১২:১৭ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ-মুফতী এস এম মনিরুজ্জামান

  • Reporter Name
  • Update Time : ১২:৩৮:৩৭ পূর্বাহ্ন, শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫
  • ৩০৪৫ বার পঠিত হয়েছে

এইচ এম নুরুন্নবী হুসাইন, স্ট্যাফ রিপোর্টারঃ আজ শনিবার (১৩ সেপ্টেম্বর ২০২৫) সোনাহাট স্থলবন্দর কাঁচা বাজার সংলগ্ন মাঠে বাদ মাগরিব ইসলামী আন্দোলন বাংলাদেশ ও যুব আন্দোলন ভূরুঙ্গামারী উপজেলা শাখার উদ্যোগে সোনাহাট ইউনিয়নের ৬নং ওয়ার্ডে ওয়ার্ড সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

সম্মেলনে প্রধান অতিথি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ভূরুঙ্গামারী উপজেলা শাখার সভাপতি মুফতী ওমর ফারুক ফারুকী।

প্রধান বক্তা ছিলেন উপজেলা সেক্রেটারী মুফতী এস এম মনিরুজ্জামান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ভূরুঙ্গামারী উপজেলা শাখার জয়েন্ট সেক্রেটারী জনাব মোঃ আব্দুর রহমান,

ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক মাওলানা মোঃ রবিউল ইসলাম,

কৃষি ও শ্রম বিষয়ক সম্পাদক ক্বারী মুহাম্মাদ আবু হানিফ,

ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক হাফেজ মাওলানা মুফতী মোঃ সোহাইল আহমাদ।

বক্তারা বলেন, “আগামী প্রজন্মকে রক্ষা করতে হলে ইসলামভিত্তিক সমাজব্যবস্থা প্রতিষ্ঠা করতে হবে। দুর্নীতি, মাদক, নারী নির্যাতন, বেকারত্ব ও নৈতিক অবক্ষয় থেকে দেশকে মুক্ত করতে ইসলামী আন্দোলনের বিকল্প নেই।”

বিশেষ বক্তারা আরো বলেন, “আগামী বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ। জনগণের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় ইসলামী আন্দোলন বাংলাদেশ সবসময়ই অগ্রণী ভূমিকা পালন করবে।”

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, “আমরা ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় বদ্ধপরিকর। মানুষের মৌলিক অধিকার ফিরিয়ে আনার সংগ্রামে ইসলামী আন্দোলন বাংলাদেশ একনিষ্ঠভাবে কাজ করছে।”

সম্মেলন শেষে প্রধান অতিথি ৬নং ওয়ার্ড শাখায় ইসলামী আন্দোলন বাংলাদেশ, যুব আন্দোলন বাংলাদেশ, শ্রমিক আন্দোলন বাংলাদেশ এবং ছাত্র আন্দোলন বাংলাদেশের কমিটি ঘোষণা করেন।

সতর্কতাঃ এই ওয়েবসাইটে নিজস্ব সংবাদের পাশাপাশি বিভিন্ন নির্ভরযোগ্য সংবাদমাধ্যম থেকে সূত্র উল্লেখপূর্বক সংবাদ প্রকাশ করা হয়। প্রকাশিত কোনো সংবাদের বিষয়ে আপত্তি বা অভিযোগ থাকলে অনুগ্রহ করে সংশ্লিষ্ট মূল সংবাদমাধ্যমের কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করুন। এ ওয়েবসাইটে প্রকাশিত সংবাদ, আলোকচিত্র, অডিও, ভিডিও ও অন্যান্য কনটেন্ট কর্তৃপক্ষের লিখিত অনুমতি ছাড়া ব্যবহার, অনুলিপি, পুনঃপ্রকাশ বা প্রচার করা কপিরাইট আইন অনুযায়ী দণ্ডনীয় অপরাধ।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

প্রায় ৫২ কোটি টাকার মাদক ধ্বংস করল বিজিবি সীমান্তে নজরদারি জোরদারে বাড়ছে ড্রোন ও সিসিটিভির ব্যবহার

আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ-মুফতী এস এম মনিরুজ্জামান

Update Time : ১২:৩৮:৩৭ পূর্বাহ্ন, শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫