০৮:৫০ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

পরিবেশ দূষণে কঠোর পদক্ষেপ: সাভারে টায়ার পুড়িয়ে তেল তৈরি কারখানায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৪টি কারখানার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

  • Reporter Name
  • Update Time : ০৭:৫৪:০৪ অপরাহ্ন, শনিবার, ১১ অক্টোবর ২০২৫
  • ৩০৪০ বার পঠিত হয়েছে

মোঃ শান্ত খান বিশেষ প্রতিনিধি: ঢাকার সাভারে পরিবেশ দূষণ করে অবৈধভাবে টায়ার পুড়িয়ে ফার্নেস অয়েল উৎপাদনের অভিযোগে চারটি কারখানায় অভিযান পরিচালনা করেছে পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত। শনিবার (১১ অক্টোবর) দুপুরে সাভার উপজেলার ভাকুর্তা ইউনিয়নের হারুরিয়া এলাকায় এ অভিযান পরিচালনা করেন পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট কিশোর কুমার দাস।

অভিযানকালে দেখা যায়, দীর্ঘদিন ধরে প্রশাসনের নজর এড়িয়ে ওই এলাকার চারটি কারখানায় ব্যবহৃত টায়ার পুড়িয়ে ফার্নেস অয়েল তৈরি করে বিক্রি করে আসছিল অসাধু ব্যবসায়ীরা। এর ফলে আশপাশের পরিবেশ মারাত্মকভাবে দূষিত হচ্ছিল এবং এলাকার জীববৈচিত্র্য পড়ছিল চরম হুমকির মুখে।

পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট কিশোর কুমার দাস বলেন, “এলাকাবাসীর অভিযোগের ভিত্তিতে আমরা অভিযান পরিচালনা করেছি। টায়ার পুড়িয়ে ফার্নেস অয়েল তৈরি করা সম্পূর্ণ অবৈধ ও পরিবেশবিধি পরিপন্থী। এই অপরাধের দায়ে চারটি কারখানার মালিককে মোট চার লাখ টাকা জরিমানা করা হয়েছে।”

তিনি আরও বলেন, “সাভার উপজেলাকে ইতিমধ্যে ‘এয়ার ডিগ্রেডেড এরিয়া’ ঘোষণা করা হয়েছে। তাই এখানে কোনোভাবেই অবৈধ কারখানা পরিচালনা করা যাবে না। পরিবেশ রক্ষায় এমন অভিযান অব্যাহত থাকবে।”

অভিযানকালে চারটি কারখানার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে তাৎক্ষণিকভাবে কার্যক্রম বন্ধের নির্দেশ দেওয়া হয়। পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।

অভিযানে পুলিশ প্রশাসনের সদস্যসহ পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সতর্কতাঃ এই ওয়েবসাইটে নিজস্ব সংবাদের পাশাপাশি বিভিন্ন নির্ভরযোগ্য সংবাদমাধ্যম থেকে সূত্র উল্লেখপূর্বক সংবাদ প্রকাশ করা হয়। প্রকাশিত কোনো সংবাদের বিষয়ে আপত্তি বা অভিযোগ থাকলে অনুগ্রহ করে সংশ্লিষ্ট মূল সংবাদমাধ্যমের কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করুন। এ ওয়েবসাইটে প্রকাশিত সংবাদ, আলোকচিত্র, অডিও, ভিডিও ও অন্যান্য কনটেন্ট কর্তৃপক্ষের লিখিত অনুমতি ছাড়া ব্যবহার, অনুলিপি, পুনঃপ্রকাশ বা প্রচার করা কপিরাইট আইন অনুযায়ী দণ্ডনীয় অপরাধ।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

প্রায় ৫২ কোটি টাকার মাদক ধ্বংস করল বিজিবি সীমান্তে নজরদারি জোরদারে বাড়ছে ড্রোন ও সিসিটিভির ব্যবহার

পরিবেশ দূষণে কঠোর পদক্ষেপ: সাভারে টায়ার পুড়িয়ে তেল তৈরি কারখানায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৪টি কারখানার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

Update Time : ০৭:৫৪:০৪ অপরাহ্ন, শনিবার, ১১ অক্টোবর ২০২৫