০৮:৪৭ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

চাঁপাইনবাবগঞ্জে বিএনপির লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত

  • Reporter Name
  • Update Time : ১০:২৯:৫০ অপরাহ্ন, রোববার, ২৮ সেপ্টেম্বর ২০২৫
  • ৩০৪৮ বার পঠিত হয়েছে

মাহিদুল ইসলাম ফরহাদ, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২৮ সেপ্টেম্বর) বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক গোলাম জাকারিয়ার নেতৃত্বে গাবতলা মোড়, কালিতলা, বড়ইন্দারা মোড়, নিমতলা মোড়, বাতেন খাঁর মোড় এবং শান্তির মোড় এলাকায় লিফলেট বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক এ এইচ এম এম জামাল বাচ্চু, পৌর বিএনপি সিনিয়র সহ-সভাপতি কামরুজ্জামান মুক্তা, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জাহিদ হোসেন, ১৫ নং ওয়ার্ড বিএনপি নেতা সৈয়দ মাহবুব আলী লালা, ভোলাহাট উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সৈয়দ আতাউর হোসেন মিলনসহ অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

নেতৃবৃন্দ বলেন, দেশের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা ও জনগণের অধিকার ফিরিয়ে দিতে বিএনপির ৩১ দফা বাস্তবায়ন অত্যন্ত জরুরি। এজন্য তারা সকলকে আন্দোলনে অংশগ্রহণের আহ্বান জানান।

সতর্কতাঃ এই ওয়েবসাইটে নিজস্ব সংবাদের পাশাপাশি বিভিন্ন নির্ভরযোগ্য সংবাদমাধ্যম থেকে সূত্র উল্লেখপূর্বক সংবাদ প্রকাশ করা হয়। প্রকাশিত কোনো সংবাদের বিষয়ে আপত্তি বা অভিযোগ থাকলে অনুগ্রহ করে সংশ্লিষ্ট মূল সংবাদমাধ্যমের কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করুন। এ ওয়েবসাইটে প্রকাশিত সংবাদ, আলোকচিত্র, অডিও, ভিডিও ও অন্যান্য কনটেন্ট কর্তৃপক্ষের লিখিত অনুমতি ছাড়া ব্যবহার, অনুলিপি, পুনঃপ্রকাশ বা প্রচার করা কপিরাইট আইন অনুযায়ী দণ্ডনীয় অপরাধ।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

প্রায় ৫২ কোটি টাকার মাদক ধ্বংস করল বিজিবি সীমান্তে নজরদারি জোরদারে বাড়ছে ড্রোন ও সিসিটিভির ব্যবহার

চাঁপাইনবাবগঞ্জে বিএনপির লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত

Update Time : ১০:২৯:৫০ অপরাহ্ন, রোববার, ২৮ সেপ্টেম্বর ২০২৫