১১:৩৯ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
আতঙ্কে ঘরবাড়ি ছেড়ে রাস্তায় নেমে আসেন সাধারণ মানুষ; কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

চুয়াডাঙ্গাসহ দেশের বিভিন্ন স্থানে মৃদু ভূমিকম্প অনুভূত

ছবি: অনলাইন থেকে নেয়া

বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চল চুয়াডাঙ্গাসহ সারা দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হয়েছে। শুক্রবার (২৭ শে ফেব্রুয়ারি) দুপুর ১ টা ৫৩ মিনিটে এ ভূকম্পন অনুভূত হয়। এতে পুরো দেশের বিভিন্ন স্থান কেঁপে উঠে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ৩। শেষ খবর পাওয়া পর্যন্ত চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, মেহেরপুর, সাতক্ষীরা, যশোর, কুষ্টিয়ায় এ ভূমিকম্প অনুভূত হয়।

সাতক্ষীরার বাসায় অবস্থান করা চুয়াডাঙ্গার এক ভাই জানান কয়েক সেকেন্ডের শক্ত কম্পন অনুভূত হয়, মুহূর্তের জন্য চারপাশ স্থির হয়ে যায়। আল্লাহর রহমতে এখন পর্যন্ত বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি। অনেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে ভূমিকম্প অ্যালার্ট মেসেজের স্ক্রিন সট শেয়ার করেছেন। এ সময় আতঙ্কে সাতক্ষীরা বাসিন্দারা ঘর থেকে বেরিয়ে আসেন।

চুয়াডাঙ্গা দর্শনা থানাধীন কুড়ুলগাছি এলাকার গৃহবধূ সাথী বলেন, দুপুরে নিজের রুমে শুয়ে ছিলাম। হঠাৎ খাট নড়ে ওঠে। ভয় পেয়ে বাইরে বের হয়ে জেনেছি ভূমিকম্প হয়েছে।

চুয়াডাঙ্গার প্রথম শ্রেণির আবহাওয়া পর্যবেক্ষণাগারের জ্যেষ্ঠ পর্যবেক্ষক রাকিবুল হাসান এসব তথ্য নিশ্চিত করে বলেন, রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৫ দশমিক ৩। এটির উৎপত্তিস্থল ছিল আশাশুনি উপজেলা, কম্পন অনুভূত হয়েছে সাতক্ষীরা, চুয়াডাঙ্গাসহ অন্যান্য জেলায়। তবে এখনো পর্যন্ত তাৎক্ষনিক ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি

সতর্কতাঃ এই ওয়েবসাইটে নিজস্ব সংবাদের পাশাপাশি বিভিন্ন নির্ভরযোগ্য সংবাদমাধ্যম থেকে সূত্র উল্লেখপূর্বক সংবাদ প্রকাশ করা হয়। প্রকাশিত কোনো সংবাদের বিষয়ে আপত্তি বা অভিযোগ থাকলে অনুগ্রহ করে সংশ্লিষ্ট মূল সংবাদমাধ্যমের কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করুন। এ ওয়েবসাইটে প্রকাশিত সংবাদ, আলোকচিত্র, অডিও, ভিডিও ও অন্যান্য কনটেন্ট কর্তৃপক্ষের লিখিত অনুমতি ছাড়া ব্যবহার, অনুলিপি, পুনঃপ্রকাশ বা প্রচার করা কপিরাইট আইন অনুযায়ী দণ্ডনীয় অপরাধ।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

প্রায় ৫২ কোটি টাকার মাদক ধ্বংস করল বিজিবি সীমান্তে নজরদারি জোরদারে বাড়ছে ড্রোন ও সিসিটিভির ব্যবহার

আতঙ্কে ঘরবাড়ি ছেড়ে রাস্তায় নেমে আসেন সাধারণ মানুষ; কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

চুয়াডাঙ্গাসহ দেশের বিভিন্ন স্থানে মৃদু ভূমিকম্প অনুভূত

Update Time : ১২:৫৯:৩৬ পূর্বাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারি ২০২৬