১১:৪৯ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

জমিজমা বিরোধের জের: কোটালীপাড়ায় ঘর নির্মাণকে কেন্দ্র করে সং’ঘর্ষ, স্বেচ্ছাসেবকদল নেতাসহ উভয়পক্ষের ৬ জন আহত

  • Reporter Name
  • Update Time : ১১:২২:২০ পূর্বাহ্ন, সোমবার, ২০ অক্টোবর ২০২৫
  • ৩০৪৪ বার পঠিত হয়েছে

বিশ্বজিৎ চন্দ্র সরকার – জেলা প্রতিনিধি গোপালগঞ্জ: গোপালগঞ্জের কোটালীপাড়ায় অমিমাংসিত জায়গায় ঘর নির্মাণকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে এতে স্বেচ্ছাসেবকদল নেতাসহ উভয় পক্ষের অন্তত ৬ জন আহত হয়েছেন।

শনিবার (১৮ অক্টোবর) সকালে উপজেলার রাধাগঞ্জ ইউনিয়নের বুরুয়াবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন— রাধাগঞ্জ ইউনিয়ন স্বেচ্ছাসেবকদলের প্রচার সম্পাদক ছামিউল ফকির (১৮), তার পিতা হাবিব ফকির (৫২), চায়না বেগম (৪৪), হেমায়েত ফকির (৫২), সামসুন্নাহার (৪৪) ও সজিব ফকির (২২)। তাদের মধ্যে হাবিব ফকির, চায়না বেগম, হেমায়েত ফকির ও সামসুন্নাহারকে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, আহত হাবিব ফকির ও হেমায়েত ফকির পরস্পর চাচা-ভাতিজা। দীর্ঘদিন ধরে পৈত্রিক সম্পত্তি ভাগাভাগি নিয়ে তাদের মধ্যে বিরোধ চলে আসছে। এ নিয়ে একাধিকবার সালিস হলেও কোনো সমাধান হয়নি। সম্প্রতি অমিমাংসিত জায়গায় পুরনো ঘর ভেঙে নতুন ঘর নির্মাণের চেষ্টা করলে হেমায়েত ফকির ও তার স্ত্রী বাধা দেন। এতে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধে।

কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার হাফিজুর রহমান বলেন, “জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে মারামারির ঘটনা ঘটেছে। তবে এ বিষয়ে এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।।

সতর্কতাঃ এই ওয়েবসাইটে নিজস্ব সংবাদের পাশাপাশি বিভিন্ন নির্ভরযোগ্য সংবাদমাধ্যম থেকে সূত্র উল্লেখপূর্বক সংবাদ প্রকাশ করা হয়। প্রকাশিত কোনো সংবাদের বিষয়ে আপত্তি বা অভিযোগ থাকলে অনুগ্রহ করে সংশ্লিষ্ট মূল সংবাদমাধ্যমের কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করুন। এ ওয়েবসাইটে প্রকাশিত সংবাদ, আলোকচিত্র, অডিও, ভিডিও ও অন্যান্য কনটেন্ট কর্তৃপক্ষের লিখিত অনুমতি ছাড়া ব্যবহার, অনুলিপি, পুনঃপ্রকাশ বা প্রচার করা কপিরাইট আইন অনুযায়ী দণ্ডনীয় অপরাধ।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

প্রায় ৫২ কোটি টাকার মাদক ধ্বংস করল বিজিবি সীমান্তে নজরদারি জোরদারে বাড়ছে ড্রোন ও সিসিটিভির ব্যবহার

জমিজমা বিরোধের জের: কোটালীপাড়ায় ঘর নির্মাণকে কেন্দ্র করে সং’ঘর্ষ, স্বেচ্ছাসেবকদল নেতাসহ উভয়পক্ষের ৬ জন আহত

Update Time : ১১:২২:২০ পূর্বাহ্ন, সোমবার, ২০ অক্টোবর ২০২৫