১০:৪০ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

রংপুরে দৃষ্টি প্রতিবন্ধী ধর্ষণ মামলার প্রধান আসামী গ্রেফতার

  • Reporter Name
  • Update Time : ০৩:২১:০৮ অপরাহ্ন, রোববার, ১০ আগস্ট ২০২৫
  • ৩০৪৮ বার পঠিত হয়েছে

রংপুর মহানগরীর হাজীরহাট থানাধীন কেরানীহাট এলাকা থেকে দৃষ্টি প্রতিবন্ধীকে ধর্ষণের মামলার প্রধান আসামী মো. মিন্টু মিয়াকে (৪০) গ্রেফতার করেছে র‍্যাব-১৩। তিনি রংপুরের রাজেন্দ্রপুর (কানপাড়া) এলাকার কফুল উদ্দিনের ছেলে।

র‍্যাব জানায়, গ্রেফতারকৃত মিন্টু মিয়া পেশায় একজন কবিরাজ। তিনি চিকিৎসার নাম করে মাঝে মাঝে ভিকটিমের বাড়িতে যেতেন এবং এক পর্যায়ে ভিকটিমকে শারীরিক সম্পর্কের প্রস্তাব দেন। প্রস্তাবে রাজি না হলে সুস্থ না হওয়ার ভয় দেখান। সর্বশেষ গত ১ জুলাই দুপুরে তিনি ভিকটিমের বাড়িতে গিয়ে ভয়-ভীতি দেখিয়ে ধর্ষণ করেন।

ঘটনার পর ভিকটিম বাদী হয়ে হাজীরহাট থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধিত ২০২০) এর ৯(১) ধারায় মামলা দায়ের করেন (মামলা নং-০৫/৬০, তারিখ- ৮ আগস্ট ২০২৫)।

গোপন সংবাদের ভিত্তিতে ৯ আগস্ট রাত ৮টা ১৫ মিনিটে র‍্যাব-১৩ এর সদর কোম্পানির একটি অভিযানিক দল কেরানীহাট এলাকায় অভিযান চালিয়ে আসামী মিন্টু মিয়াকে গ্রেফতার করে। পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

সতর্কতাঃ এই ওয়েবসাইটে নিজস্ব সংবাদের পাশাপাশি বিভিন্ন নির্ভরযোগ্য সংবাদমাধ্যম থেকে সূত্র উল্লেখপূর্বক সংবাদ প্রকাশ করা হয়। প্রকাশিত কোনো সংবাদের বিষয়ে আপত্তি বা অভিযোগ থাকলে অনুগ্রহ করে সংশ্লিষ্ট মূল সংবাদমাধ্যমের কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করুন। এ ওয়েবসাইটে প্রকাশিত সংবাদ, আলোকচিত্র, অডিও, ভিডিও ও অন্যান্য কনটেন্ট কর্তৃপক্ষের লিখিত অনুমতি ছাড়া ব্যবহার, অনুলিপি, পুনঃপ্রকাশ বা প্রচার করা কপিরাইট আইন অনুযায়ী দণ্ডনীয় অপরাধ।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

প্রায় ৫২ কোটি টাকার মাদক ধ্বংস করল বিজিবি সীমান্তে নজরদারি জোরদারে বাড়ছে ড্রোন ও সিসিটিভির ব্যবহার

রংপুরে দৃষ্টি প্রতিবন্ধী ধর্ষণ মামলার প্রধান আসামী গ্রেফতার

Update Time : ০৩:২১:০৮ অপরাহ্ন, রোববার, ১০ আগস্ট ২০২৫