১১:৪৬ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

বাল্যবিয়ে রোধে সোচ্চার নতুন প্রজন্ম: ভূরুঙ্গামারীতে বাল্যবিয়ে প্রতিরোধে শিক্ষার্থীদের শপথ/অঙ্গীকার গ্রহণ

  • Reporter Name
  • Update Time : ০৮:১৫:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫
  • ৩০৪৮ বার পঠিত হয়েছে

মোহাম্মদ কামরুল হাসান কাজল কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের ভূরুঙ্গামারী ইউনিয়ন যুব সংগঠনের আয়োজনে চাইল্ড নট ব্রাইট প্রোজেক্টের উদ্যোগে মহিদেব যুব সমাজ কল্যাণ সমিতি (এমজেএসকেএস) এর বাস্তবায়নে এবং এনআরকে টেলিথন ও প্লান ইন্টারন্যাশনাল বাংলাদেশে আর্থিক ও কারিগরি সহযোগিতায় বাল্যবিবাহ বন্ধে বিতর্ক, কুইজ প্রতিযোগিতা, আলোচনা সভা ও পুরষ্কার বিতরনী অনুষ্ঠিত হয়েছে।

আজ সোমবার (১৩ অক্টোবর) উপজেলা পরিষদ হল রুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার দীপ জন মিত্র। সভাপতিত্ব করেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. আশিকুজ্জামান।

বিশেষ অতিথি ছিলেন, যুব উন্নয়ন অফিসার মকবুল হোসেন, মাধ্যমিক শিক্ষা অফিসার জাহাঙ্গীর আলম, প্রাথমিক শিক্ষা অফিসার আক্তারুজ্জামান, সিনিয়র প্রজেক্ট কো-অর্ডিনেটর এমজেএসকেএস ইলিয়াস আলী, উপজেলা ইয়ুথ প্লাটফর্মের সভাপতি আরিফুল ইসলাম।

বিতর্ক প্রতিযোগিতার মডারেটর ও সভাপতি ছিলেন, জাতীয় যুব ফোরাম কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক জামাল হোসেন। বিচারক ছিলেন, উপজেলা প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি এফ কে আশিক, মুভমেন্ট ফর পাঙ্কচুয়ালিটির কো-অর্ডিনেটর মতিয়ার রহমান মুরাদ, ভূরুঙ্গামারী ডিবেটিং ক্লাবের আহ্বায়ক নাহিদ হাসান প্রিন্স।

বক্তারা বাল্যবিয়ের কুফল ও প্রতিকারের বিষয়ে উপস্থিত শিক্ষার্থীদের অবহিত করেন ও বাল্যবিয়ে বন্ধে সামাজিক সচেতনতা সৃষ্টির লক্ষে সরকারী-বেসরকারী পর্যায়ে জোড়ালো উদ্যোগ গ্রহনে আহ্বান জানান।

অনুষ্ঠানে নেহাল উদ্দিন পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের তিন শতাধিক শিক্ষার্থী বাল্য বিয়ে প্রতিরোধে অঙ্গীকারাবদ্ধ হন।

দিনব্যাপী অনুষ্ঠানের সঞ্চালনা ও পরিচালনা করেন ভূরুঙ্গামারী ইউনিয়ন যুব সংগঠনের সভাপতি মিলন চন্দ্র বর্মন, সাধারণ সম্পাদক বেলাল হোসেন, স্কাউট লিডার খোরশেদ আলম।

পরে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে শিক্ষক, সাংবাদিক সিএনবির ফিল্ডফ্যাসিরিটেটর, যুব সংগঠনের সদস্য বৃন্দ উপস্থিত ছিলেন।

সতর্কতাঃ এই ওয়েবসাইটে নিজস্ব সংবাদের পাশাপাশি বিভিন্ন নির্ভরযোগ্য সংবাদমাধ্যম থেকে সূত্র উল্লেখপূর্বক সংবাদ প্রকাশ করা হয়। প্রকাশিত কোনো সংবাদের বিষয়ে আপত্তি বা অভিযোগ থাকলে অনুগ্রহ করে সংশ্লিষ্ট মূল সংবাদমাধ্যমের কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করুন। এ ওয়েবসাইটে প্রকাশিত সংবাদ, আলোকচিত্র, অডিও, ভিডিও ও অন্যান্য কনটেন্ট কর্তৃপক্ষের লিখিত অনুমতি ছাড়া ব্যবহার, অনুলিপি, পুনঃপ্রকাশ বা প্রচার করা কপিরাইট আইন অনুযায়ী দণ্ডনীয় অপরাধ।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

প্রায় ৫২ কোটি টাকার মাদক ধ্বংস করল বিজিবি সীমান্তে নজরদারি জোরদারে বাড়ছে ড্রোন ও সিসিটিভির ব্যবহার

বাল্যবিয়ে রোধে সোচ্চার নতুন প্রজন্ম: ভূরুঙ্গামারীতে বাল্যবিয়ে প্রতিরোধে শিক্ষার্থীদের শপথ/অঙ্গীকার গ্রহণ

Update Time : ০৮:১৫:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫