০৯:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জে শিশু নাফিস অপহরণের ঘটনায় মূলহোতা আবুল কালামের শাস্তির দাবিতে মানববন্ধন

  • Reporter Name
  • Update Time : ০৮:০৪:২৯ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬
  • ১০০২৪ বার পঠিত হয়েছে

মোঃ ইমরান আলী
চাঁপাইনবাবগঞ্জে প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জে ১১ মাস বয়সী শিশু নাফিসকে অপহরণ করে পাচারের চেষ্টার ঘটনায় কথিত মূলহোতা আবুল কালাম আজাদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে মানববন্ধন করেছেন ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী।

রোববার (২৭ )সেপ্টেম্বর সকালে উপজেলার শাহবাজপুর ইউনিয়নের হাজারবিঘী গ্রামে ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসীর ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। প্রায় ঘণ্টাব্যাপী চলা মানববন্ধনে বক্তব্য দেন অপহরণের শিকার শিশু নাফিসের বাবা রুবেল আলী ওয়াসিম আলী হাবিবুর রহমান মোঃ আবুল কাশেম, মোছাঃ মরিয়ম বেগম ও মোছাঃ তোহিদা বেগমসহ স্থানীয়রা।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন আবুল কালাম আজাদ আওয়ামী লীগ সরকারের আমলে প্রভাবশালী হয়ে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিলেন। তাদের দাবি ২০১৭ সালে শাহবাজপুর ইউনিয়নের পারদিলালপুর গ্রামের একই পরিবারের দুই ভাই মিজানুর রহমান ও রেজাউল করিমকে পরিকল্পিতভাবে অপহরণের পর ঈগল হান্ট নামে অভিযানে হত্যা করা হয়েছিল। ওই ঘটনার সঙ্গেও আবুল কালাম আজাদের সম্পৃক্ততা ছিল বলে তারা অভিযোগ করেন।

বক্তারা আরও অভিযোগ করেন এরই ধারাবাহিকতায় শিশু নাফিসকে পাচারের উদ্দেশ্যে পরিকল্পিতভাবে অপহরণ করা হয়। তবে প্রশাসনের তৎপরতায় শিশুটিকে উদ্ধার করা সম্ভব হয়েছে।

তারা বলেন শিশু অপহরণের ঘটনায় ইতোমধ্যে দুইজনকে গ্রেপ্তার করা হলেও কথিত মূলহোতা আবুল কালাম আজাদ এখনো গ্রেপ্তার হননি। তাকে দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা।

মানববন্ধনে বক্তারা আরও অভিযোগ করেন আবুল কালাম আজাদ বর্তমানে নিজেকে সাংবাদিক হিসেবে পরিচয় দিচ্ছেন। তার সাংবাদিকতার পরিচয় নিয়েও প্রশ্ন তোলেন তারা। এ বিষয়ে যথাযথ তদন্তের দাবি জানান বক্তারা।

শিশু নাফিস অপহরণের ঘটনায় জড়িত প্রত্যেককে দ্রুত আইনের আওতায় এনে তদন্তসাপেক্ষে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী।

সতর্কতাঃ এই ওয়েবসাইটে নিজস্ব সংবাদের পাশাপাশি বিভিন্ন নির্ভরযোগ্য সংবাদমাধ্যম থেকে সূত্র উল্লেখপূর্বক সংবাদ প্রকাশ করা হয়। প্রকাশিত কোনো সংবাদের বিষয়ে আপত্তি বা অভিযোগ থাকলে অনুগ্রহ করে সংশ্লিষ্ট মূল সংবাদমাধ্যমের কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করুন। এ ওয়েবসাইটে প্রকাশিত সংবাদ, আলোকচিত্র, অডিও, ভিডিও ও অন্যান্য কনটেন্ট কর্তৃপক্ষের লিখিত অনুমতি ছাড়া ব্যবহার, অনুলিপি, পুনঃপ্রকাশ বা প্রচার করা কপিরাইট আইন অনুযায়ী দণ্ডনীয় অপরাধ।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

হারানোর বেদনা থেকে ঘুরে দাঁড়ানোর শিক্ষা-আইনজীবী হাবিবুল হক

চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জে শিশু নাফিস অপহরণের ঘটনায় মূলহোতা আবুল কালামের শাস্তির দাবিতে মানববন্ধন

Update Time : ০৮:০৪:২৯ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬