০৩:৫৯ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

২৬ আগস্ট পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.), থাকবে সরকারি ছুটি

আগামী ২৬ আগস্ট (বুধবার) সারাদেশে যথাযোগ্য ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত হবে। এ উপলক্ষে দিনটিতে দেশে সরকারি সাধারণ ছুটি থাকবে। তবে সরকারি ছুটি হলেও সব সরকারি কর্মকর্তা-কর্মচারী এ ছুটি ভোগের সুযোগ পাবেন না।
ইসলামিক ফাউন্ডেশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বৃহস্পতিবার (১৩ আগস্ট) জাতীয় চাঁদ দেখা কমিটির সভা শেষে বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়। এতে স্বাক্ষর করেন ইসলামিক ফাউন্ডেশনের জনসংযোগ কর্মকর্তা বিল্লাল বিন কাশেম।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশের আকাশে বৃহস্পতিবার ১৪৪৮ হিজরি সনের পবিত্র রবিউল আউয়াল মাসের চাঁদ দেখা যায়নি। ফলে শুক্রবার (১৪ আগস্ট) পবিত্র সফর মাস ৩০ দিন পূর্ণ হবে।
এর পরদিন শনিবার (১৫ আগস্ট) থেকে ১৪৪৮ হিজরি সনের পবিত্র রবিউল আউয়াল মাস গণনা শুরু হবে। সেই হিসাবে আগামী ২৬ আগস্ট বুধবার সারাদেশে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত হবে।
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে সরকারি সিদ্ধান্ত অনুযায়ী ২৬ আগস্ট সারাদেশে সাধারণ ছুটি থাকবে। তবে জরুরি সেবা, জনস্বার্থসংশ্লিষ্ট প্রতিষ্ঠান এবং প্রয়োজন অনুযায়ী পরিচালিত সরকারি কার্যক্রমের সঙ্গে যুক্ত কর্মকর্তা-কর্মচারীদের ক্ষেত্রে এ ছুটি প্রযোজ্য নাও হতে পারে।
এদিকে, সাধারণ ছুটির দিনে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বন্ধ থাকবে কি না অথবা নির্দিষ্ট সূচি অনুযায়ী পরিচালিত হবে কি না—সে বিষয়ে সিদ্ধান্ত নেবে বাংলাদেশ ব্যাংক।
অন্যদিকে, আদালতসমূহের ছুটির বিষয়ে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেবে সুপ্রিম কোর্ট।
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) মুসলিম ধর্মাবলম্বীদের কাছে অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটি দিন। মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জন্ম ও জীবনাদর্শ স্মরণে এ দিনটি ধর্মীয় ভাবগাম্ভীর্যের সঙ্গে পালন করা হয়। দেশের বিভিন্ন স্থানে এ উপলক্ষে আলোচনা সভা, দোয়া ও মিলাদ মাহফিলসহ নানা ধর্মীয় কর্মসূচি আয়োজন করা হয়ে থাকে।

সতর্কতাঃ এই ওয়েবসাইটে নিজস্ব সংবাদের পাশাপাশি বিভিন্ন নির্ভরযোগ্য সংবাদমাধ্যম থেকে সূত্র উল্লেখপূর্বক সংবাদ প্রকাশ করা হয়। প্রকাশিত কোনো সংবাদের বিষয়ে আপত্তি বা অভিযোগ থাকলে অনুগ্রহ করে সংশ্লিষ্ট মূল সংবাদমাধ্যমের কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করুন। এ ওয়েবসাইটে প্রকাশিত সংবাদ, আলোকচিত্র, অডিও, ভিডিও ও অন্যান্য কনটেন্ট কর্তৃপক্ষের লিখিত অনুমতি ছাড়া ব্যবহার, অনুলিপি, পুনঃপ্রকাশ বা প্রচার করা কপিরাইট আইন অনুযায়ী দণ্ডনীয় অপরাধ।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Sayeduzzaman Shad

Popular Post

কালিকাপুর পশ্চিম রেলক্রসিংয়ে ভাঙা ব্যারিয়ার, ঝুঁকিতে ঢাকা–চট্টগ্রাম রেলপথ গেটম্যান নেই, নিরাপত্তা ব্যবস্থা অকার্যকর—আরেকটি প্রাণঘাতী দুর্ঘটনার আশঙ্কা

২৬ আগস্ট পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.), থাকবে সরকারি ছুটি

Update Time : ১১:৪৮:৪৫ অপরাহ্ন, সোমবার, ২৪ আগস্ট ২০২৬