০১:১৭ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

নাগেশ্বরীতে ছাত্র আন্দোলনের ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য সাইকেল র‌্যালি

  • Reporter Name
  • Update Time : ০২:০০:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ আগস্ট ২০২৫
  • ৩০৩৭ বার পঠিত হয়েছে

মুহা. রিয়াজুল ইসলাম রুহী, বিশেষ প্রতিনিধি: কুড়িগ্রামইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ-এর ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কুড়িগ্রামের নাগেশ্বরীতে বর্ণাঢ্য সাইকেল র‌্যালির আয়োজন করা হয়। বৃহস্পতিবার সকালে উপজেলা শাখার সভাপতি মাওলানা আক্তারুজ্জামান আব্বাসীর সভাপতিত্বে প্রায় ২০০ সাইকেল নিয়ে এ ব্যতিক্রমধর্মী শোডাউন অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ নাগেশ্বরী উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা রফিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ নাগেশ্বরী পৌর শাখার সভাপতি জনাব শহিদুল ইসলামসহ ইসলামী যুব আন্দোলন ও ছাত্র আন্দোলনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

সাইকেল র‌্যালিটি নাগেশ্বরী কামিল এম এ মাদ্রাসা প্রাঙ্গণ থেকে শুরু হয়ে মালভাঙা হয়ে মডেল মসজিদ প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।

পরবর্তী আলোচনা সভায় সভাপতিত্ব করেন মাওলানা আক্তারুজ্জামান আব্বাসী এবং সঞ্চালনা করেন ছাত্র আন্দোলনের সাধারণ সম্পাদক মাওলানা রেজাউল করিম। আলোচনায় বক্তব্য রাখেন মাওলানা আরিফবিল্লাহ, সাবেক সভাপতি ছাত্র আন্দোলন বাংলাদেশ এবং মাওলানা আমিনুল ইসলাম, সাবেক সভাপতি ছাত্র আন্দোলন বাংলাদেশ।

বক্তারা বলেন, ইসলামী ছাত্র আন্দোলন সবসময়ই ছাত্র রাজনীতিতে শুদ্ধতা, শৃঙ্খলা ও মূল্যবোধের প্রতীক। তারা আরও উল্লেখ করেন, ছাত্র আন্দোলনের কর্মীরা সোচ্চার থাকলে বাংলাদেশে ছাত্র রাজনীতিতে কোনো দুর্নীতি থাকবে না। কোনো ছাত্রের হাতে অস্ত্র থাকবে না, বরং শিক্ষাঙ্গন হবে শান্তিপূর্ণ ও সুষ্ঠু পরিবেশের।

শেষে বিশেষ দোয়ার মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত হয়।

সতর্কতাঃ এই ওয়েবসাইটে নিজস্ব সংবাদের পাশাপাশি বিভিন্ন নির্ভরযোগ্য সংবাদমাধ্যম থেকে সূত্র উল্লেখপূর্বক সংবাদ প্রকাশ করা হয়। প্রকাশিত কোনো সংবাদের বিষয়ে আপত্তি বা অভিযোগ থাকলে অনুগ্রহ করে সংশ্লিষ্ট মূল সংবাদমাধ্যমের কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করুন। এ ওয়েবসাইটে প্রকাশিত সংবাদ, আলোকচিত্র, অডিও, ভিডিও ও অন্যান্য কনটেন্ট কর্তৃপক্ষের লিখিত অনুমতি ছাড়া ব্যবহার, অনুলিপি, পুনঃপ্রকাশ বা প্রচার করা কপিরাইট আইন অনুযায়ী দণ্ডনীয় অপরাধ।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় পুকুর থেকে যুবকের ভাসমান মরদেহ উদ্ধার

নাগেশ্বরীতে ছাত্র আন্দোলনের ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য সাইকেল র‌্যালি

Update Time : ০২:০০:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ আগস্ট ২০২৫