০৯:১০ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

আশুলিয়ায় বিপুল পরিমাণের জাল নোট উদ্ধার, নারীসহ আটক-২

  • Reporter Name
  • Update Time : ০৯:৫৩:১৫ অপরাহ্ন, বুধবার, ২৭ আগস্ট ২০২৫
  • ৩০৪৩ বার পঠিত হয়েছে

সাভার প্রতিনিধিঃ আশুলিয়ার পাথালিয়ার আমবাগান এলাকার মিজানুর রহমানের বাড়ি থেকে ১ হাজার টাকার ৪০০টি জালনোটসহ এক নারীসহ দুজনকে আটক করেছে থানা পুলিশ।

বুধবার (২৭ আগস্ট) রাত ৮ টার দিকে আমবাগান এলাকার ৫ম তলা বিল্ডিং এর ৪র্থ তলার একটি ফ্লাট থেকে তাদের আটক করা হয়।

আটক দু’জন হলেন, আশুলিয়া থানার নিরিবিলি মুক্তধারা হাউজিং সোসাইটি এলাকার মৃত আব্দুল জলিলের মেয়ে সানজিদা আক্তার তন্নী (২৬) ও ডেন্ডাবর নতুন পাড়া এলাকার জাফর খানের ছেলে সাদ্দাম হোসেন (২৮)। তন্নী আমবাগান এলাকার মিজানুর রহমানের বাড়িতে ভাড়া বাসায় থাকতো ।

থানা পুলিশ জানায়, বুধবার রাতে ডিউটিরত অবস্থায় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি আশুলিয়ার আমবাগান এলাকার একটি ভাড়া বাড়িতে কতিপয় জাল টাকার কারবারি বিপুল পরিমাণ জাল টাকার নোট নিয়ে অবস্থান করছে। পরে এমন সংবাদের ভিত্তিতে রাত ৮ টার দিকে ওই এলাকার মিজানুর রহমানের ৫ তালা বাড়িতে অভিযান চালিয়ে ভাড়াটিয়া সানজিদার বাসা থেকে ১ হাজার টাকার ৪০০টি জাল নোট উদ্ধার করা হয়। এ সময় ওই বাসার ভাড়াটিয়া সানজিদাসহ দুইজনকে আটক করা হয়। দীর্ঘদিন যাবৎ এই চক্র জাল নোটের ব্যবসা করে আসছে। দেশের বিভিন্ন জেলা থেকে আশুলিয়া এলাকায় ভাড়ায় বসবাস করে এ ব্যবসা চলছিলো।

এ বিষয়ে আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) জসিম উদ্দিন জানান, রাতে ৪ লাখ টাকার জাল নোটসহ দুইজনকে আটক করে থানায় আনা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রক্রিয়াধীন রয়েছে।

সতর্কতাঃ এই ওয়েবসাইটে নিজস্ব সংবাদের পাশাপাশি বিভিন্ন নির্ভরযোগ্য সংবাদমাধ্যম থেকে সূত্র উল্লেখপূর্বক সংবাদ প্রকাশ করা হয়। প্রকাশিত কোনো সংবাদের বিষয়ে আপত্তি বা অভিযোগ থাকলে অনুগ্রহ করে সংশ্লিষ্ট মূল সংবাদমাধ্যমের কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করুন। এ ওয়েবসাইটে প্রকাশিত সংবাদ, আলোকচিত্র, অডিও, ভিডিও ও অন্যান্য কনটেন্ট কর্তৃপক্ষের লিখিত অনুমতি ছাড়া ব্যবহার, অনুলিপি, পুনঃপ্রকাশ বা প্রচার করা কপিরাইট আইন অনুযায়ী দণ্ডনীয় অপরাধ।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

প্রায় ৫২ কোটি টাকার মাদক ধ্বংস করল বিজিবি সীমান্তে নজরদারি জোরদারে বাড়ছে ড্রোন ও সিসিটিভির ব্যবহার

আশুলিয়ায় বিপুল পরিমাণের জাল নোট উদ্ধার, নারীসহ আটক-২

Update Time : ০৯:৫৩:১৫ অপরাহ্ন, বুধবার, ২৭ আগস্ট ২০২৫