১০:২২ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ঢাকাসহ ৬ বিভাগে অতি ভারী বৃষ্টির সতর্কতা

  • Reporter Name
  • Update Time : ১২:০৫:০৯ অপরাহ্ন, রোববার, ১৪ সেপ্টেম্বর ২০২৫
  • ৩০৪৩ বার পঠিত হয়েছে

মোঃ শাহজাহান বাশার, সিনিয়র স্টাফ রিপোর্টার

দেশের আকাশে সক্রিয় দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুর প্রভাবে ঢাকাসহ দেশের ছয়টি বিভাগে ভারী থেকে অতি ভারী বর্ষণের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এ কারণে পাহাড়ি এলাকায় ভূমিধস ও বড় শহরগুলোতে জলাবদ্ধতার শঙ্কা তৈরি হয়েছে।

রোববার (১৪ সেপ্টেম্বর) এক পূর্বাভাসে আবহাওয়া অফিস জানায়, আগামী ১৭ সেপ্টেম্বর সকাল ৯টা পর্যন্ত রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় ভারী (৪৪ থেকে ৮৮ মিলিমিটার/২৪ ঘণ্টা) থেকে অতি ভারী (>৮৮ মিলিমিটার/২৪ ঘণ্টা) বৃষ্টিপাত হতে পারে।

আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক জানান, অতি ভারী বর্ষণের কারণে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকার কোথাও কোথাও পাহাড় ধসের সম্ভাবনা রয়েছে। তিনি পাহাড়ি এলাকায় বসবাসরত মানুষদের সতর্ক থাকার পরামর্শ দেন।

এ ছাড়া ঢাকাসহ অন্যান্য মহানগর এলাকায় ভারী বর্ষণের ফলে অস্থায়ী জলাবদ্ধতা সৃষ্টি হতে পারে। বিশেষ করে রাজধানী ঢাকা ও বন্দরনগরী চট্টগ্রামের নিচু অঞ্চলগুলোতে পানি জমে জনদুর্ভোগ বাড়াতে পারে।

এরই মধ্যে সংশ্লিষ্ট বিভাগগুলোকে সতর্ক থাকতে নির্দেশনা দেওয়া হয়েছে। সিটি করপোরেশনগুলোকে ড্রেন পরিষ্কার রাখা ও জরুরি পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুতি নিতে বলা হয়েছে।

মৌসুমি বায়ু সক্রিয় থাকায় আগামী কয়েক দিন আবহাওয়া পরিস্থিতি অস্থিতিশীল থাকবে বলে আশঙ্কা করছে আবহাওয়া অধিদপ্তর। বিশেষজ্ঞরা মনে করছেন, এমন পরিস্থিতিতে জনসচেতনতা বৃদ্ধি, পাহাড়ি এলাকায় অপ্রয়োজনীয় চলাচল এড়ানো এবং ঝুঁকিপূর্ণ ঘরবাড়ি খালি করার ব্যবস্থা নিতে হবে।

সতর্কতাঃ এই ওয়েবসাইটে নিজস্ব সংবাদের পাশাপাশি বিভিন্ন নির্ভরযোগ্য সংবাদমাধ্যম থেকে সূত্র উল্লেখপূর্বক সংবাদ প্রকাশ করা হয়। প্রকাশিত কোনো সংবাদের বিষয়ে আপত্তি বা অভিযোগ থাকলে অনুগ্রহ করে সংশ্লিষ্ট মূল সংবাদমাধ্যমের কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করুন। এ ওয়েবসাইটে প্রকাশিত সংবাদ, আলোকচিত্র, অডিও, ভিডিও ও অন্যান্য কনটেন্ট কর্তৃপক্ষের লিখিত অনুমতি ছাড়া ব্যবহার, অনুলিপি, পুনঃপ্রকাশ বা প্রচার করা কপিরাইট আইন অনুযায়ী দণ্ডনীয় অপরাধ।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

প্রায় ৫২ কোটি টাকার মাদক ধ্বংস করল বিজিবি সীমান্তে নজরদারি জোরদারে বাড়ছে ড্রোন ও সিসিটিভির ব্যবহার

ঢাকাসহ ৬ বিভাগে অতি ভারী বৃষ্টির সতর্কতা

Update Time : ১২:০৫:০৯ অপরাহ্ন, রোববার, ১৪ সেপ্টেম্বর ২০২৫