০১:৩৪ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

স্বাস্থ্য মন্ত্রণালয়ের ইমাম-মুয়াজ্জিনদের বেতন বৈষম্য নিরসনে হাইকোর্টের রায়

  • Reporter Name
  • Update Time : ০৮:৪৩:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ আগস্ট ২০২৫
  • ৩০৮৪ বার পঠিত হয়েছে

আবু সুফিয়ান পারভেজ, ভূরুঙ্গামারী, কুড়িগ্রাম: দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে অবশেষে স্বাস্থ্য মন্ত্রণালয়ের আওতাধীন ইমাম ও মুয়াজ্জিনগণের বেতন বৈষম্যের অবসান ঘটলো।

‎ইমাম-মুয়াজ্জিনদের নিয়োগ বিধি, শিক্ষাগত যোগ্যতা, কাজের ধরন ও পরিধি অন্যান্য মন্ত্রণালয়ের মতো অভিন্ন হলেও এতদিন শুধু বেতনের ক্ষেত্রে ছিলো বৈষম্য। এ নিয়ে স্বাস্থ্য অধিদপ্তর, স্বাস্থ্য মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয়, ইসলামিক ফাউন্ডেশন ও পাবলিক সার্ভিস কমিশনে (PSC) একাধিকবার দৌড়াদৌড়ি ও চিঠি চালাচালির পরও কোনো সমাধান আসেনি।

‎পরে ২০১৫ সালে “স্বাস্থ্য বিভাগীয় ইমাম, মুয়াজ্জিন ও খাদেম কল্যাণ সমিতি”র পক্ষ থেকে মহামান্য সুপ্রিম কোর্টের হাইকোর্ট ডিভিশনে রিট পিটিশন দায়ের করা হয়। একই বছরের ১০ নভেম্বর আদালত এ বিষয়ে রুল জারি করে।

‎এর ধারাবাহিকতায়, গত সোমবার (২৫ আগস্ট ২০২৫) মামলার চূড়ান্ত রায় ঘোষণা করে হাইকোর্ট। আদালতের এ রায় ২০০৬ সালের ৩০ নভেম্বর প্রকাশিত গেজেট অনুযায়ী কার্যকর হবে।

‎রায়ে বলা হয়—

‎ইমামগণকে ১১তম গ্রেড থেকে উন্নীত করে ৯ম গ্রেডে প্রথম শ্রেণির কর্মকর্তার মর্যাদা প্রদান করা হবে।

‎মুয়াজ্জিনগণকে ১৪তম গ্রেড থেকে উন্নীত করে ১১তম গ্রেড প্রদান করা হবে।

‎৩০ নভেম্বর ২০০৬ সালের পর যারা সরকারি চাকরিতে যোগ দিয়েছেন, তারা যোগদানের তারিখ থেকেই নতুন বেতন স্কেল ও গ্রেড পাওয়ার অধিকারী হবেন।

‎এ রায়ের  মধ্যে দিয়ে ইমাম সাহেবগণের সামাজিক মর্যাদা ও দীর্ঘদিনের বেতন বৈষম্যের অবসান হলো বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা ।

সতর্কতাঃ এই ওয়েবসাইটে নিজস্ব সংবাদের পাশাপাশি বিভিন্ন নির্ভরযোগ্য সংবাদমাধ্যম থেকে সূত্র উল্লেখপূর্বক সংবাদ প্রকাশ করা হয়। প্রকাশিত কোনো সংবাদের বিষয়ে আপত্তি বা অভিযোগ থাকলে অনুগ্রহ করে সংশ্লিষ্ট মূল সংবাদমাধ্যমের কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করুন। এ ওয়েবসাইটে প্রকাশিত সংবাদ, আলোকচিত্র, অডিও, ভিডিও ও অন্যান্য কনটেন্ট কর্তৃপক্ষের লিখিত অনুমতি ছাড়া ব্যবহার, অনুলিপি, পুনঃপ্রকাশ বা প্রচার করা কপিরাইট আইন অনুযায়ী দণ্ডনীয় অপরাধ।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় পুকুর থেকে যুবকের ভাসমান মরদেহ উদ্ধার

স্বাস্থ্য মন্ত্রণালয়ের ইমাম-মুয়াজ্জিনদের বেতন বৈষম্য নিরসনে হাইকোর্টের রায়

Update Time : ০৮:৪৩:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ আগস্ট ২০২৫