১১:৪৩ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

নকলায় কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের আলোচনা সভায় নিজস্ব ব্যবস্থাপনায় বৃত্তি প্রদানে সিদ্ধান্ত

  • Reporter Name
  • Update Time : ০৩:২৯:০১ অপরাহ্ন, শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫
  • ৩০৪৪ বার পঠিত হয়েছে

মোঃ সেলিম রেজা, নকলা (শেরপুর) প্রতিনিধি:

শেরপুরের নকলায় কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার শেষ বিকেলে নকলা বাজারের চন্দ্রকোনা মোড়ের দুতলা ভবনের একটি কক্ষে অ্যাসোসিয়েশনের আহবায়ক সাব্বির একাডেমীর প্রতিষ্ঠাতা পরিচালক মো. ছায়েদুল ইসলামের সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয়।

অ্যাসোসিয়েশনের সদস্য সচিব পারফেক্ট পাবলিক স্কুলের প্রতিষ্ঠাতা পরিচালক মো. মনিরুজ্জামানের সঞ্চালনায় ওই সভায় বক্তব্য রাখেন, মেধাসিঁড়ি কিন্ডারগার্টেনের প্রতিষ্ঠাতা পরিচালক আনোয়ার হোসেন, নবীন একাডেমীর প্রতিষ্ঠাতা পরিচালক নবীউর রহমান, দুর্বার পাবলিক স্কুলের প্রতিষ্ঠাতা পরিচালক লূৎফর রহমান, শিশু স্বর্গ স্কুলের প্রতিষ্ঠাতা পরিচালক মো. শরিফুল ইসলাম, মর্নিং সান স্কুলের প্রতিষ্ঠাতা পরিচালক হাবিবুর রহমান, সুইটবার্ড স্কুলের প্রতিষ্ঠাতা পরিচালক ইমন হাসান সুইট, ইয়াকুব আলী কিন্ডারগার্টেনের পরিচালক মো. সুমন মাহমুদ, ডিফরেন্ট এডুকেয়ার হোমের প্রতিষ্ঠাতা পরিচালক মমেনুল হক চৌধুরী মোমেন, নতুন কুঁড়ি স্কুলের পরিচালক আসিফ আহমেদ রাতুল, সানসিটি স্কুলের পরিচালক মো. জাবেদ আলী ও চন্দ্রকোনা আইডিয়াল স্কুলের পরিচালক নাজমুল ইসলাম প্রমুখ।

সভায় মূল আলোচ্য বিষয় ছিল, কিন্ডারগার্টেনের শিক্ষার্থীদের জন্য অ্যাসোসিয়েশনের নিজস্ব তহবিল থেকে বৃত্তি প্রদানের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা। বক্তারা জানান, যেহেতু সরকারি বৃত্তি পরীক্ষায় কিন্ডারগার্টেনের শিক্ষার্থীদের আপাতত অংশগ্রহণের সুযোগ দেওয়া হচ্ছে না। তাই মেধাবী শিশু শিক্ষার্থীদের উৎসাহিত করা ও তাদের মেধা বিকাশে সহযোগিতার লক্ষ্যে নকলা উপজেলা কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন নিজ উদ্যোগে ও নিজস্ব তহবিল থেকে সরকারি বৃত্তি পরীক্ষার আদলে প্রথম বারের মতো নকলায় বৃত্তি পরীক্ষা চালু করা প্রয়োজন। আর এই প্রয়োজনীয়তা থেকেই আলোচনার সভার আহবান করা হয়।

বক্তারা জানান, এ উদ্যোগ কুমলমতি শিশু শিক্ষার্থীদের পড়াশোনায় আগ্রহ বাড়াবে, পাশাপাশি অভিভাবকরাও খুশি হবেন। তারা সরকারি বৃত্তি পরীক্ষায় কিন্ডারগার্টেনের শিক্ষার্থীদের অংশগ্রহণের সুযোগ পুনর্বহালের দাবি জানান। ভবিষ্যতে সরকারি বৃত্তি পরীক্ষায় কিন্ডারগার্টেনের শিক্ষার্থীদের অংশগ্রহণের সুযোগ করে দেওয়ার জন্য সরকারের সুদৃষ্টি কামনা করেন বক্তারা। মেধাবী ও কুমলমতি শিশু শিক্ষার্থীদের মনের দিক বিবেচায় ও শিক্ষার গুণগত মান বৃদ্ধিতে আগামী বছর থেকে সরকারি বৃত্তি পরীক্ষায় কিন্ডারগার্টেনের মেধাবী শিক্ষার্থীদের অংশগ্রহণের সুযোগ পুনর্বহাল করা হবে বলে তারা আশাব্যক্ত করেন।

সতর্কতাঃ এই ওয়েবসাইটে নিজস্ব সংবাদের পাশাপাশি বিভিন্ন নির্ভরযোগ্য সংবাদমাধ্যম থেকে সূত্র উল্লেখপূর্বক সংবাদ প্রকাশ করা হয়। প্রকাশিত কোনো সংবাদের বিষয়ে আপত্তি বা অভিযোগ থাকলে অনুগ্রহ করে সংশ্লিষ্ট মূল সংবাদমাধ্যমের কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করুন। এ ওয়েবসাইটে প্রকাশিত সংবাদ, আলোকচিত্র, অডিও, ভিডিও ও অন্যান্য কনটেন্ট কর্তৃপক্ষের লিখিত অনুমতি ছাড়া ব্যবহার, অনুলিপি, পুনঃপ্রকাশ বা প্রচার করা কপিরাইট আইন অনুযায়ী দণ্ডনীয় অপরাধ।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

প্রায় ৫২ কোটি টাকার মাদক ধ্বংস করল বিজিবি সীমান্তে নজরদারি জোরদারে বাড়ছে ড্রোন ও সিসিটিভির ব্যবহার

নকলায় কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের আলোচনা সভায় নিজস্ব ব্যবস্থাপনায় বৃত্তি প্রদানে সিদ্ধান্ত

Update Time : ০৩:২৯:০১ অপরাহ্ন, শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫