সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (রংপুর বিভাগ) শেখ মুহাম্মদ আল আমিন।
সম্মেলনে সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ কুড়িগ্রাম জেলা শাখার সভাপতি আলহাজ মো. শাহজাহান মিয়া। এছাড়াও উপস্থিত ছিলেন মাওলানা হারিসুল বারী রনি, অধ্যাপক হাফিজুর রহমানসহ জেলার বিভিন্ন উপজেলার দায়িত্বশীল নেতৃবৃন্দ।
সম্মেলনে ২০২৫–২০২৬ মেয়াদের জেলা কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়। পরে মাশাওয়ারাভিত্তিক নির্বাচন পদ্ধতিতে ২০২৬–২০২৭ মেয়াদের নতুন জেলা কমিটি গঠন করা হয়। এতে মাওলানা মুহাম্মদ নুর বখত মিঞাকে সভাপতি এবং মোজাম্মেল হক আইমানীকে সেক্রেটারি হিসেবে মনোনীত করা হয়।
দ্বি-বার্ষিক এ সম্মেলনের মাধ্যমে আগামী মেয়াদের জন্য কুড়িগ্রাম জেলা শাখার নতুন নেতৃত্বের দায়িত্ব আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়।
