১০:১৯ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

কৃষি উন্নয়নে সরকারি সহায়তা: ভোলাহাটে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ কার্যক্রম শুরু

  • Reporter Name
  • Update Time : ০৭:৪৯:১৮ পূর্বাহ্ন, বুধবার, ১৫ অক্টোবর ২০২৫
  • ৩০৪৮ বার পঠিত হয়েছে

এম. এস. আই শরীফ, ভোলাহাট (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে ২০২৫-২৬ অর্থবছরে রবি মৌসুমে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণের প্রণোদনা কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার (১৪ অক্টোবর ২০২৫) সকাল ১০টায় উপজেলা পরিষদ কৃষি দপ্তর প্রাঙ্গনে এ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ সুলতান আলী। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা প্রানীসম্পদ কর্মকর্তা মোঃ শাহ জালাল, সমাজসেবা অফিসার মোঃ নাসিম আলী, বিএমডিএ ইঞ্জিনিয়ার মোঃ লোকমান হাকিম ও আরডিও মোঃ সবুজ আলী।

প্রণোদনা কর্মসূচির আওতায় ভোলাহাট উপজেলায় মোট ৬২৫ জন কৃষককে এ সহায়তা প্রদাণ করা হয়। এর মধ্যে ২০০ জন কৃষককে বসতবাড়িতে চাষযোগ্য শীতকালীন শাকসবজির বীজ এবং ৪২৫ জন কৃষককে মাঠে চাষযোগ্য শীতকালীন সবজির বীজ ও রাসায়নিক সার প্রদাণ করা হয়।

বসতবাড়িতে চাষের জন্য প্রতিজন কৃষক ৯ প্রকার শাকসবজির বীজ (বেগুন, পালংশাক, লালশাক, মটরশুটি, লাউ, মুলা, বাটিশাক ইত্যাদি) সমন্বিত ৫০০ গ্রাম ওজনের প্যাকেট ও অন্যদিকে মাঠে চাষের জন্য প্রতিজন কৃষককে লাউ, বেগুন, মিষ্টিকুমড়া ও শসার বীজের পাশাপাশি ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার সহায়তা প্রদাণ করা হয়।

এ কর্মসূচির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা জানান, এ উদ্দ্যোগের মাধ্যমে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের উৎপাদন বৃদ্ধি, স্বনির্ভরতা অর্জন এবং আগাম শীতকালীন সবজির আবাদে উৎসাহিত করা হয়।

উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ সুলতান আলী বলেন, সরকারের এই প্রণোদনা কর্মসূচি ক্ষুদ্র কৃষকদের অর্থনৈতিক স্বনির্ভরতা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আশা করি, কৃষকরা সঠিকভাবে এই সহায়তা ব্যবহার করে ফলন বৃদ্ধি করবেন বলে তিনি তার মতামত ব্যক্ত করেন।

ছবিক্যাপশনঃ ভোলাহাটে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত উপজেলা প্রশাসন ও উপজেলা কৃষি দপ্তরের কর্মকর্তাগণ ও সুধীজনেরা।

এম. এস. আই শরীফ,
ভোলাহাট (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি,
১৪.১০.২০২৫ ইং

সতর্কতাঃ এই ওয়েবসাইটে নিজস্ব সংবাদের পাশাপাশি বিভিন্ন নির্ভরযোগ্য সংবাদমাধ্যম থেকে সূত্র উল্লেখপূর্বক সংবাদ প্রকাশ করা হয়। প্রকাশিত কোনো সংবাদের বিষয়ে আপত্তি বা অভিযোগ থাকলে অনুগ্রহ করে সংশ্লিষ্ট মূল সংবাদমাধ্যমের কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করুন। এ ওয়েবসাইটে প্রকাশিত সংবাদ, আলোকচিত্র, অডিও, ভিডিও ও অন্যান্য কনটেন্ট কর্তৃপক্ষের লিখিত অনুমতি ছাড়া ব্যবহার, অনুলিপি, পুনঃপ্রকাশ বা প্রচার করা কপিরাইট আইন অনুযায়ী দণ্ডনীয় অপরাধ।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

প্রায় ৫২ কোটি টাকার মাদক ধ্বংস করল বিজিবি সীমান্তে নজরদারি জোরদারে বাড়ছে ড্রোন ও সিসিটিভির ব্যবহার

কৃষি উন্নয়নে সরকারি সহায়তা: ভোলাহাটে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ কার্যক্রম শুরু

Update Time : ০৭:৪৯:১৮ পূর্বাহ্ন, বুধবার, ১৫ অক্টোবর ২০২৫