০৩:৩৪ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

কালিয়াকৈরে বনের জমিতে অবৈধ ঘরবাড়ি উচ্ছেদ অভিযান

  • Reporter Name
  • Update Time : ০৬:১৮:৪৪ অপরাহ্ন, সোমবার, ১ সেপ্টেম্বর ২০২৫
  • ৩০৪৪ বার পঠিত হয়েছে

শাকিল হোসেন গাজীপুর কালিয়াকৈর প্রতিনিধি : গাজীপুরের কালিয়াকৈর উপজেলার কালামপুর পাঁচলক্ষী এলাকায় বনের জমিতে গড়ে ওঠা অবৈধ ঘরবাড়ি উচ্ছেদে অভিযান চালিয়েছে প্রশাসন। সোমবার দুপুরে কালিয়াকৈর রেঞ্জের চন্দ্রা বিটের তত্ত্বাবধানে এ অভিযান পরিচালিত হয়।

পাঁচলক্ষী মৌজার ২০৪ নাম্বার দাগে অবৈধভাবে দখল হয়ে যাওয়া প্রায় বিশ একর বনভূমি উদ্ধারের অংশ হিসেবে এ উচ্ছেদ অভিযান পরিচালিত হয়। এ সময় প্রায় ১৫টি ঘর পুরোপুরি ভেঙে ফেলা হয় এবং কয়েকটি ঘর আংশিকভাবে ভাঙা হয়। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, এ ধরনের উদ্ধার অভিযান ধারাবাহিকভাবে চালানো হবে।

অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাউসার আহমেদ। এ সময় উপস্থিত ছিলেন সহকারী বন সংরক্ষক (এসিএফ) সামসুল আলম আরিফিন, চন্দ্রা রেঞ্জ কর্মকর্তা মনিরুল করিম, কাচিঘাটা রেঞ্জ কর্মকর্তা শাজাহান মিয়া এবং বন বিভাগের অন্যান্য কর্মকর্তারা।

স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে কিছু প্রভাবশালী ব্যক্তি বনের জমি দখল করে অবৈধভাবে ঘরবাড়ি নির্মাণ করে আসছিলেন। সরকারি বনভূমি রক্ষার্থে নিয়মিত উচ্ছেদ অভিযানের অংশ হিসেবেই এ পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।

সতর্কতাঃ এই ওয়েবসাইটে নিজস্ব সংবাদের পাশাপাশি বিভিন্ন নির্ভরযোগ্য সংবাদমাধ্যম থেকে সূত্র উল্লেখপূর্বক সংবাদ প্রকাশ করা হয়। প্রকাশিত কোনো সংবাদের বিষয়ে আপত্তি বা অভিযোগ থাকলে অনুগ্রহ করে সংশ্লিষ্ট মূল সংবাদমাধ্যমের কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করুন। এ ওয়েবসাইটে প্রকাশিত সংবাদ, আলোকচিত্র, অডিও, ভিডিও ও অন্যান্য কনটেন্ট কর্তৃপক্ষের লিখিত অনুমতি ছাড়া ব্যবহার, অনুলিপি, পুনঃপ্রকাশ বা প্রচার করা কপিরাইট আইন অনুযায়ী দণ্ডনীয় অপরাধ।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় পুকুর থেকে যুবকের ভাসমান মরদেহ উদ্ধার

কালিয়াকৈরে বনের জমিতে অবৈধ ঘরবাড়ি উচ্ছেদ অভিযান

Update Time : ০৬:১৮:৪৪ অপরাহ্ন, সোমবার, ১ সেপ্টেম্বর ২০২৫