১২:৪৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

স্ত্রীর স্বীকৃতির দাবিতে অনশন, মারধরের অভিযোগ নারী আহত

  • স্ত্রীর স্বীকৃতি ও স্বামীর সংসারে জায়গা পাওয়ার দাবিতে স্বামীর বাড়িতে এসে অনশন করার পর এক নারীকে মারধরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ওই নারী আহত হয়েছেন বলে জানা গেছে। ভুক্তভোগীর অভিযোগ, স্বামীর বাড়িতে প্রবেশের পর তার ভাসুর ও শাশুড়ি তাকে মারধর করেন।

বুধবার (১২ আগস্ট) দুপুরে কুড়িগ্রামের রাজারহাট উপজেলার নাজিমখান ইউনিয়নের সোম নারায়ণ কালিরহাট এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, স্বীকৃতির দাবিতে ওই নারী জাকির হোসেনের বাড়িতে এসে অবস্থান নেন। একপর্যায়ে তিনি বাড়িতে প্রবেশ করলে পরিবারের সদস্যদের সঙ্গে তার কথা-কাটাকাটি হয়। পরে তাকে মারধর করা হয়েছে বলে অভিযোগ করেন ভুক্তভোগী নারী।

ভুক্তভোগীর পরিবারের দাবি, মেয়েটি তার স্বামীর সংসারে স্বীকৃতি নিয়ে বসবাস করতে চান। বিষয়টি নিয়ে তারা দীর্ঘদিন ধরে সমাধানের চেষ্টা করলেও কাঙ্ক্ষিত সমাধান হয়নি। বর্তমানে অসহায় পরিবারটি আইনি সহায়তার জন্য পুলিশের সহযোগিতা কামনা করছে।

স্থানীয় কয়েকজন বাসিন্দা জানান, এর আগেও তিস্তা এলাকা থেকে এসে এক নারী একই ধরনের দাবিতে ওই এলাকায় অনশন করেছিলেন। ফলে ঘটনাটি নিয়ে স্থানীয়দের মধ্যেও আলোচনা তৈরি হয়েছে।

অন্যদিকে, জাকির হোসেনের পরিবারের পক্ষ থেকে ওই নারীকে স্ত্রী হিসেবে স্বীকৃতি দেওয়ার বিষয়টি অস্বীকার করা হয়েছে বলে জানা গেছে।

ঘটনার পর ভুক্তভোগী নারী ও তার পরিবারের পক্ষ থেকে সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন এবং প্রয়োজনীয় আইনি সহায়তার দাবি জানানো হয়েছে।

সতর্কতাঃ এই ওয়েবসাইটে নিজস্ব সংবাদের পাশাপাশি বিভিন্ন নির্ভরযোগ্য সংবাদমাধ্যম থেকে সূত্র উল্লেখপূর্বক সংবাদ প্রকাশ করা হয়। প্রকাশিত কোনো সংবাদের বিষয়ে আপত্তি বা অভিযোগ থাকলে অনুগ্রহ করে সংশ্লিষ্ট মূল সংবাদমাধ্যমের কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করুন। এ ওয়েবসাইটে প্রকাশিত সংবাদ, আলোকচিত্র, অডিও, ভিডিও ও অন্যান্য কনটেন্ট কর্তৃপক্ষের লিখিত অনুমতি ছাড়া ব্যবহার, অনুলিপি, পুনঃপ্রকাশ বা প্রচার করা কপিরাইট আইন অনুযায়ী দণ্ডনীয় অপরাধ।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Sayeduzzaman Shad

Popular Post

কালিকাপুর পশ্চিম রেলক্রসিংয়ে ভাঙা ব্যারিয়ার, ঝুঁকিতে ঢাকা–চট্টগ্রাম রেলপথ গেটম্যান নেই, নিরাপত্তা ব্যবস্থা অকার্যকর—আরেকটি প্রাণঘাতী দুর্ঘটনার আশঙ্কা

স্ত্রীর স্বীকৃতির দাবিতে অনশন, মারধরের অভিযোগ নারী আহত

Update Time : ০৮:৫১:২৬ অপরাহ্ন, বুধবার, ১২ আগস্ট ২০২৬