০৮:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

কুড়িগ্রাম সীমান্তে ১৬ লাখ টাকার মাদক-চোরাচালানি পণ্য জব্দ

  • Reporter Name
  • Update Time : ০৮:০৮:১২ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬
  • ১০০৩৭ বার পঠিত হয়েছে

রতন রায় : স্টাফ রিপোর্টার।

কুড়িগ্রামের বিভিন্ন সীমান্তে টানা ৪৮ ঘণ্টা বিশেষ অভিযান চালিয়ে প্রায় ১৬ লাখ ৩৪ হাজার টাকার মাদকদ্রব্য ও বিভিন্ন ধরনের চোরাচালানি পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

সোমবার (২৮ সেপ্টেম্বর) কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

বিজিবি জানায়, সীমান্তের বিভিন্ন দায়িত্বপূর্ণ এলাকায় ধারাবাহিক বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এসব অভিযানে ভারতীয় মদ, কসমেটিকস, গবাদিপশুসহ বিভিন্ন ধরনের চোরাচালানি মালামাল জব্দ করা হয়েছে। জব্দ করা পণ্যগুলোর মোট সিজার মূল্য ১৬ লাখ ৩৪ হাজার ১৫০ টাকা।

কুড়িগ্রাম ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাহবুব-উল-হক (পিএসসি) বলেন, সীমান্তে মাদক, চোরাচালান ও সব ধরনের সীমান্ত অপরাধের বিরুদ্ধে বিজিবি ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে।

তিনি বলেন, সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে এবং চোরাকারবারিদের অপতৎপরতা প্রতিহত করতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

সতর্কতাঃ এই ওয়েবসাইটে নিজস্ব সংবাদের পাশাপাশি বিভিন্ন নির্ভরযোগ্য সংবাদমাধ্যম থেকে সূত্র উল্লেখপূর্বক সংবাদ প্রকাশ করা হয়। প্রকাশিত কোনো সংবাদের বিষয়ে আপত্তি বা অভিযোগ থাকলে অনুগ্রহ করে সংশ্লিষ্ট মূল সংবাদমাধ্যমের কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করুন। এ ওয়েবসাইটে প্রকাশিত সংবাদ, আলোকচিত্র, অডিও, ভিডিও ও অন্যান্য কনটেন্ট কর্তৃপক্ষের লিখিত অনুমতি ছাড়া ব্যবহার, অনুলিপি, পুনঃপ্রকাশ বা প্রচার করা কপিরাইট আইন অনুযায়ী দণ্ডনীয় অপরাধ।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

হারানোর বেদনা থেকে ঘুরে দাঁড়ানোর শিক্ষা-আইনজীবী হাবিবুল হক

কুড়িগ্রাম সীমান্তে ১৬ লাখ টাকার মাদক-চোরাচালানি পণ্য জব্দ

Update Time : ০৮:০৮:১২ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬