১০:৩৯ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

চুয়াডাঙ্গায় ডিবি পুলিশের অভিযানে ১১০ অ্যাম্পুল প্যাথেড্রিনসহ গ্রেফতার-০১ জন.

  • Reporter Name
  • Update Time : ০৭:১৬:১১ অপরাহ্ন, শনিবার, ৬ সেপ্টেম্বর ২০২৫
  • ৩০৩৮ বার পঠিত হয়েছে

মোঃ মিনারুল ইসলাম

চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি

মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে চুয়াডাঙ্গা জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ ১১০ অ্যাম্পুল নেশাজাতীয় মাদক প্যাথেড্রিনসহ এক যুবককে গ্রেফতার করেছে।

শনিবার (৬ সেপ্টেম্বর, ২০২৫) দুপুরে চুয়াডাঙ্গা সদর থানা এলাকার হাট কালুগঞ্জ থেকে তাকে আটক করা হয়।
গ্রেফতারকৃত ব্যক্তির নাম তানভীর রহমান সুজন (৩০)।

তিনি চুয়াডাঙ্গা সদর উপজেলার সমুর ডিয়ার গ্রামের আক্কাস আলীর ছেলে।

জেলা পুলিশ সুপার খন্দকার গোলাম মওলা, বিপিএম-সেবা’র নির্দেশনায় জেলা পুলিশের সকল ইউনিটে মাদক ও চোরাচালান বিরোধী অভিযান চলছে।

এরই অংশ হিসেবে শনিবার দুপুর ২টা ১০ মিনিটের দিকে ডিবি পুলিশের একটি দল হাট কালুগঞ্জ এলাকার পুলিশ লাইন্স প্রাথমিক বিদ্যালয়ের গেটের সামনে অভিযান চালায়।

এ সময় ডিবি পুলিশের সদস্যরা তানভীর রহমান সুজনকে আটক করেন। পরে তার কাছ থেকে ১১০ অ্যাম্পুল প্যাথেড্রিন উদ্ধার করা হয়।

অভিযান পরিচালনায় নেতৃত্ব দেন এসআই (নিরস্ত্র) তোরগুল হাসান সোহাগ, সৌমিত্র সাহা, এএসআই (নিরস্ত্র) আবু আল ইমরান, সানোয়ার হোসেন ও মোত্তালেব হোসেন।

গ্রেফতারকৃত তানভীরের বিরুদ্ধে চুয়াডাঙ্গা সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

সতর্কতাঃ এই ওয়েবসাইটে নিজস্ব সংবাদের পাশাপাশি বিভিন্ন নির্ভরযোগ্য সংবাদমাধ্যম থেকে সূত্র উল্লেখপূর্বক সংবাদ প্রকাশ করা হয়। প্রকাশিত কোনো সংবাদের বিষয়ে আপত্তি বা অভিযোগ থাকলে অনুগ্রহ করে সংশ্লিষ্ট মূল সংবাদমাধ্যমের কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করুন। এ ওয়েবসাইটে প্রকাশিত সংবাদ, আলোকচিত্র, অডিও, ভিডিও ও অন্যান্য কনটেন্ট কর্তৃপক্ষের লিখিত অনুমতি ছাড়া ব্যবহার, অনুলিপি, পুনঃপ্রকাশ বা প্রচার করা কপিরাইট আইন অনুযায়ী দণ্ডনীয় অপরাধ।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

প্রায় ৫২ কোটি টাকার মাদক ধ্বংস করল বিজিবি সীমান্তে নজরদারি জোরদারে বাড়ছে ড্রোন ও সিসিটিভির ব্যবহার

চুয়াডাঙ্গায় ডিবি পুলিশের অভিযানে ১১০ অ্যাম্পুল প্যাথেড্রিনসহ গ্রেফতার-০১ জন.

Update Time : ০৭:১৬:১১ অপরাহ্ন, শনিবার, ৬ সেপ্টেম্বর ২০২৫