১০:১৯ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

মানুষের সুরক্ষায় গুরুত্বারোপ: “দেশের মানুষকে সুরক্ষিত রাখতে এবং অধিকার ফিরিয়ে দিতে বিএনপিকে ভোট দিতে হবে” – নির্বাচনী প্রচারে বিএনপি নেত্রী ফারজানা শারমিন পুতুলের আহ্বান

  • Reporter Name
  • Update Time : ০৯:০৯:২৬ পূর্বাহ্ন, সোমবার, ২৭ অক্টোবর ২০২৫
  • ৩০৩৬ বার পঠিত হয়েছে

মোঃ কামাল হোসেন স্টাফ রিপোর্টার: “দেশ সুরক্ষিত রাখার একটি মাত্র পথ, সেটি হলো বিএনপি, তাই দেশের মানুষকে সুরক্ষিত রাখতে বিএনপিকে ভোট দিতে বলেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য ও নাটোর জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল।

রবিবার (২৬ অক্টোবর) বিকেলে নাটোরে বাগাতিপাড়া উপজেলার পেড়াবাড়িয়া দাখিল মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত ‘নারী জাগরণ’ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

অনুষ্ঠানটিতে সভাপতিত্ব করেন উপজেলা মহিলা দলের সভানেত্রী হোসনেয়ারা ঝর্না।

প্রধান অতিথির বক্তব্যে ফারজানা শারমিন পুতুল আরও বলেন, “৩১ দফা কর্মসূচির ভিত্তিতে নতুন বাংলাদেশ গড়ার জন্য দেশের নারীরা এখন প্রস্তুত। “নারীরা যেমন সন্তানের ভবিষ্যৎ গড়ে, তেমনি দেশ গঠনের ক্ষেত্রেও তাদের অবদান অমূল্য। বাংলাদেশের নারীরা এখন পুরুষের পাশে কাঁধে কাঁধ মিলিয়ে নতুন ইতিহাস রচনার জন্য তৈরি।”

ভবিষ্যৎ রাজনীতি ও উন্নয়নের দিক নির্দেশনা তুলে ধরে পুতুল বলেন, “যদি বিএনপিকে জনগণ বিজয়ী করে এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রধানমন্ত্রী হন, তবে নারীরা মায়ের মতো এমন প্রজন্ম উপহার দেবে যারা হবে দেশের সম্পদ, বোঝা নয়।”

সমাবেশে আরও উপস্থিত ছিলেন— বাগাতিপাড়া উপজেলা বিএনপির সাবেক আহবায়ক মোশাররফ হোসেন, লালপুর উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব হারুনুর রশিদ পাপ্পু, বাগাতিপাড়া উপজেলা বিএনপি সাবেক সদস্য সচিব হাফিজুর রহমান, সাবেক যুগ্ম আহবায়ক নেকবর হোসেন ও তোফাজ্জল হোসেন মিঠু এবং উপজেলা ছাত্রদলের সদস্য সচিব শাহারিয়ার মাহমুদ স্বাধীন প্রমুখ।

উল্লেখ, সমাবেশ শেষে হাজারো নারী সমর্থকদের বিএনপির পক্ষে কাজ করার শপথ করান ফারজানা শারমিন পুতুল।

সতর্কতাঃ এই ওয়েবসাইটে নিজস্ব সংবাদের পাশাপাশি বিভিন্ন নির্ভরযোগ্য সংবাদমাধ্যম থেকে সূত্র উল্লেখপূর্বক সংবাদ প্রকাশ করা হয়। প্রকাশিত কোনো সংবাদের বিষয়ে আপত্তি বা অভিযোগ থাকলে অনুগ্রহ করে সংশ্লিষ্ট মূল সংবাদমাধ্যমের কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করুন। এ ওয়েবসাইটে প্রকাশিত সংবাদ, আলোকচিত্র, অডিও, ভিডিও ও অন্যান্য কনটেন্ট কর্তৃপক্ষের লিখিত অনুমতি ছাড়া ব্যবহার, অনুলিপি, পুনঃপ্রকাশ বা প্রচার করা কপিরাইট আইন অনুযায়ী দণ্ডনীয় অপরাধ।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

প্রায় ৫২ কোটি টাকার মাদক ধ্বংস করল বিজিবি সীমান্তে নজরদারি জোরদারে বাড়ছে ড্রোন ও সিসিটিভির ব্যবহার

মানুষের সুরক্ষায় গুরুত্বারোপ: “দেশের মানুষকে সুরক্ষিত রাখতে এবং অধিকার ফিরিয়ে দিতে বিএনপিকে ভোট দিতে হবে” – নির্বাচনী প্রচারে বিএনপি নেত্রী ফারজানা শারমিন পুতুলের আহ্বান

Update Time : ০৯:০৯:২৬ পূর্বাহ্ন, সোমবার, ২৭ অক্টোবর ২০২৫