১১:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

তাহিরপুরে ফের পুলিশের হাতে কথিত ইয়াবা ব্যবসায়ী ফয়সাল

  • Reporter Name
  • Update Time : ০৭:০৯:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬
  • ১০০৫৫ বার পঠিত হয়েছে

আমির হোসাইন
সুনামগঞ্জ প্রতিনিধি:

সুনামগঞ্জের তাহিরপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮-এর একটি মামলার পলাতক ২ নম্বর আসামি ও কথিত ইয়াবা ব্যবসায়ী ফয়সাল আহমেদকে (৩৫) গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (১২ আগস্ট) ২০২৬ বিকেলে তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক আহমেদের দিকনির্দেশনায় বাদাঘাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ (আইসি) এসআই মনিরুজ্জামান সজলের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে বাদাঘাট বাজার থেকে তাকে গ্রেপ্তার করে।

পুলিশ সূত্রে জানা যায়, গ্রেপ্তার ফয়সাল আহমেদ তাহিরপুর উপজেলার নাগরপুর গ্রামের মৃত সুজাত মিয়ার ছেলে। তিনি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮-এর একটি মামলার ২ নম্বর পলাতক আসামি।

পুলিশের দাবি, এর আগেও ফয়সাল আহমেদ ইয়াবা ট্যাবলেটসহ দুই দফা পুলিশের হাতে আটক হয়েছিলেন। সর্বশেষ গ্রেপ্তারের মধ্য দিয়ে মাদকসংক্রান্ত অভিযোগে তাকে তৃতীয়বারের মতো আটক করা হলো।

এদিকে ফয়সালের গ্রেপ্তারের ঘটনায় মাদকবিরোধী ঐক্য পরিষদ, তাহিরপুরের পক্ষ থেকে পুলিশকে স্বাগত জানানো হয়েছে। সংগঠনটির নেতারা এলাকায় মাদকের বিস্তার রোধে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান আরও জোরদারের দাবি জানিয়েছেন।

পুলিশ জানিয়েছে, মাদকের বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে। মাদক ব্যবসা ও সংশ্লিষ্টতার অভিযোগে জড়িতদের বিরুদ্ধে তদন্তসাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

নোট: গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে আনা অভিযোগ আদালতে প্রমাণিত না হওয়া পর্যন্ত তিনি আইনগতভাবে নির্দোষ হিসেবে বিবেচিত হবেন।

সতর্কতাঃ এই ওয়েবসাইটে নিজস্ব সংবাদের পাশাপাশি বিভিন্ন নির্ভরযোগ্য সংবাদমাধ্যম থেকে সূত্র উল্লেখপূর্বক সংবাদ প্রকাশ করা হয়। প্রকাশিত কোনো সংবাদের বিষয়ে আপত্তি বা অভিযোগ থাকলে অনুগ্রহ করে সংশ্লিষ্ট মূল সংবাদমাধ্যমের কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করুন। এ ওয়েবসাইটে প্রকাশিত সংবাদ, আলোকচিত্র, অডিও, ভিডিও ও অন্যান্য কনটেন্ট কর্তৃপক্ষের লিখিত অনুমতি ছাড়া ব্যবহার, অনুলিপি, পুনঃপ্রকাশ বা প্রচার করা কপিরাইট আইন অনুযায়ী দণ্ডনীয় অপরাধ।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Sayeduzzaman Shad

Popular Post

হারানোর বেদনা থেকে ঘুরে দাঁড়ানোর শিক্ষা-আইনজীবী হাবিবুল হক

তাহিরপুরে ফের পুলিশের হাতে কথিত ইয়াবা ব্যবসায়ী ফয়সাল

Update Time : ০৭:০৯:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬