১১:৪৫ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

রংপুরের পীরগাছায় ট্রেন লাইনচ্যুত উত্তরাঞ্চলের সাথে রেল যোগাযোগ বন্ধ

  • Reporter Name
  • Update Time : ০৩:২৪:১২ অপরাহ্ন, বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫
  • ৩০৪২ বার পঠিত হয়েছে

আবুল হোসেন বাবলুঃ

রংপুরের পীরগাছায় পদ্মরাগ কমিউটার ট্রেনের ৬ বগি লাইনচ্যুত হয়েছে। এতে সারাদেশের সাথে রংপুর অঞ্চলের তিন জেলার আন্তঃনগর, লোকাল ও মেইল ট্রেন সম্পূর্ণ এবং চার জেলার আংশিক রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে।
এ ঘটনায় হতাহতের কোন ঘটনা ঘটেনি। তবে অনেক যাত্রী অভিযোগ করেছেন, তাদের মালামাল খোয়া গেছে। স্থানীয়রা জানান, ট্রেনটিতে দুর্ঘটনার সময় প্রায় দুই হাজার যাত্রী ছিলো।
পরে সেখানে স্থানীয় লোকজন ও উৎসুক জনতার ভিড় জমে যায়। স্থানীয়রা আরও জানায়, দীর্ঘদিন ধরে স্লিপার পরিবর্তন না হওয়ায় এবং সাম্প্রতিক দুই দিনের বৃষ্টিতে স্লিপার নষ্ট হয়ে এ দুর্ঘটনা ঘটে।

পীরগাছা রেলওয়ে স্টেশন মাস্টার ইউসুফ আলী বলেন, “দুই নম্বর লাইন থেকে পয়েন্ট পরিবর্তন করে এক নম্বর লাইনে ওঠার সময় এ ঘটনা ঘটে। বর্তমানে উভয় বেশ কয়েকটি ট্রেন আটকা পড়েছে। এর মধ্যে আন্তঃনগর রংপুর এক্সপ্রেস, লালমনি এক্সপ্রেস, বুড়িমারি এক্সপ্রেস, কুড়িগ্রাম এক্সপ্রেস, মেইল ট্রেন দোলনচাপা,করতোয়া,পদ্মরাগ, রামসাগর, কমিউটার ও নাইনটিন আপ-ডাউনের যোগাযোগ বন্ধ হয়ে গেছে। উদ্ধারকাজ শেষ না হওয়া পর্যন্ত এই রুটে এসব ট্রেন চলাচল করতে পারবে না।

উদ্ধার কাজে নিয়োজিত কর্মীরা জানিয়েছেন, সব বগি উদ্ধার করে ট্রেন চলাচল স্বাভাবিক করতে দুই দিন পর্যন্ত সময় লাগতে পারে।লালমনিরহাট রেলওয়ে বিভাগীয় প্রকৌশলী মো: শিপন আলী বলেন, “আমরা ঘটনাস্থলে আছি। আমাদের রিলিফ ট্রেন এসেছে। দ্রুত সময়ে উদ্ধার কাজ শেষ হলে যোগাযোগ স্বাভাবিক হবে বলে আশা করছি।

সতর্কতাঃ এই ওয়েবসাইটে নিজস্ব সংবাদের পাশাপাশি বিভিন্ন নির্ভরযোগ্য সংবাদমাধ্যম থেকে সূত্র উল্লেখপূর্বক সংবাদ প্রকাশ করা হয়। প্রকাশিত কোনো সংবাদের বিষয়ে আপত্তি বা অভিযোগ থাকলে অনুগ্রহ করে সংশ্লিষ্ট মূল সংবাদমাধ্যমের কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করুন। এ ওয়েবসাইটে প্রকাশিত সংবাদ, আলোকচিত্র, অডিও, ভিডিও ও অন্যান্য কনটেন্ট কর্তৃপক্ষের লিখিত অনুমতি ছাড়া ব্যবহার, অনুলিপি, পুনঃপ্রকাশ বা প্রচার করা কপিরাইট আইন অনুযায়ী দণ্ডনীয় অপরাধ।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

প্রায় ৫২ কোটি টাকার মাদক ধ্বংস করল বিজিবি সীমান্তে নজরদারি জোরদারে বাড়ছে ড্রোন ও সিসিটিভির ব্যবহার

রংপুরের পীরগাছায় ট্রেন লাইনচ্যুত উত্তরাঞ্চলের সাথে রেল যোগাযোগ বন্ধ

Update Time : ০৩:২৪:১২ অপরাহ্ন, বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫