০৮:৪৭ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
নির্বাচনী মাঠে ভাবমূর্তি ক্ষুণ্ন করার অপচেষ্টা; প্রশাসনের হস্তক্ষেপ দাবি ইসলামী আন্দোলনের

কুড়িগ্রাম-১ আসনে হাতপাখার প্রার্থীর বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ

  • Reporter Name
  • Update Time : ০১:১১:০৪ পূর্বাহ্ন, সোমবার, ৫ জানুয়ারি ২০২৬
  • ৩১৩৯ বার পঠিত হয়েছে

রিয়াজুল ইসলাম রুহী, নাগেশ্বরী উপজেলা প্রতিনিধিঃ ২৭ কুড়িগ্রাম-৩ আসনে নিজেদের মনোনীত প্রার্থীর প্রার্থীতা বাতিল ঘোষণার পর কুড়িগ্রাম-১ আসনের ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী—পরিচিত মানবতার ফেরিওয়ালা ও জুলাই যুদ্ধে অংশগ্রহণকারী এক নেতার বিরুদ্ধে পরিকল্পিত মিথ্যা তথ্য ও অপপ্রচার চালানো হচ্ছে বলে অভিযোগ উঠেছে।

ইসলামী আন্দোলন বাংলাদেশের স্থানীয় নেতাকর্মীদের অভিযোগ, জামায়াতে ইসলামী নেতা-কর্মী পরিচালিত একাধিক মিডিয়া পেজ ও সামাজিক যোগাযোগমাধ্যমে উদ্দেশ্যপ্রণোদিতভাবে ভুয়া তথ্য ও বিভ্রান্তিকর সংবাদ ছড়ানো হচ্ছে। এতে করে সাধারণ মানুষের মাঝে বিভ্রান্তি সৃষ্টি করা হচ্ছে এবং আসন্ন নির্বাচনকে ঘিরে অস্থিতিশীল পরিবেশ তৈরির অপচেষ্টা চলছে বলে দাবি তাদের।

নেতাকর্মীরা জানান, সংশ্লিষ্ট প্রার্থী দীর্ঘদিন ধরে মানবসেবামূলক কার্যক্রমে সম্পৃক্ত রয়েছেন এবং এলাকায় ব্যাপক গ্রহণযোগ্যতা অর্জন করেছেন। তার এই জনপ্রিয়তাকে খর্ব করতেই একটি স্বার্থান্বেষী মহল পরিকল্পিতভাবে অপপ্রচারে লিপ্ত হয়েছে বলে তারা মনে করেন।

এ বিষয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ নেতৃবৃন্দ অপপ্রচার বন্ধে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন। পাশাপাশি সাধারণ জনগণকে গুজবে কান না দিয়ে যাচাই-বাছাই করে তথ্য গ্রহণের আহ্বান জানিয়েছেন তারা। অপপ্রচারে জড়িতদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার কথাও জানান দলের নেতারা।

এ বিষয়ে হারিসুল বারি রনির সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, “আমি তখন নাগেশ্বরীতেই ছিলাম। কে বা কারা ষড়যন্ত্র করে আমার নামে ঢাকার সাভারে মিথ্যা মামলা দিয়েছে। নির্বাচনী হলফনামায় বিষয়টি উল্লেখ আছে। পুলিশ তদন্ত করে ওই মামলায় আমার কোনো সংশ্লিষ্টতা পায়নি।

এদিকে স্থানীয় রাজনৈতিক মহলে বিষয়টি নিয়ে আলোচনা ও প্রতিক্রিয়া দেখা গেছে। তবে এ সংক্রান্ত অভিযোগের বিষয়ে অভিযুক্ত পক্ষের বক্তব্য পাওয়া যায়নি।

সতর্কতাঃ এই ওয়েবসাইটে নিজস্ব সংবাদের পাশাপাশি বিভিন্ন নির্ভরযোগ্য সংবাদমাধ্যম থেকে সূত্র উল্লেখপূর্বক সংবাদ প্রকাশ করা হয়। প্রকাশিত কোনো সংবাদের বিষয়ে আপত্তি বা অভিযোগ থাকলে অনুগ্রহ করে সংশ্লিষ্ট মূল সংবাদমাধ্যমের কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করুন। এ ওয়েবসাইটে প্রকাশিত সংবাদ, আলোকচিত্র, অডিও, ভিডিও ও অন্যান্য কনটেন্ট কর্তৃপক্ষের লিখিত অনুমতি ছাড়া ব্যবহার, অনুলিপি, পুনঃপ্রকাশ বা প্রচার করা কপিরাইট আইন অনুযায়ী দণ্ডনীয় অপরাধ।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

প্রায় ৫২ কোটি টাকার মাদক ধ্বংস করল বিজিবি সীমান্তে নজরদারি জোরদারে বাড়ছে ড্রোন ও সিসিটিভির ব্যবহার

নির্বাচনী মাঠে ভাবমূর্তি ক্ষুণ্ন করার অপচেষ্টা; প্রশাসনের হস্তক্ষেপ দাবি ইসলামী আন্দোলনের

কুড়িগ্রাম-১ আসনে হাতপাখার প্রার্থীর বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ

Update Time : ০১:১১:০৪ পূর্বাহ্ন, সোমবার, ৫ জানুয়ারি ২০২৬