১১:৫৩ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

সিটি প্রেসক্লাব ভূরুঙ্গামারী উপজেলা শাখার সেক্রেটারি মাইদুল ইসলাম বহিষ্কার

  • Reporter Name
  • Update Time : ১০:২৮:৩০ অপরাহ্ন, শুক্রবার, ২৮ নভেম্বর ২০২৫
  • ৩০৯২ বার পঠিত হয়েছে

ভূরুঙ্গামারী প্রতিনিধি:
সাংগঠনিক নিয়মভঙ্গ ও বিভিন্ন ধরনের দুর্নীতির অভিযোগে সিটি প্রেসক্লাব ভূরুঙ্গামারী উপজেলা শাখার সাধারণ সম্পাদক (সেক্রেটারি) মাইদুল ইসলামকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে। ২৭ নভেম্বর ২০২৫ ইং তারিখে প্রেসক্লাব শাখার সভাপতি রফিকুল ইসলাম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, গত ১ অক্টোবর ২০২৫ ইং সিটি প্রেসক্লাব ভূরুঙ্গামারী উপজেলা শাখার নতুন কমিটি গঠন করা হয়। ওই কমিটিতে উলিপুর ডটকম ও হামার কুড়িগ্রাম অনলাইন পোর্টালের ভূরুঙ্গামারী উপজেলা প্রতিনিধি মাইদুল ইসলামকে সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছিল। কিন্তু স্বল্প সময়ের মধ্যেই তিনি পদের অপব্যবহারসহ নানাবিধ অনিয়ম ও অপকর্মে লিপ্ত হওয়ায় সংগঠনের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে বলে অভিযোগ ওঠে।

এ বিষয়ে সিটি প্রেসক্লাব ভূরুঙ্গামারী উপজেলা শাখার সভাপতি রফিকুল ইসলাম বলেন—
“মাইদুল ইসলাম বিভিন্ন সময়ে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গ করেছেন। তার বিরুদ্ধে উত্থাপিত অভিযোগগুলো তদন্তে প্রমাণিত হওয়ায় কমিটির সিদ্ধান্ত অনুযায়ী তাকে বহিষ্কার করা হয়েছে।”

সতর্কতাঃ এই ওয়েবসাইটে নিজস্ব সংবাদের পাশাপাশি বিভিন্ন নির্ভরযোগ্য সংবাদমাধ্যম থেকে সূত্র উল্লেখপূর্বক সংবাদ প্রকাশ করা হয়। প্রকাশিত কোনো সংবাদের বিষয়ে আপত্তি বা অভিযোগ থাকলে অনুগ্রহ করে সংশ্লিষ্ট মূল সংবাদমাধ্যমের কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করুন। এ ওয়েবসাইটে প্রকাশিত সংবাদ, আলোকচিত্র, অডিও, ভিডিও ও অন্যান্য কনটেন্ট কর্তৃপক্ষের লিখিত অনুমতি ছাড়া ব্যবহার, অনুলিপি, পুনঃপ্রকাশ বা প্রচার করা কপিরাইট আইন অনুযায়ী দণ্ডনীয় অপরাধ।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

প্রায় ৫২ কোটি টাকার মাদক ধ্বংস করল বিজিবি সীমান্তে নজরদারি জোরদারে বাড়ছে ড্রোন ও সিসিটিভির ব্যবহার

সিটি প্রেসক্লাব ভূরুঙ্গামারী উপজেলা শাখার সেক্রেটারি মাইদুল ইসলাম বহিষ্কার

Update Time : ১০:২৮:৩০ অপরাহ্ন, শুক্রবার, ২৮ নভেম্বর ২০২৫