০৩:৩৬ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

গোপালগঞ্জে শোকের ছায়া: সিনিয়র সাংবাদিক মাহাবুব হোসেন সারমাত ইন্তেকাল করেছেন

  • Reporter Name
  • Update Time : ০৮:৪৯:৫২ অপরাহ্ন, শনিবার, ১১ অক্টোবর ২০২৫
  • ৩০৯০ বার পঠিত হয়েছে

বিশ্বজিৎ চন্দ্র সরকার গোপালগঞ্জ: গোপালগঞ্জ সাংবাদিক সমাজে নেমে এসেছে গভীর শোক। দেশের বেসরকারি টেলিভিশন চ্যানেল এনটিভি’র গোপালগঞ্জ জেলা প্রতিনিধি, গোপালগঞ্জ টেলিভিশন সাংবাদিক অ্যাসোসিয়েশনের সভাপতি এবং দৈনিক আমার দেশ পত্রিকার গোপালগঞ্জ প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালনকারী সিনিয়র সাংবাদিক মাহবুব হোসেন সারমাত আর নেই।

তার পরিবার সূত্রে জানা যায়, ১০ অক্টোবর শুক্রবার আসরের নামাজ আদায় শেষে নিজ বাসায় বিশ্রামে যান তিনি। সন্ধ্যার কিছু সময় পর ঘুমের মধ্যেই হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে (হার্ট অ্যাটাক) না ফেরার দেশে চলে যান এই প্রবীণ সাংবাদিক।

মরহুমের গ্রামের বাড়ি গোপালগঞ্জ জেলার বলাকইড় গ্রামে। পারিবারিক সূত্রে জানা যায়, তাঁর প্রথম জানাজা নামাজ শনিবার সকাল ৯টায় নিজ গ্রাম বলাকইড়ে এবং দ্বিতীয় ও শেষ জানাজা নামাজ বাদ জোহর গোপালগঞ্জ শহরের এস.কে. আলিয়া মাদ্রাসা মসজিদে অনুষ্ঠিত হবে।

মরহুমের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন ন্যাশনাল প্রেস সোসাইটি (NPS) গোপালগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক সাংবাদিক বিশ্বজিৎ চন্দ্র সরকার। তিনি বলেন—

“সাংবাদিক মাহবুব হোসেন সারমাত ছিলেন গোপালগঞ্জ সাংবাদিকতার এক উজ্জ্বল নক্ষত্র। তাঁর মৃত্যু গোপালগঞ্জসহ সারাদেশের সাংবাদিক সমাজের জন্য এক অপূরণীয় ক্ষতি। আমি তাঁর আত্মার মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।”

ধর্মপ্রাণ মুসল্লিদের উক্ত জানাজা নামাজে অংশ নিয়ে মরহুমের আত্মার শান্তি কামনা করার আহ্বান জানিয়েছেন তাঁর পরিবার ও সহকর্মীরা।

সতর্কতাঃ এই ওয়েবসাইটে নিজস্ব সংবাদের পাশাপাশি বিভিন্ন নির্ভরযোগ্য সংবাদমাধ্যম থেকে সূত্র উল্লেখপূর্বক সংবাদ প্রকাশ করা হয়। প্রকাশিত কোনো সংবাদের বিষয়ে আপত্তি বা অভিযোগ থাকলে অনুগ্রহ করে সংশ্লিষ্ট মূল সংবাদমাধ্যমের কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করুন। এ ওয়েবসাইটে প্রকাশিত সংবাদ, আলোকচিত্র, অডিও, ভিডিও ও অন্যান্য কনটেন্ট কর্তৃপক্ষের লিখিত অনুমতি ছাড়া ব্যবহার, অনুলিপি, পুনঃপ্রকাশ বা প্রচার করা কপিরাইট আইন অনুযায়ী দণ্ডনীয় অপরাধ।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় পুকুর থেকে যুবকের ভাসমান মরদেহ উদ্ধার

গোপালগঞ্জে শোকের ছায়া: সিনিয়র সাংবাদিক মাহাবুব হোসেন সারমাত ইন্তেকাল করেছেন

Update Time : ০৮:৪৯:৫২ অপরাহ্ন, শনিবার, ১১ অক্টোবর ২০২৫