১১:৪০ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
কুড়িগ্রামে ইসলামী আন্দোলন বাংলাদেশের দ্বিবার্ষিক জেলা সম্মেলন ২০২৬-এ সর্বসম্মতিক্রমে নুর বখত মিঞাকে সভাপতি ও মোজাম্মেল হককে সেক্রেটারি করে নতুন জেলা কমিটি ঘোষণা করা হয়েছে।

কুড়িগ্রামে ইসলামী আন্দোলন বাংলাদেশের নতুন কমিটি ঘোষণা, সভাপতি নুর বখত মিঞা ও সেক্রেটারি মোজাম্মেল হক

কুড়িগ্রামে ইসলামী আন্দোলন বাংলাদেশের দ্বিবার্ষিক জেলা সম্মেলনে নতুন কমিটি ঘোষণার মুহূর্ত। ছবি: দৈনিক সরেজমিন।

কুড়িগ্রামে ইসলামী আন্দোলন বাংলাদেশের দ্বি-বার্ষিক জেলা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৮ জুলাই) সকাল ১০টায় সদর উপজেলা মডেল মসজিদ মিলনায়তনে এ সম্মেলনের আয়োজন করা হয়।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (রংপুর বিভাগ) শেখ মুহাম্মদ আল আমিন।

সম্মেলনে সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ কুড়িগ্রাম জেলা শাখার সভাপতি আলহাজ মো. শাহজাহান মিয়া। এছাড়াও উপস্থিত ছিলেন মাওলানা হারিসুল বারী রনি, অধ্যাপক হাফিজুর রহমানসহ জেলার বিভিন্ন উপজেলার দায়িত্বশীল নেতৃবৃন্দ।

সম্মেলনে ২০২৫–২০২৬ মেয়াদের জেলা কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়। পরে মাশাওয়ারাভিত্তিক নির্বাচন পদ্ধতিতে ২০২৬–২০২৭ মেয়াদের নতুন জেলা কমিটি গঠন করা হয়। এতে মাওলানা মুহাম্মদ নুর বখত মিঞাকে সভাপতি এবং মোজাম্মেল হক আইমানীকে সেক্রেটারি হিসেবে মনোনীত করা হয়।

দ্বি-বার্ষিক এ সম্মেলনের মাধ্যমে আগামী মেয়াদের জন্য কুড়িগ্রাম জেলা শাখার নতুন নেতৃত্বের দায়িত্ব আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়।

সতর্কতাঃ এই ওয়েবসাইটে নিজস্ব সংবাদের পাশাপাশি বিভিন্ন নির্ভরযোগ্য সংবাদমাধ্যম থেকে সূত্র উল্লেখপূর্বক সংবাদ প্রকাশ করা হয়। প্রকাশিত কোনো সংবাদের বিষয়ে আপত্তি বা অভিযোগ থাকলে অনুগ্রহ করে সংশ্লিষ্ট মূল সংবাদমাধ্যমের কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করুন। এ ওয়েবসাইটে প্রকাশিত সংবাদ, আলোকচিত্র, অডিও, ভিডিও ও অন্যান্য কনটেন্ট কর্তৃপক্ষের লিখিত অনুমতি ছাড়া ব্যবহার, অনুলিপি, পুনঃপ্রকাশ বা প্রচার করা কপিরাইট আইন অনুযায়ী দণ্ডনীয় অপরাধ।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

প্রায় ৫২ কোটি টাকার মাদক ধ্বংস করল বিজিবি সীমান্তে নজরদারি জোরদারে বাড়ছে ড্রোন ও সিসিটিভির ব্যবহার

কুড়িগ্রামে ইসলামী আন্দোলন বাংলাদেশের দ্বিবার্ষিক জেলা সম্মেলন ২০২৬-এ সর্বসম্মতিক্রমে নুর বখত মিঞাকে সভাপতি ও মোজাম্মেল হককে সেক্রেটারি করে নতুন জেলা কমিটি ঘোষণা করা হয়েছে।

কুড়িগ্রামে ইসলামী আন্দোলন বাংলাদেশের নতুন কমিটি ঘোষণা, সভাপতি নুর বখত মিঞা ও সেক্রেটারি মোজাম্মেল হক

Update Time : ১১:৫৫:২৩ অপরাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬