
আবুল হোসেন বাবলুঃ
রংপুরে বিদ্যুৎ গ্রাহক ফোরাম নূরপুর আঞ্চলিক কমিটির উদ্যোগে সর্বনাশা প্রিপেইড মিটার বাতিলের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত।

রবিবার ২৬ জুলাই সকাল ১১ টায় জনস্বার্থবিরোধী, সর্বনাশা প্রিপেইড মিটার বাতিলের দাবিতে বিদ্যুৎ গ্রাহক ফোরাম নূরপুর আঞ্চলিক কমিটির উদ্যোগে রংপুর নগরীর শাপলা চত্তরে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
কমিটির সদস্যসচিব শান্ত মিয়ার সভাপতিত্বে উক্ত সমাবেশে বক্তব্য রাখেন, জেলা কমিটির উপদেষ্টা আনোয়ার হোসেন বাবলু, মির্জা বাবর বাবুল, আহ্বায়ক অধ্যাপক দেলোয়ার হোসেন, সদস্যসচিব আহসানুল আরেফিন তিতু, যুগ্ম আহ্বায়ক সোহেল, সদস্য শামীম আহমেদ।
সমাবেশে সঞ্চালনা করেন, কমিটির সদস্য শাহিদুল ইসলাম সুমন।নেতৃবৃন্দ বলেন, ইতোমধ্যে যাদের বাড়িতে প্রিপেইড মিটার লাগানো হয়েছে তাদের অভিযোগ আগের তুলনায় দুইগুন/তিনগুন বেশি বিদ্যুৎ বিল পরিশোধ করতে হচ্ছে। এটা নেসকোর অন্যায়। তারা জনগণকে ভয় দেখিয়ে, মিথ্যা কথা বলে প্রতারণাপূর্বক ইচ্ছার বিরূদ্ধে এই প্রিপেইড মিটার লাগাচ্ছে। অবিলম্বে এই প্রিপেইড মিটার লাগানোর প্রকল্প বাতিল করে পূর্বের ডিজিটাল বহাল করতে হবে।
























