০১:২৩ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

নরসিংদীর রায়পুরায় ব্যবসায়ীকে গলা কেটে হত্যা

  • Reporter Name
  • Update Time : ০১:৪৬:০০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫
  • ৩০৪১ বার পঠিত হয়েছে

জাহিদুর রহমান জেলা প্রতিনিধি নরসিংদীঃ নরসিংদীর রায়পুরায় নিজ ব্যবসা প্রতিষ্ঠান (মুদির দোকান) বন্ধ করে বাড়ি ফেরার পথে মানিক মিয়া (৬৫) নামে এক ব্যবসায়ীকে এলোপাতাড়ি কুপিয়ে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। অদ্য ১৫ সেপ্টেম্বর২০২৫ ইং রাত আনুমানিক দেড়টার দিকে রায়পুরা জঙ্গি শিবপুর এলাকায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। রায়পুরা থানার পুলিশ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিহত মানিক মিয়া উত্তর বাখরনগর ইউনিয়নের জঙ্গি শিবপুর গ্রামের মৃত মফিজ উদ্দিন এর ছেলে। পেশায় তিনি একজন মুদি মালামালের ব্যবসায়ী ছিলেন। স্থানীয় সূত্রে জানা গেছে, মানিক মিয়া দোকান বন্ধ করে বাজার থেকে বাড়ি ফেরার জন্য রওনা দিয়েছিল। তখন আড়িয়াল খাঁ নদীর পাড়ে দুর্বৃত্তরা এলোপাথাড়ি কুপিয়ে গলা কেটে হত্যা করে তার লাশ ফেলে পালিয়ে যায়। হত্যার কারণ সম্পর্কে জানতে পারেননি কেউ। খবর পেয়ে রায়পুরা থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে লাশ উদ্ধার করে মর্গে পাঠায়। নিহতের চাচাতো ভাই মোঃ আরিফ মিয়া জানান, মানিক ভাই তার ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে বাড়ি না ফেরায় আমরা তাকে অনেকবার ফোন দিলে ও ফোন ঢোকে কিন্তু রিসিভ করে না। পরে আমরা তার খোঁজে বাজারে যাওয়ার পথে আড়িয়াল খাঁ নদের পাশে তার গলাকাটা লাশ দেখতে পাই। এ বিষয়ে রায়পুরা থানার এসআই জাকির হোসেন বলেন, নিহতের লাশ উদ্ধার করা হয়েছে। তার ঘাড়ে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়েছে। পরিবারের সঙ্গে কথা বলেও প্রাথমিকভাবে হত্যার কারণ জানা যায়নি। পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন। নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) সুজন চন্দ্র সরকার বলেন, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। তার গলার পেছন দিক থেকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়েছে। ঘটনাস্থল থেকে একটি মোবাইল, টর্চলাইট ও কিছু টাকা পাওয়া গেছে। তবে হত্যায় ব্যবহৃত কোনো অস্ত্র উদ্ধার হয়নি। হত্যার কারণ সম্পর্কে এখনও কোনোকিছু জানা যায়নি।

সতর্কতাঃ এই ওয়েবসাইটে নিজস্ব সংবাদের পাশাপাশি বিভিন্ন নির্ভরযোগ্য সংবাদমাধ্যম থেকে সূত্র উল্লেখপূর্বক সংবাদ প্রকাশ করা হয়। প্রকাশিত কোনো সংবাদের বিষয়ে আপত্তি বা অভিযোগ থাকলে অনুগ্রহ করে সংশ্লিষ্ট মূল সংবাদমাধ্যমের কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করুন। এ ওয়েবসাইটে প্রকাশিত সংবাদ, আলোকচিত্র, অডিও, ভিডিও ও অন্যান্য কনটেন্ট কর্তৃপক্ষের লিখিত অনুমতি ছাড়া ব্যবহার, অনুলিপি, পুনঃপ্রকাশ বা প্রচার করা কপিরাইট আইন অনুযায়ী দণ্ডনীয় অপরাধ।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় পুকুর থেকে যুবকের ভাসমান মরদেহ উদ্ধার

নরসিংদীর রায়পুরায় ব্যবসায়ীকে গলা কেটে হত্যা

Update Time : ০১:৪৬:০০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫