০৮:০৭ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

মিথ্যাচারের অভিযোগ: বরগুনার আমতলীতে ৩০০ নেতা-কর্মীর বিএনপিতে যোগদানের ‘ভিডিও’ সঠিক নয়, এটি ‘মিথ্যা ও বানোয়াট’ প্রচার; আমতলী উপজেলা ইসলামী আন্দোলনের সংবাদ সম্মেলন

  • Reporter Name
  • Update Time : ১০:৫২:৫১ পূর্বাহ্ন, সোমবার, ২৭ অক্টোবর ২০২৫
  • ৩০৪৮ বার পঠিত হয়েছে

এস এম মনিরুজ্জামান: ২৫ অক্টোবর, শনিবার বরগুনার আমতলী উপজেলায় ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতাকর্মীরা বিএনপিতে যোগ দিয়েছে মর্মে কিছু গনমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়। ইসলামী আন্দোলন বাংলাদেশ দৃঢ়তার সাথে জানাচ্ছে যে, ইসলামী আন্দোলনের নেতৃবৃন্দ বিএনপিতে যোগদানের সংবাদ সম্পূর্ণ মিথ্যা ও বানেয়াট এবং রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত অপপ্রচার।

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমতলী উপজেলা সভাপতি মুফতি ওমর ফারুক জিহাদী ও সেক্রেটারি গাজী মুহাম্মাদ বায়েজীদ আজ ২৬ অক্টোবর, রবিবার দুপুর বারোটায় ইসলামী আন্দোলন বাংলাদেশের আমতলী উপজেলা কার্যালয়ে আহুত এক সাংবাদিক সম্মেলনে জানান, যে নাসির উদ্দিনের নেতৃত্বে যোগদানের ঘটনা ঘটেছে বলা হচ্ছে তাকে পয়লা অক্টোবর-২০২৫ তারিখে সংগঠনের শৃংখলাভঙ্গের দায়ে কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়। তিনি কোন উত্তর না দেয়ায় ৫ অক্টোবর অনুষ্ঠিত বৈঠকে তাকে আমতলী সদর ইউনিয়নের ০৮ নং ওয়ার্ডের সভাপতির পদসহ সংগঠনের সকল দায়িত্ব থেকে অব্যহতি প্রদান করা হয়। ফলে ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতাকর্মীদের বিএনপিতে যোগদানের সংবাদ মিথ্যা ও উদ্দেশ্য প্রণোদিত।

মাওলানা ওমর ফারুক জিহাদী তার বক্তব্যে বলেন, সেখানে উপস্থিত যারা ছিলো তারা কেউ-ই ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতাকর্মী তো নয়ই বরং সমর্থকও না। তারা স্থানীয় বিএনপি বা আওয়ামী লীগের নেতৃবৃন্দ হতে পারে।

উপজেলা সভাপতি মাওলানা জিহাদী বিএনপি নেতৃবৃন্দকে এই ধরণের বিতর্কিত কর্মকান্ড থেকে বিরত থাকার আহবান জানান। এবং যেসকল গণমাধ্যম সংবাদ প্রকাশ করেছেন তাদেরকে বিষয়টি নিয়ে তদন্ত করে সঠিক সংবাদ প্রকাশ করার আহবান জানান।

সতর্কতাঃ এই ওয়েবসাইটে নিজস্ব সংবাদের পাশাপাশি বিভিন্ন নির্ভরযোগ্য সংবাদমাধ্যম থেকে সূত্র উল্লেখপূর্বক সংবাদ প্রকাশ করা হয়। প্রকাশিত কোনো সংবাদের বিষয়ে আপত্তি বা অভিযোগ থাকলে অনুগ্রহ করে সংশ্লিষ্ট মূল সংবাদমাধ্যমের কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করুন। এ ওয়েবসাইটে প্রকাশিত সংবাদ, আলোকচিত্র, অডিও, ভিডিও ও অন্যান্য কনটেন্ট কর্তৃপক্ষের লিখিত অনুমতি ছাড়া ব্যবহার, অনুলিপি, পুনঃপ্রকাশ বা প্রচার করা কপিরাইট আইন অনুযায়ী দণ্ডনীয় অপরাধ।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

প্রায় ৫২ কোটি টাকার মাদক ধ্বংস করল বিজিবি সীমান্তে নজরদারি জোরদারে বাড়ছে ড্রোন ও সিসিটিভির ব্যবহার

মিথ্যাচারের অভিযোগ: বরগুনার আমতলীতে ৩০০ নেতা-কর্মীর বিএনপিতে যোগদানের ‘ভিডিও’ সঠিক নয়, এটি ‘মিথ্যা ও বানোয়াট’ প্রচার; আমতলী উপজেলা ইসলামী আন্দোলনের সংবাদ সম্মেলন

Update Time : ১০:৫২:৫১ পূর্বাহ্ন, সোমবার, ২৭ অক্টোবর ২০২৫