০৮:৪৭ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

শারদীয় দুর্গোৎসবে শুভেচ্ছা ও নিরাপত্তা বার্তা দিলেন সাংবাদিক বিশ্বজিৎ চন্দ্র সরকার

  • Reporter Name
  • Update Time : ১০:১৭:৪৮ অপরাহ্ন, রোববার, ২৮ সেপ্টেম্বর ২০২৫
  • ৩১০৯ বার পঠিত হয়েছে

নিজস্ব প্রতিনিধি: গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত গণমাধ্যম ও মানবাধিকার সংস্থা ন্যাশনাল প্রেস সোসাইটি (এনপিএস) গোপালগঞ্জ জেলার সাধারণ সম্পাদক এবং একাধিকবার প্রেস কাউন্সিল কর্তৃক প্রশিক্ষণপ্রাপ্ত সাংবাদিক বিশ্বজিৎ চন্দ্র সরকার শারদীয় মহা উৎসব দুর্গাপূজা উপলক্ষে দেশ-বিদেশের সকল সনাতন ধর্মাবলম্বীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

তিনি বলেন—
“শারদীয় দুর্গাপূজা সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব। এ উৎসব সকলের মাঝে আনন্দ, সৌহার্দ্য ও শান্তির বার্তা বয়ে আনুক— এটাই আমাদের প্রত্যাশা।”

বর্তমান পরিস্থিতি বিবেচনায় তিনি পূজা উদযাপন কমিটিগুলোকে যথাযথ ডকুমেন্টসসহ সতর্কতা ও শৃঙ্খলা বজায় রেখে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান। একইসাথে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলেন—
“বাংলাদেশ সরকারের পক্ষ থেকে প্রশাসন সর্বদা আইনশৃঙ্খলা রক্ষায় তৎপর থাকবে। পূজা মণ্ডপে কোনো ধরনের নাশকতা, ভাংচুর, চুরি বা অশান্তি যাতে না ঘটে সে বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে আরও জোরালো পদক্ষেপ নিতে হবে।”

তিনি আরও যোগ করেন—
“বাংলাদেশের সনাতন ধর্মাবলম্বীদের পূর্ণ নিরাপত্তা দিয়ে দুর্গোৎসব যথাযথ মর্যাদায় পালন করতে দেওয়া সরকারের দায়িত্ব। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও সনাতন ধর্মাবলম্বীরা শান্তি ও নিরাপত্তার সঙ্গে আনন্দঘন পরিবেশে পূজা উপভোগ করবে— এটাই তাদের অধিকার।”

অবশেষে সাংবাদিক বিশ্বজিৎ চন্দ্র সরকার সকলের সুস্বাস্থ্য, সমৃদ্ধি ও মঙ্গল কামনা করে আসন্ন শারদীয় দুর্গোৎসবের সফল সমাপ্তি কামনা করেন।

সতর্কতাঃ এই ওয়েবসাইটে নিজস্ব সংবাদের পাশাপাশি বিভিন্ন নির্ভরযোগ্য সংবাদমাধ্যম থেকে সূত্র উল্লেখপূর্বক সংবাদ প্রকাশ করা হয়। প্রকাশিত কোনো সংবাদের বিষয়ে আপত্তি বা অভিযোগ থাকলে অনুগ্রহ করে সংশ্লিষ্ট মূল সংবাদমাধ্যমের কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করুন। এ ওয়েবসাইটে প্রকাশিত সংবাদ, আলোকচিত্র, অডিও, ভিডিও ও অন্যান্য কনটেন্ট কর্তৃপক্ষের লিখিত অনুমতি ছাড়া ব্যবহার, অনুলিপি, পুনঃপ্রকাশ বা প্রচার করা কপিরাইট আইন অনুযায়ী দণ্ডনীয় অপরাধ।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

প্রায় ৫২ কোটি টাকার মাদক ধ্বংস করল বিজিবি সীমান্তে নজরদারি জোরদারে বাড়ছে ড্রোন ও সিসিটিভির ব্যবহার

শারদীয় দুর্গোৎসবে শুভেচ্ছা ও নিরাপত্তা বার্তা দিলেন সাংবাদিক বিশ্বজিৎ চন্দ্র সরকার

Update Time : ১০:১৭:৪৮ অপরাহ্ন, রোববার, ২৮ সেপ্টেম্বর ২০২৫