১১:২১ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

দামুড়হুদা দর্শনা সীমান্তে ৮টি স্বর্ণের বারসহ দুই পাচারকারী আটক

  • Reporter Name
  • Update Time : ০২:১৮:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ আগস্ট ২০২৫
  • ৩০৪২ বার পঠিত হয়েছে

মোঃ মিনারুল ইসলাম
চুুয়াডাঙ্গা জেলা প্রতনিধি

চুয়াডাঙ্গার জেলার দামুড়হুদা উপজেলার দর্শনা সীমান্ত থেকে ৮ টি স্বর্ণের বারসহ দুই পাচারকারীকে আটক করেছে বিজিবি।

আজ মঙ্গলবার (২৬ আগস্ট) ২০২৫ ইং সকালে দর্শনার ছয়ঘরিয়া গ্রামে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। আটককৃতরা হলো, দর্শনার নাস্তিপুর গ্রামের আশরাফ আলীর ছেলে আব্দুল মমিন (৪৯), মৃত খোদা বক্সের ছেলে আবুল কালাম আজাদ (৪৭)।

আজ মঙ্গলবার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ছয়ঘরিয়া সীমান্তে অবস্থান নেয় টহল দল। সকাল সাড়ে ৮টার দিকে মোটরসাইকেলযোগে দুইজনকে সীমান্তের দিকে যেতে দেখে থামার সংকেত দিলে তারা পালানোর চেষ্টা করে। পরে ধাওয়া করে আটক করা হয়।

এ সময় আব্দুল মমিনের কোমরে অভিনব কায়দায় লুকানো অবস্থায় ৮টি স্বর্ণের বার উদ্ধার করা হয়।

চুয়াডাঙ্গা-৬ বিজিবির সহকারি পরিচালক হায়দার আলী জানান, জব্দকৃত স্বর্ণের ওজন ১ কেজি ১৬২ গ্রাম। যার আনুমানিক বাজারমূল্য ১ কোটি ৭২ লাখ ১৫ হাজার ১৮২ টাকা।

এ ঘটনায় বিজিবির পক্ষ থেকে দামুড়হুদা দর্শনা থানায় মামলা দায়ের করা হয়েছে। আটক আসামিদের থানায় হস্তান্তর এবং উদ্ধারকৃত স্বর্ণ চুয়াডাঙ্গা ট্রেজারি অফিসে জমা দেয়া হয়েছে।

সতর্কতাঃ এই ওয়েবসাইটে নিজস্ব সংবাদের পাশাপাশি বিভিন্ন নির্ভরযোগ্য সংবাদমাধ্যম থেকে সূত্র উল্লেখপূর্বক সংবাদ প্রকাশ করা হয়। প্রকাশিত কোনো সংবাদের বিষয়ে আপত্তি বা অভিযোগ থাকলে অনুগ্রহ করে সংশ্লিষ্ট মূল সংবাদমাধ্যমের কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করুন। এ ওয়েবসাইটে প্রকাশিত সংবাদ, আলোকচিত্র, অডিও, ভিডিও ও অন্যান্য কনটেন্ট কর্তৃপক্ষের লিখিত অনুমতি ছাড়া ব্যবহার, অনুলিপি, পুনঃপ্রকাশ বা প্রচার করা কপিরাইট আইন অনুযায়ী দণ্ডনীয় অপরাধ।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

প্রায় ৫২ কোটি টাকার মাদক ধ্বংস করল বিজিবি সীমান্তে নজরদারি জোরদারে বাড়ছে ড্রোন ও সিসিটিভির ব্যবহার

দামুড়হুদা দর্শনা সীমান্তে ৮টি স্বর্ণের বারসহ দুই পাচারকারী আটক

Update Time : ০২:১৮:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ আগস্ট ২০২৫