০৯:৫৯ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

কোরআন অবমাননার অভিযোগে কুড়িগ্রামে উত্তেজনা, অভিযুক্ত যুবকের বাড়ি ঘেরাও

  • Reporter Name
  • Update Time : ০২:২৫:১২ পূর্বাহ্ন, শনিবার, ১১ অক্টোবর ২০২৫
  • ৩০৪৫ বার পঠিত হয়েছে

কোরআন অবমাননার অভিযোগে কুড়িগ্রামে উত্তেজনা, অভিযুক্ত যুবকের বাড়ি ঘেরাও

এইচ এম নূরুন্নবী হুসাইন, স্ট্যাফ রিপোর্টারঃ
কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলার পাগলারহাট জামতলা এলাকায় পবিত্র কোরআন শরীফ অবমাননার অভিযোগে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। অভিযোগ উঠেছে, মোঃ নূর ইসলাম কামার এর পুত্র মোঃ রেদোয়ান (৩নং তিলাই ইউনিয়নের ৬নং ওয়ার্ড) পবিত্র কোরআন শরীফে লাথি মেরে অবমাননা করেছেন।

ঘটনার খবর মুহূর্তেই এলাকায় ছড়িয়ে পড়লে ক্ষুব্ধ জনতা রেদোয়ানের বাড়ি ঘেরাও করে বিক্ষোভ শুরু করে। এতে এলাকায় ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়। খবর পেয়ে ভুরুঙ্গামারী থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। পরে অভিযুক্ত রেদোয়ানকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে চিকিৎসা দেওয়া হয়।

পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থলে অতিরিক্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন করা হয়েছে। প্রশাসন সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে।

ভুরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আল হেলাল মাহমুদ বলেন, “ঘটনার বিষয়ে মামলার কার্যক্রম চলমান রয়েছে। প্রমাণের ভিত্তিতে অভিযুক্তের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

বর্তমানে এলাকায় শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে পুলিশ ও প্রশাসন সতর্ক অবস্থায় আছে।

সতর্কতাঃ এই ওয়েবসাইটে নিজস্ব সংবাদের পাশাপাশি বিভিন্ন নির্ভরযোগ্য সংবাদমাধ্যম থেকে সূত্র উল্লেখপূর্বক সংবাদ প্রকাশ করা হয়। প্রকাশিত কোনো সংবাদের বিষয়ে আপত্তি বা অভিযোগ থাকলে অনুগ্রহ করে সংশ্লিষ্ট মূল সংবাদমাধ্যমের কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করুন। এ ওয়েবসাইটে প্রকাশিত সংবাদ, আলোকচিত্র, অডিও, ভিডিও ও অন্যান্য কনটেন্ট কর্তৃপক্ষের লিখিত অনুমতি ছাড়া ব্যবহার, অনুলিপি, পুনঃপ্রকাশ বা প্রচার করা কপিরাইট আইন অনুযায়ী দণ্ডনীয় অপরাধ।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

প্রায় ৫২ কোটি টাকার মাদক ধ্বংস করল বিজিবি সীমান্তে নজরদারি জোরদারে বাড়ছে ড্রোন ও সিসিটিভির ব্যবহার

কোরআন অবমাননার অভিযোগে কুড়িগ্রামে উত্তেজনা, অভিযুক্ত যুবকের বাড়ি ঘেরাও

Update Time : ০২:২৫:১২ পূর্বাহ্ন, শনিবার, ১১ অক্টোবর ২০২৫