০৯:৫২ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

রংপুরের তারাগঞ্জে ১০ লাখ টাকা ও হেরোইনসহ দম্পতি গ্রেফতার

  • Reporter Name
  • Update Time : ০৮:৫০:৪৮ অপরাহ্ন, শনিবার, ৩০ আগস্ট ২০২৫
  • ৩০৩৭ বার পঠিত হয়েছে

আবুল হোসেন বাবলুঃ রংপুরের তারাগঞ্জে মাদক কারবারি এক দম্পতিকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (৩০ আগস্ট) দিবাগত রাত দেড়টার দিকে গোপন তথ্যের ভিত্তিতে তারাগঞ্জ থানা পুলিশ তারাগঞ্জ উপজেলার কুর্শা ইউনিয়নের অনন্তপুর হাজিপাড়া গ্রামে ওছপেয়ারার বাবার বাড়িতে অভিযান চালায় ওই দম্পতিকে গ্রেফতার করতে সক্ষম হয়। এ সময়

তাদের কাছ থেকে ৪.২৫ মিলিগ্রাম হেরোইন ও নগদ ১০ লাখ ৬১ হাজার ৫৪০ টাকা উদ্ধার করেছে পুলিশ।

গ্রেফতারকৃত মাদক কারবারিরা হলেন, হাজিপাড়া গ্রামের ওসমান গণির মেয়ে মোছা. ওছপেয়ারা বেগম (৩৫) ও স্বামী (ঘর জামাই) গঙ্গাচড়া উপজেলার উত্তর খলেয়া বালাটারি গ্রামের মৃত ছদরুল ইসলাম এর ছেলে লুৎফর রহমান (৪০)। স্থানীয় সুত্রে জানা যায়, বিয়ের পর থেকে লুৎফর রহমান তারাগঞ্জে তার শ্বশুরবাড়িতে থেকে হেরোইনসহ বিভিন্ন মাদকের ব্যবসা চালিয়ে আসছিলো।

তারাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম. এ. ফারুক জানান, গ্রেফতারকৃত দম্পতি দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলো। পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে, ওছপেয়ারার নামে এর আগের ১টি ও লুৎফর রহমানের নামে ৩টি মাদক মামলা রয়েছে।

শনিবার ৩০ আগস্ট মাদক আইনে মামলা দায়ের করে উদ্ধারকৃত টাকা ও হেরোইন সহ তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

সতর্কতাঃ এই ওয়েবসাইটে নিজস্ব সংবাদের পাশাপাশি বিভিন্ন নির্ভরযোগ্য সংবাদমাধ্যম থেকে সূত্র উল্লেখপূর্বক সংবাদ প্রকাশ করা হয়। প্রকাশিত কোনো সংবাদের বিষয়ে আপত্তি বা অভিযোগ থাকলে অনুগ্রহ করে সংশ্লিষ্ট মূল সংবাদমাধ্যমের কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করুন। এ ওয়েবসাইটে প্রকাশিত সংবাদ, আলোকচিত্র, অডিও, ভিডিও ও অন্যান্য কনটেন্ট কর্তৃপক্ষের লিখিত অনুমতি ছাড়া ব্যবহার, অনুলিপি, পুনঃপ্রকাশ বা প্রচার করা কপিরাইট আইন অনুযায়ী দণ্ডনীয় অপরাধ।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

প্রায় ৫২ কোটি টাকার মাদক ধ্বংস করল বিজিবি সীমান্তে নজরদারি জোরদারে বাড়ছে ড্রোন ও সিসিটিভির ব্যবহার

রংপুরের তারাগঞ্জে ১০ লাখ টাকা ও হেরোইনসহ দম্পতি গ্রেফতার

Update Time : ০৮:৫০:৪৮ অপরাহ্ন, শনিবার, ৩০ আগস্ট ২০২৫