১১:২৬ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ফেসবুকে প্রেম, বিয়ে ও ডিভোর্সের পর ছুরিকাঘাত – জয়পুরহাটে আহত ১

  • Reporter Name
  • Update Time : ০৬:৫৩:০৬ অপরাহ্ন, সোমবার, ১ সেপ্টেম্বর ২০২৫
  • ৩০৩৯ বার পঠিত হয়েছে

মাফিজুল ইসলাম জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার পশ্চিম কড়িয়া সাতবাড়িয়া গ্রামে প্রেম ও সন্দেহজনিত কারণে এক যুবক ছুরিকাঘাতে গুরুতর আহত হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, পশ্চিম কড়িয়া সাতবাড়িয়া গ্রামের মোছাঃ তাজমিন (পিতা: মোঃ হারুন) প্রায় ৭ মাস আগে ভারতের মোঃ মাসুদ নামে এক যুবকের সঙ্গে ফেসবুকে পরিচয়ের মাধ্যমে প্রেমে জড়ান। পরিচয়ের মাত্র দুই মাস পর তাদের পারিবারিকভাবে বিয়ে হয়। তবে কিছুদিন আগে পারিবারিক কলহের জেরে তাদের ডিভোর্স হয়।

এরপর মোঃ মাসুদ সন্দেহ করেন যে তাজমিনের সাথে একই গ্রামের মোঃ লাবিব (পিতা: মোঃ জয়নুল আবেদীন) নামের এক যুবকের প্রেমের সম্পর্ক রয়েছে। এই সন্দেহ থেকেই গত ৩১ আগস্ট রাত ৯টার দিকে মোঃ মাসুদ লাবিবকে ফোন করে লকমা মিশন মাঠ সংলগ্ন এলাকায় ডেকে নেয়। সেখানে গলায় ছুরির আঘাত করে হত্যার চেষ্টা করলে লাবিব মাটিতে লুটিয়ে পড়ে। তার চিৎকারে স্থানীয়রা ছুটে এলে হামলাকারী মোঃ মাসুদ পালিয়ে যায়।

আহত লাবিবকে স্থানীয়রা দ্রুত জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে ভর্তি করে। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন।

এ বিষয়ে পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ বলেন, *”ঘটনার তদন্ত প্রক্রিয়াধীন রয়েছে।”*
পুলিশ সূত্রে জানা যায়, ভুক্তভোগী পক্ষ থানায় লিখিত অভিযোগ দাখিল করেছেন এবং তদন্ত কার্যক্রম শুরু হয়েছে বলে জানান এএসআই হুমায়ুন।

সতর্কতাঃ এই ওয়েবসাইটে নিজস্ব সংবাদের পাশাপাশি বিভিন্ন নির্ভরযোগ্য সংবাদমাধ্যম থেকে সূত্র উল্লেখপূর্বক সংবাদ প্রকাশ করা হয়। প্রকাশিত কোনো সংবাদের বিষয়ে আপত্তি বা অভিযোগ থাকলে অনুগ্রহ করে সংশ্লিষ্ট মূল সংবাদমাধ্যমের কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করুন। এ ওয়েবসাইটে প্রকাশিত সংবাদ, আলোকচিত্র, অডিও, ভিডিও ও অন্যান্য কনটেন্ট কর্তৃপক্ষের লিখিত অনুমতি ছাড়া ব্যবহার, অনুলিপি, পুনঃপ্রকাশ বা প্রচার করা কপিরাইট আইন অনুযায়ী দণ্ডনীয় অপরাধ।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

প্রায় ৫২ কোটি টাকার মাদক ধ্বংস করল বিজিবি সীমান্তে নজরদারি জোরদারে বাড়ছে ড্রোন ও সিসিটিভির ব্যবহার

ফেসবুকে প্রেম, বিয়ে ও ডিভোর্সের পর ছুরিকাঘাত – জয়পুরহাটে আহত ১

Update Time : ০৬:৫৩:০৬ অপরাহ্ন, সোমবার, ১ সেপ্টেম্বর ২০২৫