামারী র‍্যাব ক্যাম্পের যৌথ আভিযানিক দল গত ১৮ আগস্ট বিকাল পৌঁনে পাঁচটায় গাজীপুর মহানগরীর কাশিমপুর থানাধীন ডেল্টা গার্মেন্টসের বিপরীত পাশে ডেল্টার মোড় এলাকায় আলালের ভাড়া বাসায় অভিযান চালায়। উক্ত অভিযানে উল্লিখিত হত্যা মামলার এজাহারনামীয় ৩ জন আসামিকে
গ্রেফতার করতে সক্ষম হয়।

গ্রেফতারকৃতরা নীলফামারী জেলার
কিশোরগঞ্জ থানার অন্তর্ভুক্ত দক্ষিণ বাহাগিলী সন্ন্যাসীপাড়া (ঘাটেরপাড়) গ্রামের শ্যামল রায়ের ছেলে আকাশ রায় (২২), তারনী রায় এর ছেলে শ্যামল রায় (৪৫) এবং শ্যামল রায় এর স্ত্রী ববিতা রানী রায় (৪২)।
পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেফতারকৃত আসামিদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

সতর্কতাঃ এই ওয়েবসাইটে নিজস্ব সংবাদের পাশাপাশি বিভিন্ন নির্ভরযোগ্য সংবাদমাধ্যম থেকে সূত্র উল্লেখপূর্বক সংবাদ প্রকাশ করা হয়। প্রকাশিত কোনো সংবাদের বিষয়ে আপত্তি বা অভিযোগ থাকলে অনুগ্রহ করে সংশ্লিষ্ট মূল সংবাদমাধ্যমের কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করুন। এ ওয়েবসাইটে প্রকাশিত সংবাদ, আলোকচিত্র, অডিও, ভিডিও ও অন্যান্য কনটেন্ট কর্তৃপক্ষের লিখিত অনুমতি ছাড়া ব্যবহার, অনুলিপি, পুনঃপ্রকাশ বা প্রচার করা কপিরাইট আইন অনুযায়ী দণ্ডনীয় অপরাধ।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

কালিকাপুর পশ্চিম রেলক্রসিংয়ে ভাঙা ব্যারিয়ার, ঝুঁকিতে ঢাকা–চট্টগ্রাম রেলপথ গেটম্যান নেই, নিরাপত্তা ব্যবস্থা অকার্যকর—আরেকটি প্রাণঘাতী দুর্ঘটনার আশঙ্কা

র‍্যাবের অভিযানে চাঞ্চল্যকর হত্যা মামলার ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতার-৩

Update Time : ০১:২৭:১৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬