১১:৪১ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

নৃশংস কাণ্ডে সাফল্য: সাভারে বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) সাবেক শিক্ষার্থীকে ধ’র্ষণের ঘটনায় প্রধান অভিযুক্ত সোহেল রোজারিও গ্রেফতার

  • Reporter Name
  • Update Time : ১২:৩৬:৫৩ পূর্বাহ্ন, বুধবার, ২২ অক্টোবর ২০২৫
  • ৩০৫১ বার পঠিত হয়েছে

মোঃ শান্ত খান বিশেষ প্রতিনিধি: ঢাকার সাভারে বাসায় ফেরার পথে বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) সাবেক শিক্ষার্থী ২৫ বছর বয়সী তরুণীকে ধর্ষণের ঘটনায়

এবার প্রধান অভিযুক্ত সোহেল রোজারিওকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রবিবার দিবাগত (২০ অক্টোবর) রাত দেড় টায় গাজীপুর কালিগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

জানা গেছে, সোহেল রোজারিও (৩৭) সাভারের কমলাপুর গোয়ালিও এলাকার বাসিন্দা। এর আগে তার অন্যতম সহযোগী মিঠু বিশ্বাসকে(৪৪) গ্রেপ্তার করে সাত দিনের রিমান্ড আবেদন করে সাভার মডেল থানা পুলিশ। দুই পক্ষের শুনানি শেষে আদালত মিঠু বিশ্বাসের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন। ঘটনায় জড়িত অপর অভিযুক্ত বিপ্লব রোজারিওকে(৪০) ধরতে জেলা পুলিশের একাধিক টিম কাজ করছে।

সোমবার (২০ অক্টোবর) ভোর ৫ টায় বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের (ডিবি) অফিসার ইনচার্জ (ওসি) মো. জালাল উদ্দিন।

এর আগে গত বৃহস্পতিবার (১৬
অক্টোবর) রাতে ভুক্তভোগী তরুণী বাদী হয়ে ঘটনার প্রধান অভিযুক্ত সোহেল রোজারিওসহ তিনজনের বিরুদ্ধে সাভার মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা নং-১৯ দায়ের করেন।

মামলার এজাহার, পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার (১৪ অক্টোবর) সন্ধ্যায় ভুক্তভোগী ওই তরুণী সাভারে প্রাথমিক বিদ্যালয়ের এক শিক্ষার্থীকে প্রাইভেট পড়ানো শেষে বাসায় ফিরছিলেন। বাসায় গিয়ে দেখেন, তাঁর মা বাসায় তালা দিয়ে পাশের এক চা-দোকানির কাছে চাবি রেখে গেছেন। পরে চা-দোকানির কাছ থেকে চাবি নিয়ে ফেরার পথে সোহেল রোজারিও মদ্যপ অবস্থায় তরুণীকে বিভিন্ন বিষয়ে জিজ্ঞাসা করেন। কিছু দূর যাওয়ার পর সোহেলের সঙ্গে মিঠু বিশ্বাস ও বিপ্লব রোজারিও এর দেখা হয়। এরপর তাঁরা তিনজন মিলে ওই শিক্ষার্থীকে অনুসরণ করতে থাকেন। সন্ধ্যা সাতটার দিকে ভয়ভীতি দেখিয়ে সোহেল রোজারিও তরুণীকে তাঁর নিজ বাড়িতে নিয়ে যান। পরে অপর দুই আসামির সহযোগিতায় সেখানে তরুণীকে ধর্ষণ করা হয়। এ বিষয়ে কাউকে জানালে ভুক্তভোগীকে প্রাণনাশের হুমকি দেন।

এ ব্যাপারে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জুয়েল মিঞা মানবজমিনকে বলেন, ঘটনার পর থেকে প্রধান অভিযুক্তসহ অন্য দুই আসামি পলাতক ছিলেন। জেলা পুলিশের সার্বিক নির্দেশনায় ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ ও সাভার থানা পুলিশ যৌথভাবে অভিযান চালিয়ে প্রধান অভিযুক্ত সোহেল রোজারিওকে গাজীপুরের কালিগঞ্জ এলাকা থেকে এবং সহযোগী মিঠু বিশ্বাসকে রাজধানীর তেজগাঁও তেঁজকুনিপাড়া এলাকা থেকে  গ্রেপ্তার করেছে। তাদের মধ্যে মিঠু বিশ্বাসের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
প্রধান অভিযুক্ত সোহেল রোজারিওকে গ্রেপ্তার দেখিয়ে সাত দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।

সতর্কতাঃ এই ওয়েবসাইটে নিজস্ব সংবাদের পাশাপাশি বিভিন্ন নির্ভরযোগ্য সংবাদমাধ্যম থেকে সূত্র উল্লেখপূর্বক সংবাদ প্রকাশ করা হয়। প্রকাশিত কোনো সংবাদের বিষয়ে আপত্তি বা অভিযোগ থাকলে অনুগ্রহ করে সংশ্লিষ্ট মূল সংবাদমাধ্যমের কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করুন। এ ওয়েবসাইটে প্রকাশিত সংবাদ, আলোকচিত্র, অডিও, ভিডিও ও অন্যান্য কনটেন্ট কর্তৃপক্ষের লিখিত অনুমতি ছাড়া ব্যবহার, অনুলিপি, পুনঃপ্রকাশ বা প্রচার করা কপিরাইট আইন অনুযায়ী দণ্ডনীয় অপরাধ।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

প্রায় ৫২ কোটি টাকার মাদক ধ্বংস করল বিজিবি সীমান্তে নজরদারি জোরদারে বাড়ছে ড্রোন ও সিসিটিভির ব্যবহার

নৃশংস কাণ্ডে সাফল্য: সাভারে বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) সাবেক শিক্ষার্থীকে ধ’র্ষণের ঘটনায় প্রধান অভিযুক্ত সোহেল রোজারিও গ্রেফতার

Update Time : ১২:৩৬:৫৩ পূর্বাহ্ন, বুধবার, ২২ অক্টোবর ২০২৫