১১:২৬ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

 “পরিবর্তনের হাওয়া বইবেই ইনশাআল্লাহ”— ইশতেহার ঘোষণায় ২৫ কুড়িগ্রাম-১ আসনের হাতপাখার প্রার্থী হারিসুল বারি রনি”

  • Reporter Name
  • Update Time : ০১:১৪:৩৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫
  • ৩০৯৫ বার পঠিত হয়েছে

এইচ এম নূরুন্নবী হুসাইন, স্ট্যাফ রিপোর্টারঃ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৫, কুড়িগ্রাম-১ (নাগেশ্বরী, ভুরুঙ্গামারী ও কচাকাটা) আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন আলহাজ্ব মুহাঃ হারিসুল বারি রনি। তিনি হাতপাখা মার্কায় জনগণের দোয়া ও ভোট প্রার্থনা করেছেন।

পীর সাহেব চরমোনাই মনোনীত এই প্রার্থী নির্বাচনী ইশতেহার ঘোষণা করে বলেন —
আমাদের এই ইশতেহার শুধু উন্নয়নের প্রতিশ্রুতি নয়, এটি ইনসাফভিত্তিক একটি ন্যায্য সমাজ গড়ার রূপরেখা। ইসলাম, দেশ মানবতার সেবাই হবে আমার রাজনীতির মূল লক্ষ্য।

পরিচিতি:
আলহাজ্ব হারিসুল বারি রনি নাগেশ্বরী পৌরসভার ৫ নং ওয়ার্ডের এক সম্ভ্রান্ত ও শিক্ষিত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তাঁর পিতা মরহুম আলহাজ্ব আজাদ আলী ছিলেন উত্তর ধরলার শ্রেষ্ঠ বিদ্যাপীঠ (ডি. এম. একাডেমি হাইস্কুল)-এর একজন সফল প্রধান শিক্ষক। ছোটবেলা থেকেই আলহাজ্ব মুহাঃ হারিসুল বারি রনি  সৎ, নিরহংকার, পরিশ্রমী ও জনদরদী হিসেবে পরিচিত।

তিনি একজন সফল ব্যবসায়ী, শিক্ষানুরাগী, সমাজসেবক ও দানবীর হিসেবে সর্বমহলে সমাদৃত। টানা ৭ বছর তিনি কুড়িগ্রাম জেলার শ্রেষ্ঠ করদাতা হিসেবে জাতীয় রাজস্ব বোর্ডের অ্যাওয়ার্ড লাভ করেছেন।

শিক্ষাগত যোগ্যতা:

  • এসএসসি: নাগেশ্বরী ডি.এম একাডেমী (১৯৯৬)
  • এইচএসসি: ১৯৯৮ সাল
  • স্নাতক: নাগেশ্বরী সরকারি কলেজ (২০০০)

সামাজিক কর্মকাণ্ডে সংশ্লিষ্টতা:

  • সভাপতি, আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়
  • সভাপতি, পশ্চিম নাগেশ্বরী সরকারী প্রাথমিক বিদ্যালয়
  • সভাপতি, রংধনু ৯৬ ফাউন্ডেশন
  • সভাপতি, উত্তর বদিজমাপুর দারুস সুন্নাহ জামে মসজিদ
  • সহ-সভাপতি, হামিউস সুন্নাহ কেরামতিয়া ক্বওমী ও হাফিজিয়া মাদরাসা
  • সম্পাদক, সাতানীপাড়া দারুন নাজাত জামে মসজিদ-২ ও আল কেরামত হাফিজিয়া মাদরাসা
  • উপদেষ্টা, সোনাহাট স্থলবন্দর আমদানী-রপ্তানীকারক সমিতি ও বণিক সমিতি
  • সাবেক গভর্নিং বডির সদস্য, নাগেশ্বরী মহিলা মহাবিদ্যালয় ও উপজেলা প্রশাসন স্কুল এন্ড কলেজ।

২০ দফা উন্নয়ন ইশতেহার:
১। ইসলাম, দেশ ও মানবতার কল্যাণে সব ধরনের কর্মসূচি গ্রহণ ও বাস্তবায়ন।
২।কচাকাটা থানাকে পূর্ণাঙ্গ উপজেলায় উন্নীত করে স্বাস্থ্য কমপ্লেক্স স্থাপন।
৩। প্রশাসন ও পুলিশের সঠিক সেবা জনগণের কাছে পৌঁছে দিতে একাধিক পুলিশ ফাঁড়ি স্থাপন ও ইউনিয়ন পর্যায়ে টহল।
৪। নাগেশ্বরী ও ভূরুঙ্গামারী স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক ও আধুনিক যন্ত্রপাতি সংযোজন এবং শতভাগ স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণ।
৫। দুর্গম এলাকায় বিশেষ স্বাস্থ্য সেবা কেন্দ্র স্থাপন।
৬। সীমান্তে হত্যাকাণ্ড বন্ধ, মাদক ও চোরাচালান দমন এবং সীমান্তবাসীর নিরাপত্তা জোরদার।
৭। নদী ভাঙন রোধ ও নদীর নাব্যতা ফিরিয়ে এনে সেতু ও যোগাযোগ ব্যবস্থা উন্নয়ন।
৮। কৃষিপণ্যের সংরক্ষণ ও প্রক্রিয়াজাত শিল্প স্থাপন করে কৃষকের ন্যায্য মূল্য নিশ্চিতকরণ।
৯। যুবকদের জন্য কারিগরি ও ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ এবং ইউনিয়ন পর্যায়ে আইটি সেন্টার স্থাপন।
১০। মানসম্মত সুশিক্ষা নিশ্চিতকরণ, শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামো উন্নয়ন ও বৃত্তির সুযোগ সৃষ্টি।
১১। সন্ত্রাস, চাঁদাবাজি, টেন্ডারবাজি ও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ।
১২। সংখ্যালঘু সম্প্রদায়ের সম্প্রীতি ও ধর্মীয় স্বাধীনতা নিশ্চিতকরণ।
১৩। নারীর অধিকার রক্ষা, উত্তরাধিকার নিশ্চিতে শরয়ী আইন বাস্তবায়ন ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি।
১৪। বয়স্ক ভাতা, বিধবা ভাতা ও ভাতা বিতরণে অনিয়ম বন্ধে কড়া নজরদারি।
১৫। সোনাহাট স্থলবন্দর আধুনিকায়ন, আমদানি-রপ্তানি বাণিজ্য বৃদ্ধি ও ইপিজেড স্থাপনের উদ্যোগ।
১৬। ভূটান-বাংলাদেশ বিশেষ অর্থনৈতিক অঞ্চল দ্রুত বাস্তবায়ন ও স্থানীয়দের কর্মসংস্থানে অগ্রাধিকার।
১৭। আধুনিক বাস টার্মিনাল নির্মাণ ও ভূরুঙ্গামারী-রংপুর মেইল বাস সার্ভিস চালু।
১৮। বিদেশগামী শ্রমিকদের জন্য প্রবাসী কল্যাণ তহবিল থেকে ঋণ সহায়তা ও পরিবারের নিরাপত্তা।
১৯। সরকারি অফিসে জবাবদিহিতা নিশ্চিত ও সেবা গ্রহীতাদের হয়রানি বন্ধ।
২০। মুক্তিযুদ্ধের মৌলিক তিনটি শ্লোগানের চেতনায় ইনসাফভিত্তিক সমাজ গঠন।

আলহাজ মুহাঃ হারিসুল বারি রনির আহ্বান:
“আমি আপনাদের সন্তান — আপনাদের দোয়া ও ভোটই হবে এই আসনের পরিবর্তনের চাবিকাঠি। ইনশাআল্লাহ, নির্বাচিত হলে ইসলাম, দেশ ও মানবতার কল্যাণে নিজেকে উৎসর্গ করবো। আসন্ন নির্বাচনে হাতপাখা মার্কায় ভোট দিন, ইনসাফভিত্তিক সমাজ গঠনে অংশ নিন।”

সতর্কতাঃ এই ওয়েবসাইটে নিজস্ব সংবাদের পাশাপাশি বিভিন্ন নির্ভরযোগ্য সংবাদমাধ্যম থেকে সূত্র উল্লেখপূর্বক সংবাদ প্রকাশ করা হয়। প্রকাশিত কোনো সংবাদের বিষয়ে আপত্তি বা অভিযোগ থাকলে অনুগ্রহ করে সংশ্লিষ্ট মূল সংবাদমাধ্যমের কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করুন। এ ওয়েবসাইটে প্রকাশিত সংবাদ, আলোকচিত্র, অডিও, ভিডিও ও অন্যান্য কনটেন্ট কর্তৃপক্ষের লিখিত অনুমতি ছাড়া ব্যবহার, অনুলিপি, পুনঃপ্রকাশ বা প্রচার করা কপিরাইট আইন অনুযায়ী দণ্ডনীয় অপরাধ।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

প্রায় ৫২ কোটি টাকার মাদক ধ্বংস করল বিজিবি সীমান্তে নজরদারি জোরদারে বাড়ছে ড্রোন ও সিসিটিভির ব্যবহার

 “পরিবর্তনের হাওয়া বইবেই ইনশাআল্লাহ”— ইশতেহার ঘোষণায় ২৫ কুড়িগ্রাম-১ আসনের হাতপাখার প্রার্থী হারিসুল বারি রনি”

Update Time : ০১:১৪:৩৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫